JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০১:৩০ পিএম
Breaking
Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! Gandhi Jayanti: গান্ধীজির ‘অনাসক্তিযোগ’, গীতাকে নিজের ভাষায় তুলে ধরেছিলেন গান্ধীজি Flydubai: ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছরকে ফোন প্রধানমন্ত্রীর, কী কথা হল? Gandhi Jayanti : হাতে ছিল বৈধ ফার্স্ট ক্লাস টিকিট, তবুও মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! Gandhi Jayanti: গান্ধীজির ‘অনাসক্তিযোগ’, গীতাকে নিজের ভাষায় তুলে ধরেছিলেন গান্ধীজি Flydubai: ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছরকে ফোন প্রধানমন্ত্রীর, কী কথা হল? Gandhi Jayanti : হাতে ছিল বৈধ ফার্স্ট ক্লাস টিকিট, তবুও মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়...

অবৈধ অনুপ্রবেশের সময় ভূমধ্যসাগরে বিপর্যয়! না খেয়ে প্রাণ গেল ১১ বাংলাদেশির

অবৈধ অনুপ্রবেশের সময় ভূমধ্যসাগরে বিপর্যয়! না খেয়ে প্রাণ গেল ১১ বাংলাদেশির

ঢাকা, হাবিবুর রহমান: লিবিয়া থেকে সাগর পথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, খাবার ও জল সংকটে তাদের চোখের সামনেই ১১ জনের মৃত্যু হয়। মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।সোমবার (৩ আগস্ট) রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি ছিলো।

যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ঝড়ের কবলে পড়ে নৌকায় থাকা খাবার ও পানির মজুত সাগরে ভেসে যায়। এরপর খাবার ও পানি ছাড়াই নৌকাটি নিয়ে বিপজ্জনক যাত্রা অব্যাহত রাখেন অভিবাসনপ্রত্যাশীরা। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকাটি সাগরে ভাসতে থাকে। এভাবে টানা ৯ দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর বাতাসের স্রোতে নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলের কাছে পৌঁছে যায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৮ জনকে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসাধীন সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাথারিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুল করিম ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমরা ৪২ জন গ্রিসের উদ্দেশে রওয়ানা হয়েছিলাম। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর আমাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে আর সামনে এগোতে পারিনি। এ সময় আমাদের উদ্ধার করতে দালালের লোকজন কিংবা অন্য কোনো সংস্থা এগিয়ে আসেনি। 

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমাদের কাছে খাবার বা জল কিছুই ছিল না। খাবার ও জলের অভাবে চোখের সামনেই ৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মরদেহ সাগরে ফেলে দিতে হয়েছে। পরে আরও দুজন মারা যান। দীর্ঘ সময় লবণাক্ত জলে থাকার কারণে আমাদের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি বলেন, আমরা এখন মারসা মাতরুহ হাসপাতালে ভর্তি। এখানকার চিকিৎসকরা আমাদের চিকিৎসা দিচ্ছেন এবং ভালো খাবারেরও ব্যবস্থা করছেন। আমাদের বাঁচান। আমরা বাংলাদেশে ফিরে যেতে চাই।

এ বিষয়ে মিশরে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শরিফ এবং স্থানীয় পুলিশ স্টেশনের বাদরান নামের এক কর্মকর্তার সঙ্গে দূতাবাসের নিয়মিত যোগাযোগ রয়েছে। স্থানীয় পুলিশ দূতাবাসকে জানিয়েছে, তারা মোট ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে ১৮ জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। 

অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। দূতাবাস আরও জানায়, হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার অগ্রগতি এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। আহত বাংলাদেশি নাগরিকরা সুস্থ হয়ে উঠলে মিশরের সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক বাংলাদেশিদের ট্রাভেল পারমিটের মাধ্যমে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

118 Views 0 Likes 0 Comments

Related News

Smit Machchhar: ৩৪ হাজার ফুটে রক্তাক্ত ভারতীয় পাইলট! ছুরিকাঘাতের পরেও ককপিটের দরজা খুলে বাঁচালেন শতাধিক প্রাণ
বিদেশ

Smit Machchhar: ৩৪ হাজার ফুটে রক্তাক্ত ভারতীয় পাইলট! ছুরিকাঘাতের পরেও ককপিটের দরজা...

নিউজ ডেস্ক: দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইদুবাই বিমানে মাঝআকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় আচমকাই ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, সহ-পাইলট ছুরি নিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছারক...

০১ অক্টো ২০২৬, ০১:১৩ পিএম · 3 মিনিট
Hindukush Earthquake: ভোরবেলায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল আফগানিস্তানের বিস্তৃর্ণ অঞ্চল
বিদেশ

Hindukush Earthquake: ভোরবেলায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল আফগানিস্তানের বিস্তৃর্ণ...

বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬টা ৫৯ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪৪।

০১ অক্টো ২০২৬, ১০:৪৬ এএম · 2 মিনিট
Teesta Project: ফের পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত
বিদেশ

Teesta Project: ফের পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত

হাবিবুর রহমান, ঢাকা : বছরের পর বছর পরিকল্পনা ও অর্থায়ন নিয়ে নানা পরিবর্তনের পর তিস্তা নদী অববাহিকা ব্যবস্থাপনা প্রকল্পের মূল নির্মাণকাজ শুরুর আগে নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩ কোটি ৩৪ লাখ টা...

৩০ সেপ্টে ২০২৬, ০৩:৫৮ পিএম · 2 মিনিট
Balochistan: পাক সেনার কনভয়ে ভয়াবহ হামলা! ৯ সেনা নিহতের দাবি, এবার মাঠে বালোচ বিদ্রোহীদের মহিলা বাহিনী
বিদেশ

Balochistan: পাক সেনার কনভয়ে ভয়াবহ হামলা! ৯ সেনা নিহতের দাবি, এবার মাঠে বালোচ বিদ্...

ইসলামাবাদ: পাকিস্তানের বালোচিস্তানে ফের নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে হামলার খবর সামনে এসেছে। এবার হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (BLF)-এর সদ্য গঠিত মহিলা শাখা ‘করিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন’ বা ‘কাদ’।...

৩০ সেপ্টে ২০২৬, ০২:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.