JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৪:৪৩ পিএম
Breaking
ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামাল KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন Kanchana Nair: দুবাইয়ের রাজপথে সাইকেলও চালালেন ভারতীয় উদ্যোগপতি কাঞ্চনা নায়ার Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্... Bangladesh: নাবালকদের সমাজমাধ্যমে প্রবেশে রাশ টানতে উদ্যোগ বাংলাদেশের হাইকোর্টের ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামাল KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন Kanchana Nair: দুবাইয়ের রাজপথে সাইকেলও চালালেন ভারতীয় উদ্যোগপতি কাঞ্চনা নায়ার Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্... Bangladesh: নাবালকদের সমাজমাধ্যমে প্রবেশে রাশ টানতে উদ্যোগ বাংলাদেশের হাইকোর্টের

ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার

ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: কলকাতা পুলিশের অন্দরে ফের দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ACB-র হাতে গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার। ২০১৪ ব্যাচের এই পুলিশ আধিকারিকের গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দুর্নীতি দমন শাখার এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুলিশের অন্দরে দুর্নীতির জাল কতটা গভীরে ছড়িয়ে রয়েছে?

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই কলকাতা পুলিশের একাধিক ট্র্যাফিক সার্জেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চালাচ্ছে রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। তদন্তের সূত্রপাত হয় লরি ও ট্রাক থেকে বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ, নো-এন্ট্রি থাকা সত্ত্বেও নির্দিষ্ট রাস্তা দিয়ে ট্রাক চলাচলের অনুমতি পাইয়ে দিতে পুলিশের একাংশের সঙ্গে আর্থিক লেনদেন চলত।

এই ঘটনায় হাওড়া থেকে সঞ্জীব নন্দী নামে এক মধ্যস্থতাকারীকে গ্রেফতার করে ACB। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারীদের হাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আসে বলে জানা যায়। অভিযোগ, ট্রাকচালকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তা বিভিন্ন পুলিশকর্মীর কাছে পৌঁছে দেওয়া হত। শুধু নগদ নয়, ডিজিটাল ওয়ালেটের মাধ্যমেও টাকা লেনদেনের তথ্য সামনে আসে।

এরপর কলকাতা পুলিশের একাধিক সার্জেন্টকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে ধৃত মধ্যস্থতাকারীর পরিচয় এবং আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হয়। তদন্তের পরিধি আরও বাড়িয়ে বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মীদের ভূমিকা নিয়েও অনুসন্ধান শুরু হয়।

এবার ACB-র হাতে গ্রেফতার সার্জেন্ট বিকাশ মজুমদার। তাঁর গ্রেফতারির ঘটনায় কলকাতা পুলিশের অন্দরেও যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, আর্থিক লেনদেনের পরিমাণ কত, সেই সমস্ত বিষয় এখন তদন্তের আওতায়। তদন্ত যত এগোবে, ততই সামনে আসতে পারে আরও নতুন তথ্য।

2 Views 0 Likes 0 Comments

Related News

West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত
মহানগর

West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত

রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিতর্কের পর নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে এবং সেই পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে।

২৩ নভে ২০২৬, ০৪:৩০ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ইংরেজিতেও লেখা যাবে না 'ওয়েস্ট বেঙ্গল', রাজ্যের নাম নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মহানগর

Suvendu Adhikari: ইংরেজিতেও লেখা যাবে না 'ওয়েস্ট বেঙ্গল', রাজ্যের নাম নিয়ে বড় ঘোষ...

কলকাতা, নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের নাম পাল্টে ‘বাংলা’ করতে চেয়েছিল তৃণমূল সরকার। বিলও পাস করিয়েছিল বিধানসভায়। কিন্তু কেন্দ্রের অনুমোদন মেলেনি। তৃণমূলের চাওয়ায় যে তাদের আপত্তি আছে, ক্ষমতায় আসার আগে জান...

২৩ নভে ২০২৬, ০২:৫৮ পিএম · 1 মিনিট
Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI
মহানগর

Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ফের জেরা করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন গোয়েন্দারা। কিন্তু তদন্তক...

২৩ নভে ২০২৬, ০২:৪৬ পিএম · 2 মিনিট
Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ
মহানগর

Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ

কলকাতা, নিউজ ডেস্ক: দুর্ঘটনার কবলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সোমবার দুপুরে বেহালার বাড়ি থেকে নবান্নে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। আচমকা একটি অটো তাঁর গাড়ির সামনে চলে আসে। যার জেরে কার্যত দুমড়...

২৩ নভে ২০২৬, ০২:৩৯ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.