JAZZBAAT 24 BANGLA
৩০ অক্টো ২০২৬, ০৫:১৮ পিএম
Breaking
ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে জবাব তল... Kaustuv Bagchi: কৌস্তভ বাগচীর গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল 'গো ব্য়াক' স্লোগান ‘ব্যবসা করতে এসেছিল’, ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কল্যাণ আরজি কর দুর্নীতি মামলায় বড় স্বস্তি! শর্তসাপেক্ষে জামিন পেলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সুজয় হাজ... নতুন গাড়ির বনেটে স্ত্রীর আলতার ছাপ! ভালবাসার মুহূর্ত ঘিরে নেটপাড়ায় নারীবিদ্বেষের বিতর্ক আজ যুব অলিম্পিকে পদকের স্বপ্ন নিয়ে নামছে ভারতের ১৭ প্রতিভা, নজরে তনভি-গাথারা মুম্বই ইন্ডিয়ান্সের কোচিংয়ে বড় রদবদল, ব্যাটিংয়ের দায়িত্বে রবিন উথাপ্পা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে জবাব তল... Kaustuv Bagchi: কৌস্তভ বাগচীর গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল 'গো ব্য়াক' স্লোগান ‘ব্যবসা করতে এসেছিল’, ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কল্যাণ আরজি কর দুর্নীতি মামলায় বড় স্বস্তি! শর্তসাপেক্ষে জামিন পেলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সুজয় হাজ... নতুন গাড়ির বনেটে স্ত্রীর আলতার ছাপ! ভালবাসার মুহূর্ত ঘিরে নেটপাড়ায় নারীবিদ্বেষের বিতর্ক আজ যুব অলিম্পিকে পদকের স্বপ্ন নিয়ে নামছে ভারতের ১৭ প্রতিভা, নজরে তনভি-গাথারা মুম্বই ইন্ডিয়ান্সের কোচিংয়ে বড় রদবদল, ব্যাটিংয়ের দায়িত্বে রবিন উথাপ্পা

যার নীরবতায় প্রশ্ন উঠছিল, অবশেষে তাঁরাই ভাঙলেন মুখ...

যার নীরবতায় প্রশ্ন উঠছিল, অবশেষে তাঁরাই ভাঙলেন মুখ...

দিল্লির যন্তর মন্তরে পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন মঙ্গলবার ১৭ দিনে পড়ল। দীর্ঘদিন অনশন চালিয়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, ইতিমধ্যেই তাঁর ওজন প্রায় ৮ কেজি কমেছে। এই পরিস্থিতিতে তাঁকে ঘিরে উদ্বেগ বাড়ছে দেশজুড়ে।

ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবার মুখ খুলেছেন বলিউডের একাধিক পরিচিত মুখ। প্রথমেই সমর্থনে এগিয়ে আসেন ‘থ্রি ইডিয়টস’ ছবিতে চতুর রামলিঙ্গম চরিত্রে অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্য। উল্লেখ্য, ওই ছবির আমির খান অভিনীত ‘ফুংসুক ওয়াংড়ু’ চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত।

নিজের সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ওমি বৈদ্য বলেন, তিনি চান না বাস্তবের ‘ফুংসুক ওয়াংড়ু’-র কোনও ক্ষতি হোক। তাঁর কথায়, দেশের এমন একজন মানুষের জীবন বিপদের মুখে পড়া অত্যন্ত উদ্বেগের বিষয়।

অভিনেতা অভয় দেওলও নিজের সমাজমাধ্যমে ওয়াংচুকের একটি ছবি শেয়ার করে সমর্থন জানিয়েছেন। প্রবীণ অভিনেত্রী জিনাত আমনও দীর্ঘ একটি পোস্টে ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন। তিনি তাঁকে লাদাখের শিক্ষা সংস্কারের অন্যতম পথপ্রদর্শক, SECMOL-এর প্রতিষ্ঠাতা এবং ‘আইস স্তূপ’-এর উদ্ভাবক হিসেবে উল্লেখ করেন।

জিনাত আমন লেখেন, শান্তিপূর্ণ প্রতিবাদের দীর্ঘ ঐতিহ্য রয়েছে ভারতে। তাই সরকারের উচিত দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধানের চেষ্টা করা। তিনি আরও বলেন, দেশের অন্যতম মেধাবী একজন মানুষকে এভাবে কষ্ট পেতে দেখা অত্যন্ত বেদনাদায়ক।

উল্লেখ্য, বিভিন্ন দাবিকে সামনে রেখে সোনম ওয়াংচুক এই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর সামনে আসার পর দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও বিশিষ্ট ব্যক্তিরা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান বের করার আহ্বান জানাচ্ছেন।

2378 Views 0 Likes 0 Comments

Related News

ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের
দেশ

ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের

পুজোর ফুল তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়। ২৩ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল বাবা ও ১১ বছরের ছেলের। ছেলেকে বাঁচাতে গিয়েই প্রাণ হারালেন বাবা। শুক্রবার ভোরের এই ঘটনায় শোকের ছায়া আবাসনে।

৩০ অক্টো ২০২৬, ০৪:৩৪ পিএম · 1 মিনিট
মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে জবাব তলব
দেশ

মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে...

বিচার বিভাগের বিরুদ্ধে কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে 'ককরোচ জনতা পার্টি'- এর মুখপাত্র ও সাংবাদিক সৌরভ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।

৩০ অক্টো ২০২৬, ০৩:৫২ পিএম · 2 মিনিট
প্রয়াগরাজে মাটির নীচে নীল ড্রামে এবার পাওয়া গেল এই জিনিস!
দেশ

প্রয়াগরাজে মাটির নীচে নীল ড্রামে এবার পাওয়া গেল এই জিনিস!

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি বাড়ির নীচে মাটিতে পোঁতা তিনটি নীল ড্রাম থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা গোনা হয়েছে। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ৬০ কোটি বলে অনুমান করা হলেও, সরকারি ভাবে তা নিশ্চিত করা হয়নি। ঘটনায় চারজনকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

৩০ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
Illegal Immigration : চেন্নাই যাওয়ার পথে অসমে ধরা পড়লেন ২০-র বেশি বাংলাদেশি
দেশ

Illegal Immigration : চেন্নাই যাওয়ার পথে অসমে ধরা পড়লেন ২০-র বেশি বাংলাদেশি

তদন্তকারীদের অনুমান, সীমান্ত পার করে ভারতে প্রবেশে সাহায্য করার জন্য দালালরা জন প্রতি ১৫ থেকে ১৭ হাজার টাকা নিয়েছিল। এই চক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, বাকি ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

৩০ অক্টো ২০২৬, ০১:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.