নিউজ ডেস্ক: নীল ড্রাম উদ্ধারে ফের চাঞ্চল্য উত্তরপ্রদেশে। তবে ড্রামে এবার কোনও মৃতদেহ নয়, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নবাবগঞ্জ এলাকার বরইপুর গ্রামে একটি বাড়ির নীচে মাটিতে পোঁতা অবস্থায় উদ্ধার হয়েছে তিনটি ড্রাম। আর সেই ড্রামগুলির ভিতরেই ঠাসা ছিল ৫০০ টাকার নোট। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মাটি খুঁড়ে তিনটি ড্রাম উদ্ধার হয়। ড্রামগুলিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। ইতিমধ্যেই উদ্ধার হওয়া নোট গোনার কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা গোনা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সব টাকা গোনা শেষ হলে মোট অঙ্ক আরও অনেকটা বাড়তে পারে বলে অনুমান।
https://x.com/Arjun5chaudhary/status/2115774341002747953?a=J2sOgMjzikBO5AF6__Y&s=19
উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা।
যদিও এই বিপুল অঙ্কের বিষয়ে এখনও চূড়ান্ত সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ জানতে গণনা এবং তদন্তের দিকে নজর রয়েছে।
এই টাকার উৎস কী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কোথা থেকে এল এত বিপুল পরিমাণ টাকা? কারা এই টাকা মাটির নীচে ড্রামে ভরে রেখেছিলেন? টাকার সঙ্গে কোনও বেআইনি লেনদেন বা অপরাধমূলক যোগ রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
তবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ এখনও প্রকৃতভাবে জানা সম্ভব হয়নি। পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অর্থের উৎস বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
নীল ড্রাভ ঘিরে আগেও একাধিক ঘটনা সামনে এসেছে। তার মধ্যেই এবার উত্তরপ্রদেশের মাটির নীচে তিন ড্রাম ভর্তি টাকা উদ্ধারের ঘটনা নতুন করে কৌতূহল তৈরি করেছে।




