JAZZBAAT 24 BANGLA
৩০ অক্টো ২০২৬, ০৫:৪৯ পিএম
Breaking
ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে জবাব তল... Kaustuv Bagchi: কৌস্তভ বাগচীর গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল 'গো ব্য়াক' স্লোগান ‘ব্যবসা করতে এসেছিল’, ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কল্যাণ আরজি কর দুর্নীতি মামলায় বড় স্বস্তি! শর্তসাপেক্ষে জামিন পেলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সুজয় হাজ... নতুন গাড়ির বনেটে স্ত্রীর আলতার ছাপ! ভালবাসার মুহূর্ত ঘিরে নেটপাড়ায় নারীবিদ্বেষের বিতর্ক আজ যুব অলিম্পিকে পদকের স্বপ্ন নিয়ে নামছে ভারতের ১৭ প্রতিভা, নজরে তনভি-গাথারা মুম্বই ইন্ডিয়ান্সের কোচিংয়ে বড় রদবদল, ব্যাটিংয়ের দায়িত্বে রবিন উথাপ্পা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে জবাব তল... Kaustuv Bagchi: কৌস্তভ বাগচীর গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল 'গো ব্য়াক' স্লোগান ‘ব্যবসা করতে এসেছিল’, ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কল্যাণ আরজি কর দুর্নীতি মামলায় বড় স্বস্তি! শর্তসাপেক্ষে জামিন পেলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সুজয় হাজ... নতুন গাড়ির বনেটে স্ত্রীর আলতার ছাপ! ভালবাসার মুহূর্ত ঘিরে নেটপাড়ায় নারীবিদ্বেষের বিতর্ক আজ যুব অলিম্পিকে পদকের স্বপ্ন নিয়ে নামছে ভারতের ১৭ প্রতিভা, নজরে তনভি-গাথারা মুম্বই ইন্ডিয়ান্সের কোচিংয়ে বড় রদবদল, ব্যাটিংয়ের দায়িত্বে রবিন উথাপ্পা

ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের

ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের
ফুল তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পুজোর ফুল তুলতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনা! ২৩ তলার বারান্দা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু বাবা ও ১১ বছরের ছেলের। শুক্রবার ভোরে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি আবাসনে। মৃতদের নাম রণদীপ পাত্র এবং তাঁর ১১ বছরের ছেলে আরভ।

পুলিশ সূত্রে খবর, গ্রেটার নয়ডার মহাগুন মাইউডস সোসাইটির ২৩ নম্বর টাওয়ারের ২৩ তলায় থাকতেন তাঁরা। শুক্রবার ভোরে পরিবারের খাটু শ্যাম মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই উপলক্ষে পুজোর ফুল তুলতে বাবা ও ছেলে বারান্দায় যান।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, ফুল পাড়ার জন্য বারান্দায় একটি মই রাখা হয়েছিল। সেই মইয়ে উঠে ফুল তুলতে গিয়ে আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলে ১১ বছরের আরভ। বারান্দার কিনারায় ঝুলে পড়ে সে। ছেলেকে বাঁচাতে তাড়াতাড়ি এগিয়ে যান বাবা রণদীপ। কিন্তু ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও ভারসাম্য হারান। মুহূর্তের মধ্যেই দু’জনেই ২৩ তলা থেকে নীচে পড়ে যান। ভোর প্রায় ৪টা ২০ মিনিট নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে খবর যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিসরখ থানার পুলিশ। বাবা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, রণদীপ দিল্লির কেন্দ্রীয় সচিবালয়ে সেকশন অফিসার পদে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে কোনও সন্দেহজনক পরিস্থিতির ইঙ্গিত মেলেনি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে সকালে মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পরিবার, সেই সকালেই আনন্দের বদলে নেমে এল শোকের ছায়া। একটি মুহূর্তের অসতর্কতায় শেষ হয়ে গেল ছেলে ও বাবার জীবন।

4 Views 0 Likes 0 Comments

Related News

মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে জবাব তলব
দেশ

মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে...

বিচার বিভাগের বিরুদ্ধে কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে 'ককরোচ জনতা পার্টি'- এর মুখপাত্র ও সাংবাদিক সৌরভ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।

৩০ অক্টো ২০২৬, ০৩:৫২ পিএম · 2 মিনিট
প্রয়াগরাজে মাটির নীচে নীল ড্রামে এবার পাওয়া গেল এই জিনিস!
দেশ

প্রয়াগরাজে মাটির নীচে নীল ড্রামে এবার পাওয়া গেল এই জিনিস!

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি বাড়ির নীচে মাটিতে পোঁতা তিনটি নীল ড্রাম থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা গোনা হয়েছে। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ৬০ কোটি বলে অনুমান করা হলেও, সরকারি ভাবে তা নিশ্চিত করা হয়নি। ঘটনায় চারজনকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

৩০ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
Illegal Immigration : চেন্নাই যাওয়ার পথে অসমে ধরা পড়লেন ২০-র বেশি বাংলাদেশি
দেশ

Illegal Immigration : চেন্নাই যাওয়ার পথে অসমে ধরা পড়লেন ২০-র বেশি বাংলাদেশি

তদন্তকারীদের অনুমান, সীমান্ত পার করে ভারতে প্রবেশে সাহায্য করার জন্য দালালরা জন প্রতি ১৫ থেকে ১৭ হাজার টাকা নিয়েছিল। এই চক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, বাকি ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

৩০ অক্টো ২০২৬, ০১:৫০ পিএম · 2 মিনিট
ধোঁয়াশায় ঢাকছে মুম্বই, দূষণ রুখতে কড়া পদক্ষেপ!
দেশ

ধোঁয়াশায় ঢাকছে মুম্বই, দূষণ রুখতে কড়া পদক্ষেপ!

মুম্বইয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১১৬টি নির্মাণ ও বস্তি পুনর্বাসন প্রকল্পে কাজ বন্ধের নির্দেশ দিয়েছে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি। ধুলো নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করে প্রশাসনের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কাজ শুরু করা যাবে না।

৩০ অক্টো ২০২৬, ০১:৪২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.