JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৪:৩৩ পিএম
Breaking
West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামাল KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন Kanchana Nair: দুবাইয়ের রাজপথে সাইকেলও চালালেন ভারতীয় উদ্যোগপতি কাঞ্চনা নায়ার Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্... Bangladesh: নাবালকদের সমাজমাধ্যমে প্রবেশে রাশ টানতে উদ্যোগ বাংলাদেশের হাইকোর্টের Artificial Intelligence: প্রযুক্তির দৌড়ে নয়, সাফল্যের মাপকাঠি হোক মানুষের জীবনে পরিবর্তন Iran US Conflict: মার্কিন নৌ অবরোধ ভাঙতে মরিয়া ইরান! সংঘাতের আশঙ্কা হরমুজে West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামাল KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন Kanchana Nair: দুবাইয়ের রাজপথে সাইকেলও চালালেন ভারতীয় উদ্যোগপতি কাঞ্চনা নায়ার Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্... Bangladesh: নাবালকদের সমাজমাধ্যমে প্রবেশে রাশ টানতে উদ্যোগ বাংলাদেশের হাইকোর্টের Artificial Intelligence: প্রযুক্তির দৌড়ে নয়, সাফল্যের মাপকাঠি হোক মানুষের জীবনে পরিবর্তন Iran US Conflict: মার্কিন নৌ অবরোধ ভাঙতে মরিয়া ইরান! সংঘাতের আশঙ্কা হরমুজে

West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত

West Bengal Recruitment : রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত
নতুন নিয়োগ ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের শূন্য পদ পূরণের দাবি উঠছিল। কোথাও কর্মীর অভাবে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে, আবার কোথাও নতুন নিয়োগের অপেক্ষায় দিন গুণছেন চাকরি প্রার্থীরা। এরই মধ্যে রাজ্যের প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে চর্চা। একাধিক দফতরে নিয়োগের পথ খুলতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। নবান্ন থেকে সামনে এসেছে এমনই এক ঘোষণা, যা রাজ্যের বহু চাকরি প্রার্থীর মনে নতুন করে আশার আলো জাগাতে পারে।

নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে মোট ১০,১৪৬ টি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। অর্থাৎ বিভিন্ন সরকারি দফতরের শূন্য পদ পূরণে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে একাধিক সরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। পাবলিক সার্ভিস কমিশন(PSC), পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড(PRB) এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

তবে, সব নিয়োগ একই পদ্ধতিতে হবে না। কিছু ক্ষেত্রে জেলা শাসকদের মাধ্যমে প্রকল্প ভিত্তিক চুক্তি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্থায়ী সরকারি পদের পাশাপাশি নির্দিষ্ট প্রকল্পের প্রয়োজনেও কর্মী নেওয়া হবে। বিভিন্ন দফতরের প্রয়োজন ও শূন্য পদের ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে।

নিয়োগের তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার দফতর। এই দফতরের অধীনেই একাধিক পদে কর্মী নেওয়া হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ করা হবে ১০০০ জনকে। পাশাপাশি সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, রাইফেল ম্যান এবং অ্যান্টি নারকোটিক্স বিভাগের বিভিন্ন পদেও নিয়োগের সিদ্ধান্ত রয়েছে। ফলে পুলিশ ও নিরাপত্তা সংক্রান্ত বিভাগগুলিতে কর্মী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

অন্যদিকে, রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিতর্কের পর নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে এবং সেই পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। এবার ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

সব মিলিয়ে ১০ হাজার ১৪৬ টি সরকারি পদে নিয়োগের এই সিদ্ধান্ত রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে কোন দফতরে কতগুলি শূন্য পদ রয়েছে, নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, সেই বিষয়ে বিস্তারিত নির্দেশিকার দিকেই এখন নজর চাকরিপ্রার্থীদের। এই ঘোষণা বাস্তবায়িত হলে একাধিক ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। কর্মসংস্থানের ঘোষণা কতদূর বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার।

2 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: ইংরেজিতেও লেখা যাবে না 'ওয়েস্ট বেঙ্গল', রাজ্যের নাম নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মহানগর

Suvendu Adhikari: ইংরেজিতেও লেখা যাবে না 'ওয়েস্ট বেঙ্গল', রাজ্যের নাম নিয়ে বড় ঘোষ...

কলকাতা, নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের নাম পাল্টে ‘বাংলা’ করতে চেয়েছিল তৃণমূল সরকার। বিলও পাস করিয়েছিল বিধানসভায়। কিন্তু কেন্দ্রের অনুমোদন মেলেনি। তৃণমূলের চাওয়ায় যে তাদের আপত্তি আছে, ক্ষমতায় আসার আগে জান...

২৩ নভে ২০২৬, ০২:৫৮ পিএম · 1 মিনিট
Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI
মহানগর

Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ফের জেরা করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন গোয়েন্দারা। কিন্তু তদন্তক...

২৩ নভে ২০২৬, ০২:৪৬ পিএম · 2 মিনিট
Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ
মহানগর

Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ

কলকাতা, নিউজ ডেস্ক: দুর্ঘটনার কবলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সোমবার দুপুরে বেহালার বাড়ি থেকে নবান্নে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। আচমকা একটি অটো তাঁর গাড়ির সামনে চলে আসে। যার জেরে কার্যত দুমড়...

২৩ নভে ২০২৬, ০২:৩৯ পিএম · 1 মিনিট
Balurghat to Mayapur Bus: বালুরঘাট থেকে এবার সরাসরি মায়াপুর! চালু সরকারি বাস, ভাড়া মাত্র ২৬৫ টাকা
মহানগর

Balurghat to Mayapur Bus: বালুরঘাট থেকে এবার সরাসরি মায়াপুর! চালু সরকারি বাস, ভাড়...

নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর। এবার বালুরঘাট থেকে সরাসরি মায়াপুর যাওয়ার জন্য চালু হল সরকারি বাস পরিষেবা। দীর্ঘদিন ধরেই এই রুটে সরাসরি বাস চালুর দাবি জানিয়ে আসছিলেন সাধারণ যাত্রীরা। অবশেষে সেই দাবি মেনে স...

২৩ নভে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.