JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০২:৫১ পিএম
Breaking
Israel: ইজরায়েলে সরকার গঠন নিয়ে ফের অচলাবস্থা! নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ভেস্তে গেল, ক্ষমতার... Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI NASA: মহাকাশে সেলাইয়ের কাঁটাকে ঘিরে জলের ফোঁটার কক্ষপথে ঘোরা! অবাক করা ভিডিয়ো প্রকাশ নাসার... Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ জেনসেন হুয়াং বিতর্ক ঘিরে অদ্ভুত প্রতিযোগিতা, বর্ণবিদ্বেষের অভিযোগে তোলপাড় নেটপাড়া Balurghat to Mayapur Bus: বালুরঘাট থেকে এবার সরাসরি মায়াপুর! চালু সরকারি বাস, ভাড়া মাত্র... MA Baby: বাংলায় বাম-তৃণমূল জোটের সম্ভাবনা? সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপরেই ছাড়লেন এমএ বেব... সন্দেশখালিতে তৃণমূলে বড় ভাঙন, একসঙ্গে NCPI-তে পা দিলেন প্রায় ৭০ জন Israel: ইজরায়েলে সরকার গঠন নিয়ে ফের অচলাবস্থা! নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ভেস্তে গেল, ক্ষমতার... Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI NASA: মহাকাশে সেলাইয়ের কাঁটাকে ঘিরে জলের ফোঁটার কক্ষপথে ঘোরা! অবাক করা ভিডিয়ো প্রকাশ নাসার... Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ জেনসেন হুয়াং বিতর্ক ঘিরে অদ্ভুত প্রতিযোগিতা, বর্ণবিদ্বেষের অভিযোগে তোলপাড় নেটপাড়া Balurghat to Mayapur Bus: বালুরঘাট থেকে এবার সরাসরি মায়াপুর! চালু সরকারি বাস, ভাড়া মাত্র... MA Baby: বাংলায় বাম-তৃণমূল জোটের সম্ভাবনা? সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপরেই ছাড়লেন এমএ বেব... সন্দেশখালিতে তৃণমূলে বড় ভাঙন, একসঙ্গে NCPI-তে পা দিলেন প্রায় ৭০ জন

Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI

Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ফের জেরা করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন গোয়েন্দারা। কিন্তু তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর মেলেনি। তদন্তে সহযোগিতা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে এবার আরও কড়া কৌশলে জেরার প্রস্তুতি নিচ্ছেন গোয়েন্দারা।

বর্তমানে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন সুজিত বসু। তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তাই এই মামলায় তাঁকে জেরা করতে হলে আদালতের অনুমতি প্রয়োজন ছিল CBI-এর। সেই অনুমতি পাওয়ার পর গত শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

তদন্তকারী সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় একাধিক বিষয়ে প্রশ্ন করা হলেও সুজিত বসুর কাছ থেকে প্রত্যাশিত উত্তর পাওয়া যায়নি। ফলে চলতি সপ্তাহেই তাঁকে আবার জেরা করার পরিকল্পনা রয়েছে CBI-এর। প্রয়োজনে আইনি প্রক্রিয়া মেনে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারেন তদন্তকারীরা।

ব্যাঙ্ক আধিকারিকদেরও তলব

তদন্তের পরিধি শুধু প্রাক্তন মন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ রাখছে না CBI। এই মামলায় দুটি ব্যাঙ্কের আধিকারিককেও তলব করা হয়েছে। পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত সন্দেহজনক আর্থিক লেনদেনের নথি ও তথ্য খতিয়ে দেখতেই তাঁদের ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্তের নতুন দিক খুঁজছেন গোয়েন্দারা।

কী অভিযোগ সুজিত বসুর বিরুদ্ধে?

তদন্তকারীরা মূলত দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে সুজিত বসুর ভূমিকা খতিয়ে দেখছেন। অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে বেআইনিভাবে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করতেন সুজিত বসু এবং তাঁর ছেলে। এমনকী দুর্নীতির মাধ্যমে পাওয়া টাকা বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর চার্জশিটে সুজিত বসুর নাম না থাকলেও ED-এর চার্জশিটে তাঁর এবং তাঁর ছেলের নাম রয়েছে।

তবে তদন্তে ওঠা অভিযোগগুলিই এখনও চূড়ান্ত অপরাধ প্রমাণ নয়। সিবিআইয়ের পরবর্তী জেরা এবং আর্থিক লেনদেন সংক্রান্ত নথি পরীক্ষা থেকেই স্পষ্ট হতে পারে, এই মামলায় তদন্ত কোন দিকে এগোয়।

1 Views 0 Likes 0 Comments

Related News

Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ
মহানগর

Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ

কলকাতা, নিউজ ডেস্ক: দুর্ঘটনার কবলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সোমবার দুপুরে বেহালার বাড়ি থেকে নবান্নে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। আচমকা একটি অটো তাঁর গাড়ির সামনে চলে আসে। যার জেরে কার্যত দুমড়...

২৩ নভে ২০২৬, ০২:৩৯ পিএম · 1 মিনিট
Balurghat to Mayapur Bus: বালুরঘাট থেকে এবার সরাসরি মায়াপুর! চালু সরকারি বাস, ভাড়া মাত্র ২৬৫ টাকা
মহানগর

Balurghat to Mayapur Bus: বালুরঘাট থেকে এবার সরাসরি মায়াপুর! চালু সরকারি বাস, ভাড়...

নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর। এবার বালুরঘাট থেকে সরাসরি মায়াপুর যাওয়ার জন্য চালু হল সরকারি বাস পরিষেবা। দীর্ঘদিন ধরেই এই রুটে সরাসরি বাস চালুর দাবি জানিয়ে আসছিলেন সাধারণ যাত্রীরা। অবশেষে সেই দাবি মেনে স...

২৩ নভে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট
Mahua Moitra: আজই ভবানীভবনে হাজিরার নির্দেশ সিআইডির
মহানগর

Mahua Moitra: আজই ভবানীভবনে হাজিরার নির্দেশ সিআইডির

নিউজ ডেস্ক: ফের সিআইডির নজরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে তৃতীয়বারের জন্য হাজিরার নোটিস পাঠানো হয়েছে। সোমবারই ভবানীভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগে দু'বার হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজিরা এড়...

২৩ নভে ২০২৬, ০২:১৩ পিএম · 1 মিনিট
Kunal Ghosh: ২০৩৬ পর্যন্ত অপেক্ষা নয়, আরও আগেই মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক! বিস্ফোরক ভবিষ্যদ্বাণী কুণাল ঘোষের
মহানগর

Kunal Ghosh: ২০৩৬ পর্যন্ত অপেক্ষা নয়, আরও আগেই মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক! বিস্...

নিউজ ডেস্ক: রাজ্য রাজনীতিতে যখন তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়ে জোর চর্চা, তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন কুণাল ঘোষ। তাঁর দাবি, ২০৩৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

২৩ নভে ২০২৬, ০২:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.