JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০২:৪৮ পিএম
Breaking
Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI NASA: মহাকাশে সেলাইয়ের কাঁটাকে ঘিরে জলের ফোঁটার কক্ষপথে ঘোরা! অবাক করা ভিডিয়ো প্রকাশ নাসার... Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ জেনসেন হুয়াং বিতর্ক ঘিরে অদ্ভুত প্রতিযোগিতা, বর্ণবিদ্বেষের অভিযোগে তোলপাড় নেটপাড়া Balurghat to Mayapur Bus: বালুরঘাট থেকে এবার সরাসরি মায়াপুর! চালু সরকারি বাস, ভাড়া মাত্র... MA Baby: বাংলায় বাম-তৃণমূল জোটের সম্ভাবনা? সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপরেই ছাড়লেন এমএ বেব... সন্দেশখালিতে তৃণমূলে বড় ভাঙন, একসঙ্গে NCPI-তে পা দিলেন প্রায় ৭০ জন Mahua Moitra: আজই ভবানীভবনে হাজিরার নির্দেশ সিআইডির Sujit Bose: জেরায় মুখে কুলুপ সুজিত বসুর! সন্তুষ্ট নয় CBI NASA: মহাকাশে সেলাইয়ের কাঁটাকে ঘিরে জলের ফোঁটার কক্ষপথে ঘোরা! অবাক করা ভিডিয়ো প্রকাশ নাসার... Indranil Khan: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ইন্দ্রনীল খাঁ জেনসেন হুয়াং বিতর্ক ঘিরে অদ্ভুত প্রতিযোগিতা, বর্ণবিদ্বেষের অভিযোগে তোলপাড় নেটপাড়া Balurghat to Mayapur Bus: বালুরঘাট থেকে এবার সরাসরি মায়াপুর! চালু সরকারি বাস, ভাড়া মাত্র... MA Baby: বাংলায় বাম-তৃণমূল জোটের সম্ভাবনা? সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপরেই ছাড়লেন এমএ বেব... সন্দেশখালিতে তৃণমূলে বড় ভাঙন, একসঙ্গে NCPI-তে পা দিলেন প্রায় ৭০ জন Mahua Moitra: আজই ভবানীভবনে হাজিরার নির্দেশ সিআইডির

NASA: মহাকাশে সেলাইয়ের কাঁটাকে ঘিরে জলের ফোঁটার কক্ষপথে ঘোরা! অবাক করা ভিডিয়ো প্রকাশ নাসার মহাকাশচারীর

NASA: মহাকাশে সেলাইয়ের কাঁটাকে ঘিরে জলের ফোঁটার কক্ষপথে ঘোরা! অবাক করা ভিডিয়ো প্রকাশ নাসার মহাকাশচারীর
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিবেদন: পৃথিবীতে জলের ফোঁটা কখনও মাটিতে পড়ে, কখনও কোনও পৃষ্ঠের উপর গড়িয়ে যায়। কিন্তু মহাকাশে সেই জলই যেন অন্য গ্রহের বাসিন্দা! সেখানে মাধ্যাকর্ষণের প্রভাব অত্যন্ত কম। ফলে জলের ফোঁটার আচরণও বদলে যায়। সম্প্রতি এমনই এক বিস্ময়কর দৃশ্যের ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন নাসার মহাকাশচারী ডন পেটিট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে তাঁর ছোট্ট এক পরীক্ষায় দেখা যাচ্ছে, একটি সেলাইয়ের কাঁটাকে কেন্দ্র করে গোল গোল ঘুরছে কয়েকটি জলের ফোঁটা। পৃথিবীতে যা প্রায় অকল্পনীয়, মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে সেটাই বাস্তবে ঘটতে দেখা গেল। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই বিজ্ঞানপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

https://x.com/astro_Pettit/status/2124274463915344164?a=pY9euWUDOWJ1bObwQqU&s=20

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি টেফলন দিয়ে তৈরি সেলাইয়ের কাঁটাকে কেন্দ্র করে কয়েকটি জলের ফোঁটা ঘুরে চলেছে। কখনও তারা কাঁটার কাছাকাছি চলে আসছে, কখনও আবার কিছুটা দূরে সরে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ফোঁটাগুলি নীচে পড়ে যাচ্ছে না। বরং একটি নির্দিষ্ট কক্ষপথের মতো পথ অনুসরণ করে ঘুরছে। উপর থেকে ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য দেখে মনে হতে পারে, যেন ক্ষুদ্র কোনও গ্রহকে কেন্দ্র করে উপগ্রহের আবর্তন চলছে।

এই পরীক্ষার নেপথ্যে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী ডন পেটিট। ২১ নভেম্বর নিজের এক্স হ্যান্ডলে ভিডিয়োটি প্রকাশ করেন তিনি। তাঁর ব্যাখ্যা, জলের ফোঁটাগুলি বৈদ্যুতিকভাবে চার্জযুক্ত। মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে তড়িৎস্থির বলের প্রভাবে সেগুলি সেলাইয়ের কাঁটাকে কেন্দ্র করে আধা-স্থিতিশীল কক্ষপথে ঘুরতে পারে।

কীভাবে সম্ভব এই অদ্ভুত ঘটনা?

পৃথিবীতে কোনও জলের ফোঁটা ছেড়ে দিলে মাধ্যাকর্ষণ শক্তির কারণে সেটি নীচের দিকে পড়ে যায়। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতিতে এই প্রভাব অনেকটাই কম অনুভূত হয়। ফলে সেখানে জল পৃথিবীর মতো আচরণ করে না।
এই পরীক্ষায় পেটিট প্রথমে কাগজের সঙ্গে ঘষে টেফলনের সেলাইয়ের কাঁটাটিকে বৈদ্যুতিকভাবে চার্জ করেন। এরপর একটি টেফলন সিরিঞ্জের সাহায্যে চার্জযুক্ত জলের ফোঁটা ছেড়ে দেন। কাঁটা এবং জলের ফোঁটার মধ্যে তৈরি হওয়া তড়িৎস্থির বলের প্রভাবে ফোঁটাগুলি তার চারপাশে ঘুরতে শুরু করে।

নাসার ব্যাখ্যা অনুযায়ী, এই পরীক্ষায় টেফলন এবং চার্জযুক্ত জলের ফোঁটার মধ্যে আকর্ষণ ও বিকর্ষণের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইক্রোগ্র্যাভিটির কারণে ফোঁটাগুলি দ্রুত নীচে পড়ে যাওয়ার বদলে চার্জের প্রভাবে চলাচল করতে পারে। তবে এই কক্ষপথ স্থায়ী নয়, বরং আধা-স্থিতিশীল। অর্থাৎ পরিস্থিতি ও বলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফোঁটাগুলির গতিপথও বদলাতে পারে।

পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে কী সম্পর্ক?

এই পরীক্ষার গুরুত্ব শুধু মহাকাশে জলের অদ্ভুত আচরণ দেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীদের মতে, চার্জযুক্ত কণার গতিবিধি বোঝার ক্ষেত্রেও এই ধরনের পরীক্ষা গুরুত্বপূর্ণ। পৃথিবীর চৌম্বকক্ষেত্রে সূর্য থেকে আসা উচ্চশক্তির চার্জযুক্ত কণাগুলি কীভাবে চলাচল করে, তার সঙ্গে এই পরীক্ষার কিছু ধারণাগত মিল রয়েছে। সূর্য থেকে আসা শক্তিশালী কণা পৃথিবীর বায়ুমণ্ডলের পরমাণু ও অণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে মেরুজ্যোতি বা অরোরা তৈরি হয়। 

চার্জযুক্ত কণার গতিবিধি সম্পর্কে এই ধরনের পরীক্ষা বিজ্ঞানীদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। নাসার মতে, এই পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য ভবিষ্যতের মহাকাশযান তৈরির ক্ষেত্রেও কাজে লাগতে পারে। বিশেষ করে মহাকাশযানের জ্বালানির ট্যাঙ্কের ভিতরে তরল কীভাবে চলাচল করে এবং মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে কীভাবে স্থিতিশীল থাকে, তা বোঝা অত্যন্ত জরুরি।

পরীক্ষার নেপথ্যে বিজ্ঞানী ডন পেটিট

ডন পেটিট ১৯৯৬ সালে নাসার মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন। তিনি পেশায় একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন সময়ে তাঁর একাধিক অভিনব বৈজ্ঞানিক পরীক্ষা নজর কেড়েছে। মহাকাশের দৈনন্দিন জীবন, তরলের আচরণ থেকে শুরু করে মহাকাশের ছবি তোলা—বিভিন্ন বিষয় নিয়ে তাঁর পরীক্ষা ও পর্যবেক্ষণ বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছে।

মহাকাশে সেলাইয়ের কাঁটাকে ঘিরে জলের ফোঁটার এই আবর্তনও তেমনই একটি পরীক্ষা। আপাতদৃষ্টিতে ছোট্ট একটি কৌতূহল থেকে শুরু হলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে তড়িৎস্থির বল, মাধ্যাকর্ষণ এবং তরলের গতিবিদ্যার গুরুত্বপূর্ণ পাঠ। পৃথিবীতে যে জলকে আমরা প্রতিদিন চিনি, মহাকাশে সেই জলই কতটা আলাদা আচরণ করতে পারে, পেটিটের ভিডিয়ো যেন তারই চোখধাঁধানো প্রমাণ।

2 Views 0 Likes 0 Comments

Related News

Adani Group: রাজ্যের বিদ্যুৎ মানচিত্রে নয়া সমীকরণ, দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজ্যে আসছে আদানির পরিবেশবান্ধব বিদ্যুৎ
প্রযুক্তি

Adani Group: রাজ্যের বিদ্যুৎ মানচিত্রে নয়া সমীকরণ, দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজ্যে আসছ...

চুক্তির শর্তানুযায়ী, আদানি গোষ্ঠী তাদের ‘পাওয়ার প্লাস ট্রেডিং সলিউশন’-এর মাধ্যমে আগামী আড়াই দশক ধরে রাজ্য বণ্টন সংস্থাকে ধাপে ধাপে সর্বোচ্চ ২৫০০ মেগাওয়াট পর্যন্ত সবুজ বা পরিবেশবান্ধব বিদ্যুৎ বিক্রি করবে। এই বিশাল পরিমাণ বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়াটি মূলত দুটি পর্যায়ে সম্পন্ন হবে

২২ নভে ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট
Riemann Hypothesis: AI Claude-কে সঙ্গে নিয়ে রিম্যান হাইপোথিসিস প্রমাণের দাবি Anthropic বিজ্ঞানীর
প্রযুক্তি

Riemann Hypothesis: AI Claude-কে সঙ্গে নিয়ে রিম্যান হাইপোথিসিস প্রমাণের দাবি Anthr...

নিউজ ডেস্ক: গণিতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনার দাবি ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা। ১৬৭ বছর ধরে গণিতবিদদের কাছে অন্যতম কঠিন অমীমাংসিত ধাঁধা হয়ে থাকা ‘রিম্যান হাইপোথিসিস’ (Riemann Hypothesis) প্রমাণ করার দাবি করলেন কৃ...

২২ নভে ২০২৬, ১২:১৬ পিএম · 3 মিনিট
Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয়
প্রযুক্তি

Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার...

গণিতের জগতের প্রায় ৭০ বছরের পুরনো এক অমীমাংসিত রহস্যের সমাধান করে বিশ্বজুড়ে ভারতকে গর্বিত করেছেন কলকাতার গণিতবিদ অধ্যাপক নীনা গুপ্ত। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI)-এর এই অধ্যাপক বীজগণিত জ্যামিতির বা আলগেব্রায়িক জিওমেট্রি’র অন্যতম জটিল সমস্যা ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’ -এর সমাধান করেছেন। এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া ২০২৬’ (TIME100 Next India 2026)-এর তালিকায় স্থান করে নিয়েছেন।

২১ নভে ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর!
প্রযুক্তি

Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এ...

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে অনেকেই এখন তথ্য জানার অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম বলে মনে করেন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বিজ্ঞান, অর্থনীতি কিংবা আন্তর্জাতিক রাজনীতি—কয়েক সেকেন্ডেই পাওয়া যায় নানা প্রশ্নের উত্ত...

২১ নভে ২০২৬, ১১:০৭ এএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.