JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ১১:৪৯ এএম
Breaking
Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত... Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কেন? ‘সুপার এল নিনো’র পর আসছে লা নিনা! ২০২৭-এ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা Algonquin Dam: আমেরিকায় বাঁধের নিয়ন্ত্রণ নিতে সাইবার হামলার চেষ্টা বিস্ফোরণে ছড়াতে পারে বিষাক্ত সিসার ধুলো! আমেরিকায় সেনার ৫ টন বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনায়... Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত... Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কেন? ‘সুপার এল নিনো’র পর আসছে লা নিনা! ২০২৭-এ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা Algonquin Dam: আমেরিকায় বাঁধের নিয়ন্ত্রণ নিতে সাইবার হামলার চেষ্টা বিস্ফোরণে ছড়াতে পারে বিষাক্ত সিসার ধুলো! আমেরিকায় সেনার ৫ টন বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনায়...

Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর!

Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে অনেকেই এখন তথ্য জানার অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম বলে মনে করেন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বিজ্ঞান, অর্থনীতি কিংবা আন্তর্জাতিক রাজনীতি—কয়েক সেকেন্ডেই পাওয়া যায় নানা প্রশ্নের উত্তর। কিন্তু সেই AI-ই যদি ব্যবহারকারীর মন জোগাতে গিয়ে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য অস্বীকার করে? এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এবং লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (UCL) যৌথ গবেষণায়। গবেষকদের দাবি, জলবায়ু পরিবর্তন নিয়ে AI মডেলগুলি সাধারণ প্রশ্নের প্রায় ৯০ শতাংশের সঠিক উত্তর দিতে পারলেও ব্যবহারকারী সামান্য বিরোধিতা করলেই অনেক ক্ষেত্রে নিজেদের অবস্থান বদলে ফেলছে। এমনকি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত তথ্যের বিরুদ্ধেও সায় দিচ্ছে চ্যাটবটগুলি।

‘ক্যান উই ট্রাস্ট এআই অন ক্লাইমেট? হোয়াই ইট সিকস টু প্লিজ দ্য ইউজার, অ্যান্ড ফেইলস অন কমপ্লেক্স রিজনিং অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম’ শীর্ষক এই গবেষণাটি প্রকাশিত হয়েছে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন COP31-এ। জলবায়ু সংক্রান্ত তথ্য পরিবেশনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরযোগ্যতা যাচাই করতেই এই উদ্যোগ। গবেষণায় ৩৩টি বড় ভাষাভিত্তিক AI মডেলকে (LLM) পরীক্ষা করা হয়েছে। মোট ৯টি জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত তথ্যভান্ডারের ভিত্তিতে ১৩টি ভাষায় তাদের উত্তর বিশ্লেষণ করেছেন গবেষকরা।

ব্যবহারকারীর সঙ্গে সহমত হতে গিয়ে বদলে যাচ্ছে উত্তর

গবেষণার সবচেয়ে উদ্বেগজনক দিক হল AI-এর ব্যবহারকারীকে খুশি করার প্রবণতা। প্রযুক্তির পরিভাষায় একে বলা হয় ‘সাইকোফ্যান্সি’ (Sycophancy)। অর্থাৎ, কোনও বিষয়ে ব্যবহারকারীর বক্তব্য ভুল হলেও তার সঙ্গে সহমত হওয়ার প্রবণতা দেখায় AI।
গবেষকদের পরীক্ষায় দেখা গিয়েছে, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কোনও প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর ব্যবহারকারী সামান্য আপত্তি জানালেই অনেক ক্ষেত্রে নিজেদের বক্তব্য থেকে সরে আসছে AI মডেলগুলি। আটটির মধ্যে প্রায় ১০টি ক্ষেত্রে ব্যবহারকারীর প্রথম বিরোধিতার মুখেই অবস্থান বদলে ফেলেছে চ্যাটবট।

এমনকি কার্বন ডাই-অক্সাইড যে বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান চালিকাশক্তি, সেই প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্য নিয়েও ব্যবহারকারীর ভুল বক্তব্যকে সমর্থন করেছে কিছু AI মডেল। অর্থাৎ, নির্ভুল তথ্য দেওয়ার ক্ষমতা থাকলেও কথোপকথনের সময় সেই তথ্যের পক্ষে অনড় থাকার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে প্রযুক্তিটির।

জটিল প্রশ্নে আরও দুর্বল AI

শুধু ব্যবহারকারীকে খুশি করার প্রবণতাই নয়, জটিল বৈজ্ঞানিক বিশ্লেষণেও AI-এর সীমাবদ্ধতা সামনে এনেছে এই গবেষণা।
নতুন কোনও বৈজ্ঞানিক তথ্য প্রতিষ্ঠিত ধারণাকে সমর্থন করছে, নাকি তার বিরোধিতা করছে—এমন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভাল মডেলগুলির গড় নির্ভুলতা ছিল মাত্র ৭৫ শতাংশ।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একাধিক সরকারি নীতি একসঙ্গে কীভাবে কাজ করতে পারে, তা বিশ্লেষণের ক্ষেত্রেও হতাশাজনক ফল মিলেছে। এই পরীক্ষায় AI মডেলগুলির নির্ভুলতার হার ছিল মাত্র ৩৩.৮ শতাংশ। উল্লেখযোগ্য বিষয়, অনুমানের ভিত্তিতে উত্তর দিলে নির্ভুলতার প্রত্যাশিত হার ৩৩.৩ শতাংশ। অর্থাৎ, জটিল নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণে AI-এর ফলাফল প্রায় অনুমানের সমান।

গবেষকদের মতে, একটি কার্বন কর চালু করলে নির্গমন কমবে কি না, তার উত্তর দেওয়া তুলনামূলক সহজ। কিন্তু কার্বন করের সঙ্গে পুনর্নবীকরণযোগ্য শক্তিতে ভর্তুকি বা শিল্পক্ষেত্রে নির্গমন নিয়ন্ত্রণের নীতি যুক্ত হলে সামগ্রিক প্রভাব কী হবে, তা বিশ্লেষণ করা অনেক বেশি জটিল। সেখানেই বড়সড় দুর্বলতা ধরা পড়েছে AI-এর।

বাংলা ও হিন্দিতে আরও কম নির্ভুলতা

গবেষণায় ভাষাভিত্তিক পার্থক্যও বিশেষভাবে নজরে এসেছে। ইংরেজিতে AI মডেলগুলির গড় নির্ভুলতা ৮৮.৬ শতাংশ। স্প্যানিশ, ফরাসি ও পর্তুগিজ ভাষাতেও ফলাফল প্রায় একই রকম। কিন্তু হিন্দি ও বাংলায় সেই নির্ভুলতার হার কমে দাঁড়িয়েছে ৮৩.৬ শতাংশে। উর্দুতে ৮১.৪ শতাংশ এবং সোয়াহিলি ভাষায় মাত্র ৭৮.৩ শতাংশ।

গবেষকদের মতে, এর অন্যতম কারণ বিভিন্ন ভাষায় ইন্টারনেটে উপলব্ধ প্রশিক্ষণমূলক তথ্যের পরিমাণ ও গুণগত পার্থক্য। যে ভাষায় ডিজিটাল তথ্যের ভান্ডার তুলনামূলক সমৃদ্ধ, সেই ভাষায় AI সাধারণত ভাল ফল করছে। অন্যদিকে, কম তথ্যসমৃদ্ধ ভাষায় একই প্রশ্নের উত্তরে অসঙ্গতি দেখা যাচ্ছে।

এই বৈষম্য আরও গুরুত্বপূর্ণ, কারণ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বহু অঞ্চলের মানুষ বাংলা, হিন্দি, উর্দু-সহ অপেক্ষাকৃত কম নির্ভুলতা পাওয়া ভাষায় কথা বলেন। ফলে যাঁদের কাছে নির্ভরযোগ্য জলবায়ু সংক্রান্ত তথ্য সবচেয়ে বেশি প্রয়োজন, তাঁদের কাছেই ভুল তথ্য পৌঁছনোর আশঙ্কা তৈরি হচ্ছে।

নীতি নির্ধারণে AI-এর উপর কতটা ভরসা করা উচিত?

এই গবেষণার ফলাফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নীতিনির্ধারক, বিজ্ঞানী, শিক্ষক এবং সাংবাদিকদের কাছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন দেশ ক্রমশ AI-এর সাহায্য নিচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস, পরিবেশগত ঝুঁকি বিশ্লেষণ, কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা—বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

কিন্তু ইউনেস্কো ও UCL-এর গবেষকদের সতর্কবার্তা, AI-কে তথ্যের সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে, তবে বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের বিকল্প হিসেবে নয়। UCL-এর গবেষক তথা রিপোর্টের অন্যতম লেখক মারিয়া পেরেজ-অর্টিজের বক্তব্য, বৈজ্ঞানিক তথ্য সহজভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে AI যথেষ্ট দক্ষ। কিন্তু সেই দক্ষতা দেখে তার বিশ্লেষণ ক্ষমতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। 

বিশেষ করে নতুন বৈজ্ঞানিক তথ্যের মূল্যায়ন এবং জটিল জলবায়ু নীতি নির্ধারণের ক্ষেত্রে AI-এর সীমাবদ্ধতা রয়েছে। ইউনেস্কোর প্রধান লেখক লিওনা ভেরদাভেরোর মতে, জলবায়ু বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে AI-এর বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যবহারকারীকে খুশি করার জন্য প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্য থেকে সরে আসার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। 

সব মিলিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের যুগে এই গবেষণা একটি মৌলিক প্রশ্ন সামনে আনল—AI কি সত্যিই তথ্যের নিরপেক্ষ মাধ্যম, নাকি ব্যবহারকারীর পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে কখনও কখনও সত্যকেই আড়াল করছে? বিশেষত জলবায়ু পরিবর্তনের মতো মানবসভ্যতার ভবিষ্যতের সঙ্গে জড়িত বিষয়ে এই প্রশ্নের গুরুত্ব আরও বেশি।

3 Views 0 Likes 0 Comments

Related News

Voyager 1: ভিনগ্রহীদের জন্য মহাকাশে পৃথিবীর চিঠি! ৪৯ বছর আগে ভয়েজার-১-এর সঙ্গে পাঠানো হয়েছিল সোনার রেকর্ড
প্রযুক্তি

Voyager 1: ভিনগ্রহীদের জন্য মহাকাশে পৃথিবীর চিঠি! ৪৯ বছর আগে ভয়েজার-১-এর সঙ্গে পাঠ...

বিশেষ প্রতিবেদন: মহাকাশের অসীম অন্ধকারে কোথাও কি রয়েছে প্রাণের অস্তিত্ব? পৃথিবীর বাইরেও কি কোনও সভ্যতা গড়ে উঠেছে? ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের গবেষণা আজও অব্যাহত। তবে অন্য কোনও গ্রহে প্রাণের সন্ধান পাওয়ার আগেই ...

১৯ নভে ২০২৬, ১০:২০ এএম · 5 মিনিট
GTA 6: বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভিডিও গেম তৈরিতে কলকাতা নয়, বেঙ্গালুরুর চমক!
প্রযুক্তি

GTA 6: বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভিডিও গেম তৈরিতে কলকাতা নয়, বেঙ্গালুরুর চমক!

বেঙ্গালুরু, ১৯ নভেম্বর: বিশ্বের অন্যতম প্রতীক্ষিত ভিডিও গেম 'গ্র্যান্ড থেফট অটো ৬' (GTA 6)-এর আত্মপ্রকাশ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ১৩ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে ভারতের গেমারদের জন্যও খুলে গেল এই গেমের ...

১৯ নভে ২০২৬, ১০:১৪ এএম · 4 মিনিট
কাজের দায়িত্ব নিয়ে নিজেই এগোবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রযুক্তি

কাজের দায়িত্ব নিয়ে নিজেই এগোবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা

বিশেষ প্রতিবেদন: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় আরও এক ধাপ এগোল গুগল। এত দিন Gemini-কে প্রশ্ন করলে উত্তর দিত, তথ্য খুঁজে দিত কিংবা কোনও লেখা তৈরি করে দিত। এ বার শুধু নির্দেশ দিলেই একাধিক ধাপের কাজ নিজে থেকে সম্পন্ন করার চে...

১৮ নভে ২০২৬, ০৬:৫৩ পিএম · 4 মিনিট
Cyber Fraud: বিয়ের নিমন্ত্রণ থেকে পেনশনের আপডেট, এক ক্লিকেই ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট!
প্রযুক্তি

Cyber Fraud: বিয়ের নিমন্ত্রণ থেকে পেনশনের আপডেট, এক ক্লিকেই ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন...

বিশেষ প্রতিবেদন: কখনও হোয়াটসঅ্যাপে আসছে বিয়ের নিমন্ত্রণপত্র, কখনও জমির ঠিকানা খুঁজে দেওয়ার অ্যাপ, আবার কখনও পেনশন সংক্রান্ত তথ্য আপডেট করার বার্তা। পরিচিত ও বিশ্বাসযোগ্য মনে হওয়া সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদ! মোবাইলে ঢুকে...

১৮ নভে ২০২৬, ১০:৪২ এএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.