JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ১১:৪১ এএম
Breaking
Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত... Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কেন? ‘সুপার এল নিনো’র পর আসছে লা নিনা! ২০২৭-এ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা Algonquin Dam: আমেরিকায় বাঁধের নিয়ন্ত্রণ নিতে সাইবার হামলার চেষ্টা বিস্ফোরণে ছড়াতে পারে বিষাক্ত সিসার ধুলো! আমেরিকায় সেনার ৫ টন বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনায়... Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান! Rohingya Genocide: রোহিঙ্গা গণহত্যার দায় অস্বীকার মায়ানমারের, ‘অন্যায্য’ আখ্যা আইসিজে-র রা... Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর! Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত... Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কেন? ‘সুপার এল নিনো’র পর আসছে লা নিনা! ২০২৭-এ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা Algonquin Dam: আমেরিকায় বাঁধের নিয়ন্ত্রণ নিতে সাইবার হামলার চেষ্টা বিস্ফোরণে ছড়াতে পারে বিষাক্ত সিসার ধুলো! আমেরিকায় সেনার ৫ টন বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনায়...

Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত দিল কংগ্রেস!

Delimitation Bill : লোকসভার আসন বাড়ানোতেই আপত্তি? ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রকে চার দফা শর্ত দিল কংগ্রেস!
কেন্দ্রকে নিশানা কংগ্রেসের ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ভারতীয় রাজনীতিতে ফের নতুন করে উত্তাপ ছড়ানোর ইঙ্গিত। সংসদের অন্দরমহলে কি পরিকল্পনা চলছে, তা নিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা। বিরোধীদের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তকে ঘিরে তাঁদের অন্ধকারে রেখেই এগোতে চাইছে কেন্দ্র। এমনকি বিশেষ অধিবেশন ডেকে তড়িঘড়ি সিদ্ধান্ত কার্যকর করার সম্ভাবনা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালো কংগ্রেস।

মূলত লোকসভার আসন পুনর্ববিন্যাস বা ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস ও বিরোধী জোট 'ইন্ডিয়া'। শুক্রবার প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিরোধীদল গুলির সঙ্গে কোনও অর্থপূর্ণ আলোচনা করেননি কেন্দ্র। তাঁর দাবি, ডিলিমিটেশনের মতো সংবেদনশীল বিষয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ স্থির করা প্রয়োজন।

এই ইস্যুতে চার দফা প্রস্তাব সামনে এনেছে বিরোধী জোট। প্রথমত, লোকসভার বর্তমান ৫৪৩ টি আসন এবং রাজ্যভিত্তিক আসন বন্টন আগামী ২৫ বছরের জন্য অপরিবর্তিত রাখার দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত, ডিলিমিটেশন প্রক্রিয়ার সঙ্গে মহিলা সংরক্ষণকে যুক্ত না করে, বর্তমান লোকসভা কাঠামোর মধ্যেই দ্রুত ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিরোধীদের আরও দাবি, আসন পুনর্বিন্যাসের ফলে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য যাতে নষ্ট না হয় তার জন্য সংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে দক্ষিণের রাজ্য গুলির আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়ানো হলে জনসংখ্যার নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলি সংসদে তুলনামূলক কম প্রতিনিধিত্ব পেতে পারে।

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কেসি বেনুগোপালও এই প্রস্তাবিত উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের মতে বিষয়টি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িত। তাই বিরোধীদের সঙ্গে আলোচনা ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া হলে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে। এখন দেখার বিরোধীদের চার দফা প্রস্তাবে কেন্দ্র সরকার কি প্রতিক্রিয়া জানায়। ডিলিমিটেশন নিয়ে সংসদের অন্দরে সংঘাত কোনদিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

6 Views 0 Likes 0 Comments

Related News

Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান!
দেশ

Vantara:মায়ের লাথিতে ভাঙে পা, মৃত্যুর মুখ থেকে রাজাকে বাঁচাতে ৫ ঘণ্টার বিশেষ বিমান...

জন্মের পরপরই মায়ের আক্রমণে গুরুতর আহত সাত সপ্তাহ বয়সী এক এশীয় হস্তিশাবককে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য আসাম থেকে বিমানে উড়িয়ে গুজরাটের জামনগরে অবস্থিত 'ভানতারা' (Vantara) পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিশেষ চার্টার্ড বিমানে করে 'রাজা' নামের ওই শাবকটিকে স্থানান্তরিত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসায় এই নজিরবিহীন উদ্ধার অভিযান ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

২১ নভে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট
Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কেন?
দেশ

Ladakh: শীতের লাদাখে ভোট ঘিরে তোলপাড়! ৪ ডিসেম্বর নির্বাচন, তার আগেই বয়কটের ডাক কে...

লাদাখ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আটটি নতুন জেলা গঠনের পর আসন সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে। আগে লেহ এবং কার্গিল এই দুই জেলায় ২৬টি করে আসন ছিল, যা এখন বেড়ে ৫০টি করে হয়েছে। এই ১০০টি আসনের মধ্যে ৩৬টি মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে।

২১ নভে ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট
Viral News: ভারত বনাম চিনের রেল পরিষেবা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
দেশ

Viral News: ভারত বনাম চিনের রেল পরিষেবা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

নয়াদিল্লি: দুই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে তুলনা নতুন নয়। কখনও পরিকাঠামো, কখনও প্রযুক্তি, আবার কখনও সামরিক শক্তি—ভারত ও চিনের মধ্যে তুলনা চলতেই থাকে। এবার সেই বিতর্কের কেন্দ্রে দুই দেশের রেল পরিষেবা। চিনের একটি ট্রেনের...

২১ নভে ২০২৬, ১০:১৯ এএম · 3 মিনিট
Maharashtra: ওষুধের দোকানে লাগাতার হানা FDA-র, ক্ষুব্ধ  কেমিস্টরা
দেশ

Maharashtra: ওষুধের দোকানে লাগাতার হানা FDA-র, ক্ষুব্ধ কেমিস্টরা

নিউজ ডেস্ক: মেডিক্যাল স্টোরে একের পর এক অভিযান, লাইসেন্স বাতিল ও সাসপেনশনের ঘটনায় মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)-এর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ওষুধ বিক্রেতারা। প্রশাসনের কড়া নজরদারি ও ধারাবাহিক পদক্ষেপের প্রতিবাদে...

২১ নভে ২০২৬, ১০:১৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.