JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০২:৫৭ পিএম
Breaking
Aizawl: যানজট আছে, নেই হর্নের শব্দ! আনন্দ মহিন্দ্রার প্রশংসায় ভারতের ‘নীরব শহর’ আইজল PT Usha: অলিম্পিকের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ ভারতের! আইওসির সামনে দেশকে তুলে ধরবেন পিটি উষা Canada: কানাডায় ফের রক্তাক্ত ভারতীয় বংশোদ্ভূত পরিবার! India vs New Zealand Hockey: শেষ ম্যাচে ড্র করেও কিউয়িদের ঘরের মাঠে সিরিজ জিতল ভারতের হকি... Nabadwip Development : নবদ্বীপে একগুচ্ছ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর, কী কী বদল ঘটতে চলেছে! Shubman Gill: ‘অপ্রতিরোধ্য’! সেঞ্চুরি মিস করেও গাভাসকরের প্রশংসায় ভাসলেন গিল Canara Bank Marathon 2026: নজির গড়ল বেঙ্গালুরু! ১১ হাজার দৌড়বিদের অংশগ্রহণে পেল আন্তর্জা... Dhruv Jurel: এক হাতে দুরন্ত ক্যাচ নিয়ে নিকোলসকে প্যাভিলিয়নের পথ দেখালেন জুরেল Aizawl: যানজট আছে, নেই হর্নের শব্দ! আনন্দ মহিন্দ্রার প্রশংসায় ভারতের ‘নীরব শহর’ আইজল PT Usha: অলিম্পিকের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ ভারতের! আইওসির সামনে দেশকে তুলে ধরবেন পিটি উষা Canada: কানাডায় ফের রক্তাক্ত ভারতীয় বংশোদ্ভূত পরিবার! India vs New Zealand Hockey: শেষ ম্যাচে ড্র করেও কিউয়িদের ঘরের মাঠে সিরিজ জিতল ভারতের হকি... Nabadwip Development : নবদ্বীপে একগুচ্ছ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর, কী কী বদল ঘটতে চলেছে! Shubman Gill: ‘অপ্রতিরোধ্য’! সেঞ্চুরি মিস করেও গাভাসকরের প্রশংসায় ভাসলেন গিল Canara Bank Marathon 2026: নজির গড়ল বেঙ্গালুরু! ১১ হাজার দৌড়বিদের অংশগ্রহণে পেল আন্তর্জা... Dhruv Jurel: এক হাতে দুরন্ত ক্যাচ নিয়ে নিকোলসকে প্যাভিলিয়নের পথ দেখালেন জুরেল

Riemann Hypothesis: AI Claude-কে সঙ্গে নিয়ে রিম্যান হাইপোথিসিস প্রমাণের দাবি Anthropic বিজ্ঞানীর

Riemann Hypothesis: AI Claude-কে সঙ্গে নিয়ে রিম্যান হাইপোথিসিস প্রমাণের দাবি Anthropic বিজ্ঞানীর
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: গণিতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনার দাবি ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা। ১৬৭ বছর ধরে গণিতবিদদের কাছে অন্যতম কঠিন অমীমাংসিত ধাঁধা হয়ে থাকা ‘রিম্যান হাইপোথিসিস’ (Riemann Hypothesis) প্রমাণ করার দাবি করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা Anthropic-এর গণিতবিদ লেভেন্ট আলপোগে (Levent Alpöge)। আর এই কাজে তাঁর সহযোগী ছিল সংস্থারই তৈরি AI মডেল Claude। আলপোগের দাবি, দীর্ঘ গবেষণার পর Claude-এর সাহায্যে এমন একটি গাণিতিক প্রমাণ তৈরি করেছেন, যা সত্যি বলে প্রতিষ্ঠিত হলে গণিতের জগতে ঐতিহাসিক পরিবর্তন আসতে পারে। শুধু মূল রিম্যান হাইপোথিসিস নয়, এর আরও বিস্তৃত সংস্করণ জেনারালাইজড রিম্যান হাইপোথিসিসও প্রমাণ করার দাবি করেছেন তিনি। তবে এই দাবি এখনও আন্তর্জাতিক গণিতবিদ মহলে পূর্ণাঙ্গভাবে যাচাই হয়নি।

১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান প্রথম এই তত্ত্বের কথা প্রকাশ করেন। মূলত মৌলিক সংখ্যা বা প্রাইম নম্বরের বিন্যাস নিয়ে এই অনুমান। ২, ৩, ৫, ৭, ১১, ১৩-এর মতো সংখ্যাগুলি শুধু নিজের সংখ্যা এবং ১ দিয়ে বিভাজ্য। সংখ্যারেখায় এগুলি আপাতদৃষ্টিতে অনিয়মিতভাবে ছড়িয়ে রয়েছে। কিন্তু এই সংখ্যাগুলির মধ্যে একটি গভীর গাণিতিক নিয়ম কাজ করে বলে মনে করেন গণিতবিদরা। সেই নিয়মকে আরও নির্ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টাই রিম্যান হাইপোথিসিসের মূল বিষয়।

কী এই রিম্যান হাইপোথিসিস?

সহজভাবে বললে, মৌলিক সংখ্যাগুলি কত ঘন ঘন এবং কীভাবে সংখ্যারেখায় ছড়িয়ে রয়েছে, তার সঙ্গে একটি বিশেষ গাণিতিক ফাংশনের গভীর সম্পর্ক রয়েছে। এই ফাংশনটির নাম রিম্যান জিটা ফাংশন (Riemann Zeta Function)। রিম্যানের অনুমান অনুযায়ী, এই ফাংশনের সমস্ত অ-তুচ্ছ শূন্যের বাস্তব অংশের মান ঠিক ১/২।

শুনতে বিষয়টি অত্যন্ত জটিল মনে হলেও এর গুরুত্ব অপরিসীম। কারণ, মৌলিক সংখ্যার বিন্যাস সম্পর্কে গণিতের বহু গুরুত্বপূর্ণ ধারণা এই অনুমানের উপর নির্ভরশীল। এটি প্রমাণিত হলে সংখ্যাতত্ত্বের বহু অমীমাংসিত সমস্যার সমাধানের পথ খুলে যেতে পারে। সেই কারণেই ২০০০ সালে ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট যে সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’ ঘোষণা করেছিল, তার অন্যতম এই রিম্যান হাইপোথিসিস। প্রতিটি সমস্যার সঠিক সমাধানের জন্য ১০ লক্ষ ডলার পুরস্কার নির্ধারিত রয়েছে।

কীভাবে সাহায্য করল Claude?

আলপোগে জানিয়েছেন, গবেষণার প্রাথমিক দিকনির্দেশনা তিনি নিজেই দিয়েছিলেন। কিন্তু গবেষণার শেষ পর্যায়ে Claude এমন কিছু গাণিতিক ধারণা ও পদ্ধতির সন্ধান দেয়, যা তাঁর নিজের দক্ষতার সীমাকেও ছাড়িয়ে গিয়েছিল। বিশেষ করে সংখ্যাতত্ত্বের দুটি পৃথক পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে সমস্যাটির সমাধানের পথ খুঁজে পায় AI মডেলটি।

এই গবেষণায় Stepanov’s Method-এর একটি নতুন প্রয়োগ এবং Theta Lifts নামে পরিচিত গাণিতিক প্রক্রিয়ার ব্যবহার গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আলপোগে। তাঁর বক্তব্য, গবেষণার শেষ পর্যায়ে Claude এত দ্রুত অগ্রসর হচ্ছিল যে তিনি নিজেও বিস্মিত হয়ে যান। একাধিক ক্ষেত্রে AI এমন গাণিতিক পদক্ষেপের প্রস্তাব দিয়েছে, যা তাঁর কাছে অপ্রত্যাশিত ছিল।

আলপোগে তাঁর দাবির সমর্থনে চার পাতার একটি বিবৃতি প্রকাশ করেছেন। পাশাপাশি প্রমাণের গাণিতিক কাঠামো Lean নামের একটি বিশেষ কম্পিউটার ভাষায় তৈরি করেছেন। এই ব্যবস্থার সাহায্যে গাণিতিক যুক্তির প্রতিটি ধাপ কম্পিউটারের মাধ্যমে যাচাই করা সম্ভব।

কম্পিউটার যাচাই করলেই কি প্রমাণিত হয়ে গেল?

এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। Lean-এর মতো প্রুফ অ্যাসিস্ট্যান্ট কোনও গাণিতিক যুক্তির প্রতিটি ধাপ নির্দিষ্টভাবে যাচাই করতে পারে। কিন্তু গবেষকরা বলছেন, কম্পিউটার কোনও প্রমাণের যুক্তি যাচাই করলেও সেটি আদৌ রিম্যান হাইপোথিসিসের সঠিক প্রমাণ কি না, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের স্বাধীনভাবে পরীক্ষা করা প্রয়োজন।

আলপোগের প্রকাশিত প্রমাণটি প্রায় ১৭ মিলিয়ন লাইনের Lean কোডে রয়েছে বলে জানা গিয়েছে। ফলে এত বিশাল গাণিতিক কাঠামোকে বুঝে নিয়ে তার প্রতিটি ধাপ যাচাই করা যথেষ্ট সময়সাপেক্ষ। এখনও পর্যন্ত এর একটি সহজবোধ্য, পূর্ণাঙ্গ গবেষণাপত্র প্রকাশিত হয়নি।

তবে বিষয়টি নিয়ে গণিতবিদদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ ও ফিল্ডস মেডেলজয়ী জেমস মেনার্ডের বক্তব্য, প্রমাণটি সম্পূর্ণ সঠিক হলে তা নিঃসন্দেহে গণিতের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

একই সময়ে দ্বিতীয় প্রমাণের দাবিও!

ঘটনাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে একই সময়ে সামনে আসা আরেকটি দাবি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ আলেসান্দ্রো মারিয়া মাসুলোও রিম্যান হাইপোথিসিস প্রমাণের একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাঁর কাজটি AI-নির্ভর নয় বলে জানানো হয়েছে। ফলে একই সময়ে দুটি পৃথক গবেষণার দাবি সামনে আসায় গণিতের জগতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সব মিলিয়ে, AI কি শুধু মানুষের নির্দেশ মেনে কাজ করা একটি প্রযুক্তি, নাকি জটিল বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রেও স্বাধীনভাবে নতুন পথ দেখাতে পারে, সেই প্রশ্নের সামনে দাঁড়িয়ে বিজ্ঞানজগৎ। আলপোগের দাবি শেষ পর্যন্ত যাচাইয়ে উত্তীর্ণ হলে তা শুধু ১৬৭ বছরের একটি গাণিতিক রহস্যের সমাধান হবে না, বরং গবেষণার ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়েও নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার জয়
প্রযুক্তি

Neena Gupta: ৭০ বছরের অঙ্কের জট খুললেন কলকাতার মেয়ে! বিশ্বমঞ্চে নীনা গুপ্তের মেধার...

গণিতের জগতের প্রায় ৭০ বছরের পুরনো এক অমীমাংসিত রহস্যের সমাধান করে বিশ্বজুড়ে ভারতকে গর্বিত করেছেন কলকাতার গণিতবিদ অধ্যাপক নীনা গুপ্ত। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI)-এর এই অধ্যাপক বীজগণিত জ্যামিতির বা আলগেব্রায়িক জিওমেট্রি’র অন্যতম জটিল সমস্যা ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’ -এর সমাধান করেছেন। এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া ২০২৬’ (TIME100 Next India 2026)-এর তালিকায় স্থান করে নিয়েছেন।

২১ নভে ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এর!
প্রযুক্তি

Artificial Intelligence: ব্যবহারকারীর মন জিততে গিয়ে বিজ্ঞানের সত্যকেই বিসর্জন AI-এ...

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে অনেকেই এখন তথ্য জানার অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম বলে মনে করেন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বিজ্ঞান, অর্থনীতি কিংবা আন্তর্জাতিক রাজনীতি—কয়েক সেকেন্ডেই পাওয়া যায় নানা প্রশ্নের উত্ত...

২১ নভে ২০২৬, ১১:০৭ এএম · 4 মিনিট
Voyager 1: ভিনগ্রহীদের জন্য মহাকাশে পৃথিবীর চিঠি! ৪৯ বছর আগে ভয়েজার-১-এর সঙ্গে পাঠানো হয়েছিল সোনার রেকর্ড
প্রযুক্তি

Voyager 1: ভিনগ্রহীদের জন্য মহাকাশে পৃথিবীর চিঠি! ৪৯ বছর আগে ভয়েজার-১-এর সঙ্গে পাঠ...

বিশেষ প্রতিবেদন: মহাকাশের অসীম অন্ধকারে কোথাও কি রয়েছে প্রাণের অস্তিত্ব? পৃথিবীর বাইরেও কি কোনও সভ্যতা গড়ে উঠেছে? ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের গবেষণা আজও অব্যাহত। তবে অন্য কোনও গ্রহে প্রাণের সন্ধান পাওয়ার আগেই ...

১৯ নভে ২০২৬, ১০:২০ এএম · 5 মিনিট
GTA 6: বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভিডিও গেম তৈরিতে কলকাতা নয়, বেঙ্গালুরুর চমক!
প্রযুক্তি

GTA 6: বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভিডিও গেম তৈরিতে কলকাতা নয়, বেঙ্গালুরুর চমক!

বেঙ্গালুরু, ১৯ নভেম্বর: বিশ্বের অন্যতম প্রতীক্ষিত ভিডিও গেম 'গ্র্যান্ড থেফট অটো ৬' (GTA 6)-এর আত্মপ্রকাশ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ১৩ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে ভারতের গেমারদের জন্যও খুলে গেল এই গেমের ...

১৯ নভে ২০২৬, ১০:১৪ এএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.