JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০২:২৩ পিএম
Breaking
Dhruv Jurel: এক হাতে দুরন্ত ক্যাচ নিয়ে নিকোলসকে প্যাভিলিয়নের পথ দেখালেন জুরেল Odisha Landslide: পাহাড় কাঁপানো ধস! ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পূর্বঘাটে ১০ মৃত্যু, বিপদের মুখে... ৭২০ রানের পাহাড় গড়েও নিশ্চিন্ত নয় ভারত! পন্থের শতরানের পর শেষ দিনে বুমরাহদের অগ্নিপরীক্ষ... Trinamool Congress: ভুয়ো এফিডেভিট কাণ্ডে এবার থানায় তৃণমূলের অভিযোগ! India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি বিশ্ব Gold Price : এই মুহূর্তে কি কিনবেন সোনা? তীর্থযাত্রা সেরে ফেরা হল না বাড়ি! রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের বরফের ব্যবসায় ব্রিটিশদের বিলাস, আর বাইরে মৃত্যুমিছিল! Dhruv Jurel: এক হাতে দুরন্ত ক্যাচ নিয়ে নিকোলসকে প্যাভিলিয়নের পথ দেখালেন জুরেল Odisha Landslide: পাহাড় কাঁপানো ধস! ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পূর্বঘাটে ১০ মৃত্যু, বিপদের মুখে... ৭২০ রানের পাহাড় গড়েও নিশ্চিন্ত নয় ভারত! পন্থের শতরানের পর শেষ দিনে বুমরাহদের অগ্নিপরীক্ষ... Trinamool Congress: ভুয়ো এফিডেভিট কাণ্ডে এবার থানায় তৃণমূলের অভিযোগ! India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি বিশ্ব Gold Price : এই মুহূর্তে কি কিনবেন সোনা? তীর্থযাত্রা সেরে ফেরা হল না বাড়ি! রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের বরফের ব্যবসায় ব্রিটিশদের বিলাস, আর বাইরে মৃত্যুমিছিল!

Dhruv Jurel: এক হাতে দুরন্ত ক্যাচ নিয়ে নিকোলসকে প্যাভিলিয়নের পথ দেখালেন জুরেল

Dhruv Jurel: এক হাতে দুরন্ত ক্যাচ নিয়ে নিকোলসকে প্যাভিলিয়নের পথ দেখালেন জুরেল
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে ৭৮ রানের ঝোড়ো ইনিংস। এরপর উইকেটের পিছনে নয়, ফিল্ডার হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দিলেন ধ্রুব জুরেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে তাঁর নেওয়া অবিশ্বাস্য এক হাতে ক্যাচ এখন আলোচনার কেন্দ্রে। তবে জুরেলের এই অসাধারণ মুহূর্তের পরেও ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিতে পারেনি ভারত।

দিনের শুরুতে ৪ উইকেটে ৪৮৬ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। ঋষভ পন্থের দুরন্ত শতরান এবং জুরেলের কার্যকর ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে জমা হয় ৭২০ রান। ৯ উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে ৩৫২ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিন্তু শুরুতেই ধাক্কা খায় তারা। জসপ্রীত বুমরাহর বলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন অধিনায়ক টম ল্যাথাম।

এরপর কনওয়ে ও নিকোলসের জুটি রান তোলার চেষ্টা করছিল। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণের বলে ৩১ রান করে আউট হন নিকোলস। আর সেই উইকেটের নেপথ্যে ছিলেন জুরেল। ব্যাটের কানায় লেগে বলটি উপরে উঠতেই সামনে ঝাঁপিয়ে এক হাত বাড়িয়ে অসাধারণ ক্যাচ নেন তিনি। মুহূর্তের মধ্যেই বদলে যায় মাঠের পরিবেশ। 

জুরেলের এমন কীর্তিতে উচ্ছ্বসিত হয়ে তাঁর দিকে ছুটে যান শুভমন গিল। ক্যাচ ধরার পর মাটিতে পড়ে পেটে হাত দিতে দেখা যায় জুরেলকে। ফলে সামান্য চোটের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে পরে তাঁকে স্বাভাবিকভাবেই ফিল্ডিং করতে দেখা যায়। দিনের শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান। 

কনওয়ে ৫৯ এবং রাচিন রবীন্দ্র ২৭ রানে অপরাজিত। শেষ দিনে ভারতের সামনে লক্ষ্য আট উইকেট তুলে নেওয়া। অন্যদিকে, ঘরের মাঠে দীর্ঘক্ষণ ব্যাট করে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ কিউয়িদের সামনে। ফলে জুরেলের দুরন্ত ক্যাচের আনন্দ থাকলেও ভারতের দুশ্চিন্তা এখনও কাটেনি।

1 Views 0 Likes 0 Comments

Related News

৭২০ রানের পাহাড় গড়েও নিশ্চিন্ত নয় ভারত! পন্থের  শতরানের পর শেষ দিনে বুমরাহদের অগ্নিপরীক্ষা
ময়দান

৭২০ রানের পাহাড় গড়েও নিশ্চিন্ত নয় ভারত! পন্থের শতরানের পর শেষ দিনে বুমরাহদের অগ্...

নিউজ ডেস্ক: ওয়েলিংটনে ব্যাট হাতে রেকর্ড গড়েছে ভারত। ঋষভ পন্থের দুরন্ত শতরান এবং দলের ব্যাটারদের সম্মিলিত দাপটে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক শুভমন গিল। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রা...

২২ নভে ২০২৬, ০২:০৪ পিএম · 2 মিনিট
India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি বিশ্ব
ময়দান

India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি...

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়ল ভারত। একদিকে রানের পাহাড়, অন্যদিকে একের পর এক রেকর্ড। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। বিদেশের মাটিত...

২২ নভে ২০২৬, ০১:৫৭ পিএম · 2 মিনিট
মেলবোর্নের গ্যালারিতে বাবা-মা! অজিদের জয়ের নায়ক দিল্লির নিখিল
ময়দান

মেলবোর্নের গ্যালারিতে বাবা-মা! অজিদের জয়ের নায়ক দিল্লির নিখিল

দিল্লিতে জন্ম, ক্রিকেটের টানে পাড়ি অস্ট্রেলিয়ায়। আর সেই অস্ট্রেলিয়ার জার্সিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়লেন নিখিল চৌধুরী। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৬৬ র...

২১ নভে ২০২৬, ১১:০২ পিএম · 2 মিনিট
দিনের বেলা কলেজ, রাত ১০টা পর্যন্ত পেট্রল পাম্পে কাজ!
ময়দান

দিনের বেলা কলেজ, রাত ১০টা পর্যন্ত পেট্রল পাম্পে কাজ!

মুম্বই: দিনের বেলা কলেজে পড়াশোনা, আর সন্ধ্যা নামলেই পেট্রল পাম্পে কাজ। রাত ১০টা পর্যন্ত চলে সেই কাজ। পরের দিন সকালে আবার কলেজ। সপ্তাহান্তে তো আরও কঠিন রুটিন—ছুটির বদলে সকাল ও সন্ধ্যা, দু’সময়েই কাজ। নিজের পড়াশোনার খরচ ন...

২১ নভে ২০২৬, ১০:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.