JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০২:০৯ পিএম
Breaking
৭২০ রানের পাহাড় গড়েও নিশ্চিন্ত নয় ভারত! পন্থের শতরানের পর শেষ দিনে বুমরাহদের অগ্নিপরীক্ষ... Trinamool Congress: ভুয়ো এফিডেভিট কাণ্ডে এবার থানায় তৃণমূলের অভিযোগ! India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি বিশ্ব Gold Price : এই মুহূর্তে কি কিনবেন সোনা? তীর্থযাত্রা সেরে ফেরা হল না বাড়ি! রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের বরফের ব্যবসায় ব্রিটিশদের বিলাস, আর বাইরে মৃত্যুমিছিল! Police Corruption: জমি বিবাদে ১০ হাজার টাকা ঘুষ! দুর্নীতি দমন শাখার জালে গোয়ালপোখরের পুলিশ... Mamata Banerjee: তৃণমূল কর্মীদের কড়া বার্তা মমতার ৭২০ রানের পাহাড় গড়েও নিশ্চিন্ত নয় ভারত! পন্থের শতরানের পর শেষ দিনে বুমরাহদের অগ্নিপরীক্ষ... Trinamool Congress: ভুয়ো এফিডেভিট কাণ্ডে এবার থানায় তৃণমূলের অভিযোগ! India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি বিশ্ব Gold Price : এই মুহূর্তে কি কিনবেন সোনা? তীর্থযাত্রা সেরে ফেরা হল না বাড়ি! রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের বরফের ব্যবসায় ব্রিটিশদের বিলাস, আর বাইরে মৃত্যুমিছিল! Police Corruption: জমি বিবাদে ১০ হাজার টাকা ঘুষ! দুর্নীতি দমন শাখার জালে গোয়ালপোখরের পুলিশ... Mamata Banerjee: তৃণমূল কর্মীদের কড়া বার্তা মমতার

৭২০ রানের পাহাড় গড়েও নিশ্চিন্ত নয় ভারত! পন্থের শতরানের পর শেষ দিনে বুমরাহদের অগ্নিপরীক্ষা

৭২০ রানের পাহাড় গড়েও নিশ্চিন্ত নয় ভারত! পন্থের  শতরানের পর শেষ দিনে বুমরাহদের অগ্নিপরীক্ষা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ওয়েলিংটনে ব্যাট হাতে রেকর্ড গড়েছে ভারত। ঋষভ পন্থের দুরন্ত শতরান এবং দলের ব্যাটারদের সম্মিলিত দাপটে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক শুভমন গিল। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রানের জবাবে ৩৫২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে যায় ভারত। অথচ ম্যাচের শেষ দিনে নামার আগে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না টিম ইন্ডিয়া। কারণ, যে পিচে ভারতীয় ব্যাটাররা অনায়াসে রান তুলেছেন, সেই পিচেই উইকেট পেতে সমস্যায় পড়তে পারেন বোলাররা। ফলে শেষ দিনে জয় নিশ্চিত করতে বুমরাহদের দিকেই তাকিয়ে ভারতীয় শিবির।

চতুর্থ দিন সকালে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক মেজাজেই শুরু করেন ঋষভ পন্থ ও অংশুল কম্বোজ। আগের দিন ৫৫ রানে অপরাজিত থাকা পন্থ এদিন নিজের নবম টেস্ট শতরান পূর্ণ করেন। ১৫৩ বলে ১২৮ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ছটি ছক্কা। অন্যদিকে, নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমে ৪২ বলে ৩৮ রান করেন কম্বোজ। তাঁদের জুটিতে আরও মজবুত হয় ভারতের অবস্থান।

এরপর কিউয়ি বোলারদের উপর আক্রমণ অব্যাহত রাখেন ধ্রুব জুরেল। মাত্র ৭৯ বলে ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ওয়াশিংটন সুন্দর ২৪ এবং আকাশদীপ ১৩ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৭২০ রানে ইনিংস ঘোষণা করেন শুভমন। বিদেশের মাটিতে টেস্টে ভারতের সর্বোচ্চ দলগত রান এটি। একই সঙ্গে টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৫৯ এবং ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭২৬ রান করেছিল ভারত।

এত বড় লিড নিয়েও অবশ্য স্বস্তিতে নেই ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক টম ল্যাথামকে হারায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তাঁকে শূন্য রানে ফিরিয়ে দেন জশপ্রীত বুমরাহ। তিন নম্বরে নেমে ৩১ রান করে আউট হন প্রথম ইনিংসের শতরানকারী হেনরি নিকোলস।

চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ১১৯। ডেভন কনওয়ে ৫৯ এবং রাচিন রবীন্দ্র ২৭ রানে অপরাজিত রয়েছেন। এখনও ২৩৩ রানে পিছিয়ে কিউয়িরা। ভারতের হয়ে বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ একটি করে উইকেট নিয়েছেন।
সমস্যা হল, ওয়েলিংটনের পিচে বোলারদের জন্য বিশেষ সাহায্য নেই। 

নতুন বলে সামান্য সুইং মিললেও বল পুরনো হওয়ার পর ব্যাট করা সহজ হয়ে যাচ্ছে। টার্নের অভাবও স্পষ্ট। ফলে শেষ দিনে নিউজিল্যান্ডের বাকি আটটি উইকেট তুলে নেওয়া সহজ হবে না। একদিকে হার বাঁচানোর লড়াই, অন্যদিকে জয়ের হাতছানি। ৭২০ রানের ইনিংসের পরও তাই ওয়েলিংটনে শেষ দিনের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা।

1 Views 0 Likes 0 Comments

Related News

India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি বিশ্ব
ময়দান

India vs New Zealand: এক ইনিংসেই সাত জুটির অর্ধশতরান! টেস্টে এমন কীর্তি আগে দেখেনি...

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়ল ভারত। একদিকে রানের পাহাড়, অন্যদিকে একের পর এক রেকর্ড। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। বিদেশের মাটিত...

২২ নভে ২০২৬, ০১:৫৭ পিএম · 2 মিনিট
মেলবোর্নের গ্যালারিতে বাবা-মা! অজিদের জয়ের নায়ক দিল্লির নিখিল
ময়দান

মেলবোর্নের গ্যালারিতে বাবা-মা! অজিদের জয়ের নায়ক দিল্লির নিখিল

দিল্লিতে জন্ম, ক্রিকেটের টানে পাড়ি অস্ট্রেলিয়ায়। আর সেই অস্ট্রেলিয়ার জার্সিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়লেন নিখিল চৌধুরী। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৬৬ র...

২১ নভে ২০২৬, ১১:০২ পিএম · 2 মিনিট
দিনের বেলা কলেজ, রাত ১০টা পর্যন্ত পেট্রল পাম্পে কাজ!
ময়দান

দিনের বেলা কলেজ, রাত ১০টা পর্যন্ত পেট্রল পাম্পে কাজ!

মুম্বই: দিনের বেলা কলেজে পড়াশোনা, আর সন্ধ্যা নামলেই পেট্রল পাম্পে কাজ। রাত ১০টা পর্যন্ত চলে সেই কাজ। পরের দিন সকালে আবার কলেজ। সপ্তাহান্তে তো আরও কঠিন রুটিন—ছুটির বদলে সকাল ও সন্ধ্যা, দু’সময়েই কাজ। নিজের পড়াশোনার খরচ ন...

২১ নভে ২০২৬, ১০:৪৭ পিএম · 2 মিনিট
ধারাভাষ্য থেকে আপাতত সরানো হল খোয়াজা, ওয়ার্নারকে! সিরিশকাগজ কাণ্ডে নতুন বিতর্কের জের
ময়দান

ধারাভাষ্য থেকে আপাতত সরানো হল খোয়াজা, ওয়ার্নারকে! সিরিশকাগজ কাণ্ডে নতুন বিতর্কের জ...

সিরিশ কাগজ কাণ্ডের পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিতেই তার প্রভাব পড়ল অস্ট্রেলিয়ার ক্রিকেটে। এ বার তার আঁচ এসে লাগল উসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নারের উপরেও। আপাতত ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়...

২১ নভে ২০২৬, ১০:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.