JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০১:৩৭ পিএম
Breaking
Abhishek banerjee: ফের স্বস্তি অভিষেকের, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলক... Viral Video: গঙ্গার ঘাটে প্লাস্টিক কুড়োচ্ছেন বিদেশিনিরা! পুণ্যভূমি পরিষ্কারে এগিয়ে এলেন ব... Elephant Attack: সন্ধ্যা নামলেই জলঢাকা পেরিয়ে লোকালয়ে হাতির হানা, ভাঙছে বাড়িঘর EPFO: যত খুশি টাকা জমা করা যাবে PF অ্যাকাউন্টে! নতুন নিয়মে বড় সুযোগ Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি Nitish Setu : নীতিশ সেতুর উদ্বোধনের পরেই মোদীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ ......, খু... Abhishek banerjee: ফের স্বস্তি অভিষেকের, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলক... Viral Video: গঙ্গার ঘাটে প্লাস্টিক কুড়োচ্ছেন বিদেশিনিরা! পুণ্যভূমি পরিষ্কারে এগিয়ে এলেন ব... Elephant Attack: সন্ধ্যা নামলেই জলঢাকা পেরিয়ে লোকালয়ে হাতির হানা, ভাঙছে বাড়িঘর EPFO: যত খুশি টাকা জমা করা যাবে PF অ্যাকাউন্টে! নতুন নিয়মে বড় সুযোগ Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি Nitish Setu : নীতিশ সেতুর উদ্বোধনের পরেই মোদীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ ......, খু...

Mamata Banerjee: তৃণমূল কর্মীদের কড়া বার্তা মমতার

Mamata Banerjee: তৃণমূল কর্মীদের কড়া বার্তা মমতার
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: তৃণমূলের নেতা-কর্মীদের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা নিয়ে এবার কড়া সতর্কবার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মপ্রচারের প্রতিযোগিতায় নেমে দলের অন্দরের গুরুত্বপূর্ণ তথ্য যাতে বাইরে চলে না যায়, সেই বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করলেন তিনি। বিশেষ করে ফেসবুকের মতো সমাজমাধ্যমে যাঁরা দলের হয়ে সরব হচ্ছেন, তাঁদের আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। শনিবার কালীঘাটে নিজের বাসভবনে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেন বলে সূত্রের খবর।

কালীঘাট শিবির সূত্রে জানা গিয়েছে, দলের মুখপাত্রদের বাইরে অনেক কর্মীই নিজেদের উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করছেন। কোনও ঘটনা ঘটলে বা রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে অনেকেই দ্রুত প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের পরবর্তী কর্মসূচি কিংবা অভ্যন্তরীণ সিদ্ধান্তের কথা প্রকাশ্যে নিয়ে আসছেন। এর ফলে দলের কৌশল সম্পর্কে আগাম ধারণা পেয়ে যাচ্ছে বিরোধীরা। এমনকি, দলের অন্দরের খবর পুলিশ ও গোয়েন্দাদের কাছেও পৌঁছে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, আত্মপ্রচারের জন্য এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে অন্য কোনও কর্মী বিপদের মুখে পড়েন। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয়তা দেখাতে গিয়ে দলের ক্ষতি করা যাবে না। দলের ভিতরের আলোচনা বা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আনার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। অর্থাৎ, দলের হয়ে কে কী বলবেন, কোন বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন, সেই ক্ষেত্রে দায়িত্বশীল আচরণের উপরেই জোর দিয়েছেন তৃণমূল নেত্রী।

এর আগে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষও দলের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তা দিয়েছিলেন। তিনি কড়া ভাষায় বলেন, 'কারণে অকারণে তেল মারা, নেম ড্রপিং, বড় নামের সঙ্গে জড়িয়ে পোস্ট, নির্দিষ্ট একটি ঠিকানা বা রাস্তা দেখিয়ে লাইভ বা রিলস, সোশ্যাল মিডিয়ায় নাটক করতে গিয়ে সহকর্মীদের বিপদে ফেলা, পাড়ার ক্লাব বা পুজোটাতেও জড়িত না থেকে নেতানেত্রীদের জয়ধ্বনি দিয়ে ভেসে থাকা, অকারণে রোজ মুখ দেখানো, এলাকার সংগঠনে কাজ না করে বিকেলে দেড় ঘন্টার জিন্দাবাদ সফর, ফেস বুকের লাইক বা ফলোয়ার সংখ্যাকে জনপ্রিয়তার মাপকাঠি ভাবা, হাঁটার ছবি স্লো মোশানে চালিয়ে হিন্দি গানের ঝিং চ্যাক- জাস্ট আর নেওয়া যাচ্ছে না।

কুণাল আরও বলেন, 'কাজে ভুল হতে পারে, কিন্তু ভুলের পুনরাবৃত্তি আর ভুল লোকেদের মাত্রাছাড়া হইচই আবার আত্মঘাতী হয়ে উঠতে পারে। গদ্দারমুক্ত পরিবেশে অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠার অবকাশ আছে। পরিস্থিতি কঠিন, তবু মানুষ নেত্রীর প্রতি সমর্থনে। বাংলাজুড়ে বহু কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া, কর্মচ্যুত হয়েও এখনও নেত্রীর অনুগামী। এই সময়ে অপরিণত, উদ্দেশ্যপ্রণোদিত কাজগুলো কাম্য নয়। কয়েকজনের জন্য সবার ক্ষতি বরদাস্ত করা যাবে না।' কুণাল ঘোষের সেই বার্তার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

11 Views 0 Likes 0 Comments

Related News

Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস্য
মহানগর

Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বা...

হাসপাতালের আইটিইউ-তে বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বিজেপি বিধায়িকা। সূত্রে খবর, তিনি এখনও অচৈতন্য অবস্থায় রয়েছেন এবং চিকিৎসায় উল্লেখযোগ্য সাড়া দিচ্ছেন না। একটা শারীরিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন চিকিৎসকেরা।

২৩ নভে ২০২৬, ১২:০৩ পিএম · 2 মিনিট
পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই  গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে
মহানগর

পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপত...

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা পুরভোট নিয়ে আইনি জটিলতা এবার সুপ্রিম কোর্টে। আজ, সোমবার রাজ্যের দায়ের করা মামলার শুনানি। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শু...

২৩ নভে ২০২৬, ১১:৫৯ এএম · 2 মিনিট
ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি
মহানগর

ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি

নিউজ ডেস্ক: প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে আর্থিক তছরুপ ও তোলাবাজির মামলায় তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক শেয়ার ও রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়ি এবং বিভিন্ন স...

২৩ নভে ২০২৬, ১১:২৩ এএম · 2 মিনিট
Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের
মহানগর

Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের

নিউজ ডেস্ক: সোমবার সকাল। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস যাওয়ার তাড়াহুড়ো। ঠিক সেই সময়েই নবান্নের কাছে ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারল যাত্র...

২৩ নভে ২০২৬, ১১:১৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.