JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ১২:০৭ পিএম
Breaking
Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি Nitish Setu : নীতিশ সেতুর উদ্বোধনের পরেই মোদীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ ......, খু... Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের Bisleri: যে জল চোখ বন্ধ করে পান করেন, তাতেই ক্যানসারের উপাদান! পরীক্ষায় ধরা পড়তেই বড় বিপ... মোথাবাড়িকাণ্ডে ফের প্রাক্তন মন্ত্রী সাবিনাকে তলব করল NIA Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি Nitish Setu : নীতিশ সেতুর উদ্বোধনের পরেই মোদীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ ......, খু... Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের Bisleri: যে জল চোখ বন্ধ করে পান করেন, তাতেই ক্যানসারের উপাদান! পরীক্ষায় ধরা পড়তেই বড় বিপ... মোথাবাড়িকাণ্ডে ফের প্রাক্তন মন্ত্রী সাবিনাকে তলব করল NIA

Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস্য

Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস্য
ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দ্রুত হসপিটালে স্থানান্তর এবং চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণ গত কয়েক ঘন্টায় একাধিক ঘটনায় উদ্বেগ বেড়েছে রাজনৈতিক মহলে। তাঁকে ঘিরে এখন নানা প্রশ্ন উঠছে। কিভাবে আচমকা এমন পরিস্থিতি তৈরি হলো? শরীরে কোনও বিষাক্ত পদার্থ প্রবেশ করেছিল কিনা, নাকি খাবার থেকেই সমস্যার সূত্রপাত? আপাতত তাঁর শারীরিক অবস্থা দিকে তাকিয়ে রয়েছেন চিকিৎসক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব।

সন্দেশখালি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তথা হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্রের শারীরিক অবস্থা অত্যন্ত সংকট জনক বলে জানা যাচ্ছে। গত শনিবার, ২১ নভেম্বর উত্তর ২৪ পরগনায় নিজের বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য রবিবার ভোরে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতালের আইটিইউ-তে বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বিজেপি বিধায়িকা। সূত্রে খবর, তিনি এখনও অচৈতন্য অবস্থায় রয়েছেন এবং চিকিৎসায় উল্লেখযোগ্য সাড়া দিচ্ছেন না। একটা শারীরিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন চিকিৎসকেরা।

অন্যদিকে রেখা পাত্রের অসুস্থতার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হাসপাতালের মেডিকো লিগাল রিপোর্ট এবং রেফারেল কার্ডের তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে তাঁর পাকস্থলীতে অরগানফসফরাস জাতীয় কীটনাশকের উপস্থিতির ইঙ্গিত মিলেছে। কৃষিকাজে ব্যবহৃত এই ধরনের রাসায়নিক শরীরে প্রবেশ করলে গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

তবে এই দাবি নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বৎ মুখোপাধ্যায়ের বক্তব্য কিছুটা আলাদা শুনতে পাওয়া গিয়েছে। রবিবার হাসপাতালে গিয়ে বিধায়িকার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। মন্ত্রীর দাবি, খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা পাত্র। প্রাথমিকভাবে ফুড পয়েজেনিং এর আশঙ্কা করা হচ্ছে। তাঁর বক্তব্য, রেখা পাত্র আগের তুলনায় কিছুটা ভালো রয়েছেন এবং সাড়া দিচ্ছেন। তবে বিষক্রিয়ার বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত নয়। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলেই অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে, কিভাবে তার শরীরে ওই বিষাক্ত পদার্থ প্রবেশ করল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের তরফে হাসপাতালে কি তথ্য দেওয়া হয়েছিল, চিকিৎসার সময় কি লক্ষণ ধরা পড়েছিল, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের সন্দেশখালি আন্দোলনের সময় জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করলেও জয়লাভ করেননি। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জের  কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। আপাতত তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং অসুস্থতার প্রকৃত কারণ জানার অপেক্ষায় রাজনৈতিক মহল।

2 Views 0 Likes 0 Comments

Related News

পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই  গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে
মহানগর

পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপত...

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা পুরভোট নিয়ে আইনি জটিলতা এবার সুপ্রিম কোর্টে। আজ, সোমবার রাজ্যের দায়ের করা মামলার শুনানি। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শু...

২৩ নভে ২০২৬, ১১:৫৯ এএম · 2 মিনিট
পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই  গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে
মহানগর

পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপত...

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা পুরভোট নিয়ে আইনি জটিলতা এবার সুপ্রিম কোর্টে। আজ, সোমবার রাজ্যের দায়ের করা মামলার শুনানি। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শু...

২৩ নভে ২০২৬, ১১:৫৯ এএম · 2 মিনিট
ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি
মহানগর

ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি

নিউজ ডেস্ক: প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে আর্থিক তছরুপ ও তোলাবাজির মামলায় তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক শেয়ার ও রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়ি এবং বিভিন্ন স...

২৩ নভে ২০২৬, ১১:২৩ এএম · 2 মিনিট
Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের
মহানগর

Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের

নিউজ ডেস্ক: সোমবার সকাল। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস যাওয়ার তাড়াহুড়ো। ঠিক সেই সময়েই নবান্নের কাছে ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারল যাত্র...

২৩ নভে ২০২৬, ১১:১৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.