JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ১২:০৯ পিএম
Breaking
Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি Nitish Setu : নীতিশ সেতুর উদ্বোধনের পরেই মোদীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ ......, খু... Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের Bisleri: যে জল চোখ বন্ধ করে পান করেন, তাতেই ক্যানসারের উপাদান! পরীক্ষায় ধরা পড়তেই বড় বিপ... মোথাবাড়িকাণ্ডে ফের প্রাক্তন মন্ত্রী সাবিনাকে তলব করল NIA Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চ... ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি Nitish Setu : নীতিশ সেতুর উদ্বোধনের পরেই মোদীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ ......, খু... Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের Bisleri: যে জল চোখ বন্ধ করে পান করেন, তাতেই ক্যানসারের উপাদান! পরীক্ষায় ধরা পড়তেই বড় বিপ... মোথাবাড়িকাণ্ডে ফের প্রাক্তন মন্ত্রী সাবিনাকে তলব করল NIA

পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে

পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই  গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা পুরভোট নিয়ে আইনি জটিলতা এবার সুপ্রিম কোর্টে। আজ, সোমবার রাজ্যের দায়ের করা মামলার শুনানি। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাও এই বেঞ্চে রয়েছেন। কলকাতা পুরসভার নির্বাচন ঘিরে আইনি জটিলতা কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

গত ৬ নভেম্বর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচনের কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার। পরবর্তীতে কলকাতা পুরসভাও পৃথকভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। তাদের দাবি, আইন মেনেই ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ করা হয়েছে। তাই পুরভোটের বিজ্ঞপ্তি জারির উপর হাই কোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করা হোক।

উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু করেছিল প্রশাসন। এই পুনর্বিন্যাসের পদ্ধতি নিয়ে আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হন কসবার সিপিএম নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। তাঁর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি, পুরো প্রক্রিয়ায় আইনগত ত্রুটি রয়েছে বলেও দাবি করেন তিনি। এই মামলায় সিপিএমের পাশাপাশি বিজেপি ও কংগ্রেসও যুক্ত হয়েছে। কংগ্রেস, বাম, এবং তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে অভিযোগ তোলা হয় যে, একতরফাভাবে ওয়ার্ড বাড়ানোর এই প্রক্রিয়ায় একাধিক আইনি জটিলতা রয়েছে।

অন্যদিকে, আদালতে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ নিশ্চিত করতে মমতা তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নির্বাচন কমিশন ক্যাভিয়েট দাখিল করেছে। ফলে আজকের শুনানিতে সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রায়ের উপরই নির্ভর করছে কলকাতা পুরভোটের পরবর্তী আইনি প্রক্রিয়া কোন পথে এগোবে।

সম্প্রতি, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের। মামলা করেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা ভোটে মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাশ হয়। নিয়ম মেনে সঠিক পুনর্বিন্যাস না-করার অভিযোগ তুলেছেন মামলাকারী।

2 Views 0 Likes 0 Comments

Related News

Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বাড়ছে রহস্য
মহানগর

Rekha Patra : রেখা পাত্রের শরীরে কীভাবে ঢুকল বিষ? ভেন্টিলেশনে বিজেপি বিধায়িকা, বা...

হাসপাতালের আইটিইউ-তে বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বিজেপি বিধায়িকা। সূত্রে খবর, তিনি এখনও অচৈতন্য অবস্থায় রয়েছেন এবং চিকিৎসায় উল্লেখযোগ্য সাড়া দিচ্ছেন না। একটা শারীরিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন চিকিৎসকেরা।

২৩ নভে ২০২৬, ১২:০৩ পিএম · 2 মিনিট
পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই  গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে
মহানগর

পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে আজ ভাগ্যপরীক্ষা! আজই গুরুত্বপূর্ণ শুনানি প্রধান বিচারপত...

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা পুরভোট নিয়ে আইনি জটিলতা এবার সুপ্রিম কোর্টে। আজ, সোমবার রাজ্যের দায়ের করা মামলার শুনানি। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শু...

২৩ নভে ২০২৬, ১১:৫৯ এএম · 2 মিনিট
ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি
মহানগর

ED Raid: সব্যসাচী-ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা! উদ্ধার বিপুল নথি

নিউজ ডেস্ক: প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে আর্থিক তছরুপ ও তোলাবাজির মামলায় তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক শেয়ার ও রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়ি এবং বিভিন্ন স...

২৩ নভে ২০২৬, ১১:২৩ এএম · 2 মিনিট
Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের
মহানগর

Road Accident: নবান্নের সামনে অফিস টাইমে তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা বাসের

নিউজ ডেস্ক: সোমবার সকাল। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস যাওয়ার তাড়াহুড়ো। ঠিক সেই সময়েই নবান্নের কাছে ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারল যাত্র...

২৩ নভে ২০২৬, ১১:১৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.