নিউজ ডেস্ক: সোনার বাজারে কি এমন ঘটেছে, যার জেরে একসময় আকাশ ছোঁয়া দামে পৌঁছানো সোনালী ধাতুর দর এখন দ্রুত নিম্নমুখী? কয়েক মাস আগেও যে সোনা কেনার কথা ভাবতেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল, সেই বাজারেই এখন তৈরি হয়েছে নতুন সমীকরণ। নভেম্বর মাস জুড়ে দামের উঠানামা ঘিরে ক্রেতাদের থেকে বিনিয়োগকারী, সকলের নজর এখন সোনার বাজারের দিকে। রবিবারের বাজারে কতটা বদল এলো সোনার দামে?
২২ নভেম্বর ২০২৬ রবিবার, কলকাতা ও পশ্চিমবঙ্গে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দর রয়েছে যথাক্রমে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ২৫ হাজার ৮০ টাকা এবং ১ লক্ষ ১৪ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮১০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১২,৫০৮ টাকা, ২২ ক্যারেট সোনার দাম ১১,৪৬৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৯,৩৮১ টাকা।
তবে, এই দামই শেষ কথা নয়। কারণ গয়না কেনার সঙ্গে সোনার মূল দামের সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ। ডিজাইন ও দোকান ভেদে মেকিং চার্জের পরিমাণে পার্থক্য হতে পারে। ফলে গয়না কেনার আগে চূড়ান্ত দাম জেনে নেওয়া জরুরী।
উল্লেখযোগ্য বিষয় হল, চলতি নভেম্বর মাসে সোনার দামে প্রায় ১০ শতাংশ পতন দেখা গিয়েছে। এর আগে প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সেখান থেকে অনেকটাই নেমে এসেছে বর্তমান দর। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সম্ভাবনা এবং ভু-রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনকে এই দর পতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
আগামী দিনে সোনার বাজার কোন দিকে মোড় নেয়, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে আগামী দিনে সোনার দাম আরও কমবে, নাকি ফের ঊর্ধ্বমুখী হবে, তা নিয়ে জল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্বল্প মেয়াদে অস্থিরতা থাকলেও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনার প্রবণতা বাজারকে কিছুটা সমর্থন জোগাতে পারে। বিশেষ করে যারা বিয়ের মরসুমে গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের সোনার দৈনিক দর, জিএসটি এবং মেকিং চার্জ মিলিয়ে চূড়ান্ত খরচ হিসাব করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। তাই সোনা কেনার আগে বাজারদরের দিকে নজর রাখছেন ক্রেতারা।




