প্রতিদিন হু হু করে কমছে সোনার দাম। গত ২ মাসে এই মূল্যবান ধাতুর দাম অনেক কমেছে। বিয়ের মরশুমের আগেই বড়সড় স্বস্তি মিলল মধ্যবিত্তের। জানেন কি ২০ নভেম্বর কলকাতায় সোনার দামে কতটা বদল এসেছে?
শুক্রবার, ২০ নভেম্বর সকালে ফের নিম্নমুখী হল হলুদ ধাতুর দর। শুধু সোনা নয়, বিশ্ববাজারে রুপোর দামেও উল্লেখযোগ্য পতন দেখা গিয়েছে। সোনা ও রুপো কেনার প্রবণতাও বেড়েছে বলে বাজার বিশেষজ্ঞদের মত। ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামের দিকে নজর রয়েছে ক্রেতা থেকে ব্যবসায়ীদের।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম আগের দিনের তুলনায় কমেছে ২.৫৭ শতাংশ। অন্যদিকে রুপোর দাম কমেছে ৪.৭ শতাংশেরও বেশি। আজ সকালে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ২৮ হাজার ১৩০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ১৭ হাজার ৪৫৩ টাকা।
কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ২৪ হাজার ৬০০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে ১২ হাজার ৪৬০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৩১ হাজার ১০০ টাকা। পাকা সোনার বাটের দাম ১০ গ্রামে ১ লক্ষ ৩০ হাজার ৪৫০ টাকা।
দেশের অন্যান্য শহরে সোনার দাম
মুম্বই: ২৪ ক্যারেট ১,২৭,৯০০ টাকা, ২২ ক্যারেট ১,১৭,২৪২ টাকা।
দিল্লি: ২৪ ক্যারেট ১,২৭,৬৮০ টাকা, ২২ ক্যারেট ১,১৭,০৪০ টাকা।
চেন্নাই: ২৪ ক্যারেট ১,২৮,২৭০ টাকা, ২২ ক্যারেট ১,১৭,৫৮১ টাকা।
বেঙ্গালুরু: ২৪ ক্যারেট ১,২৮,০০০ টাকা, ২২ ক্যারেট ১,১৭,৩৩৩ টাকা।
তবে গয়না কেনার ক্ষেত্রে প্রকাশিত বাজারদরের সঙ্গে জিএসটি, টিসিএস ও মেকিং চার্জ যুক্ত হতে পারে। বিভিন্ন সংস্থার দর নির্ধারণের পদ্ধতিতেও পার্থক্য রয়েছে। তাই কেনার আগে স্থানীয় গয়নার দোকান থেকে চূড়ান্ত দাম যাচাই করে নেওয়া উচিত।




