নিউজ ডেস্ক: বিয়ের মরশুমের আগে ক্রেতাদের জন্য স্বস্তির খবর। এক ধাক্কায় অনেকটাই কমল সোনা ও রুপোর দাম। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর কলকাতার বাজারে উল্লেখযোগ্য পতন দেখা গেল হলুদ ধাতুর দামে। ১৮, ২২ ও ২৪ ক্যারেট—তিন ধরনের সোনার দামই কমেছে। ফলে গয়না কেনার পরিকল্পনা থাকলে আজকের দর বিশেষ নজর কাড়তে পারে ক্রেতাদের।
বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩,৩২৬ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৩৩ হাজার ২৬০ টাকা। বুধবারের তুলনায় ১০ গ্রামে দাম কমেছে ২,৭৮০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১২,২১৫ টাকা। ১০ গ্রামে দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ১৫০ টাকা। একদিনে এই বিভাগে দাম কমেছে ২,৫৫০ টাকা।
১৮ ক্যারেট সোনার দামও নিম্নমুখী। প্রতি গ্রামের দাম কমে হয়েছে ৯,৯৯৪ টাকা। অর্থাৎ ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ৯৯ হাজার ৯৪০ টাকা। আগের দিনের তুলনায় দাম কমেছে ২,০৯০ টাকা।
সোনার পাশাপাশি রুপোরও দাম কমেছে। ১৯ নভেম্বর ৯৯৯ বিশুদ্ধতার রুপোর আনুমানিক দর প্রতি কেজিতে ১ লক্ষ ৬২ হাজার ৯৭৩ টাকা। তবে গয়না বা অলঙ্কার কেনার ক্ষেত্রে দোকানভেদে দাম আলাদা হতে পারে। তাই কেনাকাটার আগে স্থানীয় সোনার দোকানে চূড়ান্ত দর যাচাই করে নেওয়াই ভালো।




