JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ১১:০১ এএম
Breaking
'বই বিক্রি করতেও আসিনি', গো ব্যাক স্লোগান শুনে আর কী বললেন বিমান বসু? Gold Rate: রাতারাতি সোনার দামে বড় পতন! কলকাতায় দাম কমে কত হল জানেন? তিন মাসেই তোলাবাজির ১,৭০০ অভিযোগ! মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে নালিশের পাহাড় Cyclone Akvan: ঘণ্টায় মাত্র ৩ কিমি! ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, গতি কম হলেই কি বিপ... Voyager 1: ভিনগ্রহীদের জন্য মহাকাশে পৃথিবীর চিঠি! ৪৯ বছর আগে ভয়েজার-১-এর সঙ্গে পাঠানো হয়েছ... GTA 6: বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভিডিও গেম তৈরিতে কলকাতা নয়, বেঙ্গালুরুর চমক! ইট-বাঁশ নিয়ে হামলার অভিযোগ, ফের প্রতিবাদ মিছিলের ডাক ইন্টার্ন চিকিৎসকদের ১৯ নভেম্বর বৃহস্পতিবার কেমন কাটবে ১২ রাশির দিন? কার জীবনে আসবে নতুন সুযোগ? 'বই বিক্রি করতেও আসিনি', গো ব্যাক স্লোগান শুনে আর কী বললেন বিমান বসু? Gold Rate: রাতারাতি সোনার দামে বড় পতন! কলকাতায় দাম কমে কত হল জানেন? তিন মাসেই তোলাবাজির ১,৭০০ অভিযোগ! মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে নালিশের পাহাড় Cyclone Akvan: ঘণ্টায় মাত্র ৩ কিমি! ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, গতি কম হলেই কি বিপ... Voyager 1: ভিনগ্রহীদের জন্য মহাকাশে পৃথিবীর চিঠি! ৪৯ বছর আগে ভয়েজার-১-এর সঙ্গে পাঠানো হয়েছ... GTA 6: বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভিডিও গেম তৈরিতে কলকাতা নয়, বেঙ্গালুরুর চমক! ইট-বাঁশ নিয়ে হামলার অভিযোগ, ফের প্রতিবাদ মিছিলের ডাক ইন্টার্ন চিকিৎসকদের ১৯ নভেম্বর বৃহস্পতিবার কেমন কাটবে ১২ রাশির দিন? কার জীবনে আসবে নতুন সুযোগ?

'বই বিক্রি করতেও আসিনি', গো ব্যাক স্লোগান শুনে আর কী বললেন বিমান বসু?

'বই বিক্রি করতেও আসিনি', গো ব্যাক স্লোগান শুনে আর কী বললেন বিমান বসু?
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: বইয়ের স্টল ঘিরে ফের উত্তপ্ত কলেজ স্ট্রিট। বুধবার সকাল থেকেই এসএফআই এবং এবিভিপির মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায়। দুই ছাত্র সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার বইপাড়া। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় সংঘর্ষের এলাকা। এরই মাঝে SFI-এর বুক স্টলে যেতেই  'গো ব্যাক' স্লোগান শুনতে হয় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে। 

মহাবোধি সোসাইটির সামনে এসএফআইয়ের উদ্যোগে তিন দিনের মিনি বইমেলার আয়োজন করা হয়েছিল। সেই বুকস্টলের সামনেই পাল্টা বইয়ের স্টল বসানোর উদ্যোগ নেয় এবিভিপি। এর পরেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এসএফআইয়ের অভিযোগ, তাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে দেওয়া হয়।

এমনকি এসএফআইয়ের বইয়ের টেবিলে চকোলেট বোমা ছোড়া হয় বলেও অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। অন্যদিকে, নিজেদেরও বইয়ের স্টল বসানোর দাবিতে সরব হয় এবিভিপি। পুলিশের ব্যারিকেড ঘিরেও চলে ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।

এই উত্তেজনার মধ্যেই এসএফআইয়ের বুকস্টলে পৌঁছন বামফ্রন্টের প্রবীণ নেতা বিমান বসু এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বিমান বসু স্টল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন এবিভিপি সমর্থকরা। তার পালটা জবাবে বিমান বসু বলেন, ‘গো ব্যাক বলার দরকার নেই, এখানে থাকতে আসিনি। বই বিক্রি করতেও আসিনি। আমার মিটিং আছে।’

উল্লেখ্য, মঙ্গলবারও কলেজ স্ট্রিটে বুকস্টল বসানোকে কেন্দ্র করে এসএফআইয়ের সঙ্গে পুলিশের সংঘাত হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার নতুন করে বাম ও এবিভিপির সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। প্রায় দু’ঘণ্টা কলেজ স্ট্রিটের একাংশে যান চলাচল ব্যাহত হয়।

3 Views 0 Likes 0 Comments

Related News

তিন মাসেই তোলাবাজির ১,৭০০ অভিযোগ! মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে নালিশের পাহাড়
মহানগর

তিন মাসেই তোলাবাজির ১,৭০০ অভিযোগ! মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে নালিশের পাহাড়

কলকাতা: তোলাবাজি ও সিন্ডিকেটরাজ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে নতুন সরকার। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি প্রশাসনের শীর্ষস্তরে পৌঁছে দিতে চালু হয়েছে মুখ্যমন্ত্রীর বিশেষ হেল্পলাইন। কিন্তু সেই উদ্যোগের তিন মাসের মধ্যে...

১৯ নভে ২০২৬, ১০:৩০ এএম · 3 মিনিট
ইট-বাঁশ নিয়ে হামলার অভিযোগ, ফের প্রতিবাদ মিছিলের ডাক ইন্টার্ন চিকিৎসকদের
মহানগর

ইট-বাঁশ নিয়ে হামলার অভিযোগ, ফের প্রতিবাদ মিছিলের ডাক ইন্টার্ন চিকিৎসকদের

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ! আজ, বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ইন্টার্ন চিকিৎসকদের। চোরবাগান পদপিষ্টের ঘটনায় আহতদের চিকিৎসা ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলার পর আট ইন্টার্ন চিক...

১৯ নভে ২০২৬, ০৮:৪৬ এএম · 1 মিনিট
Weather: ‘অ্যাকভান’-এর অ্যাকশন! শহরজুড়ে শুরু বৃষ্টি, কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
মহানগর

Weather: ‘অ্যাকভান’-এর অ্যাকশন! শহরজুড়ে শুরু বৃষ্টি, কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রমশই শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান'। মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আকভান শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে।&...

১৯ নভে ২০২৬, ০৭:৩৩ এএম · 1 মিনিট
College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ!  ডিম, ইট, চকলেট বোমায় দিনভর রণক্ষেত্র কলেজ স্ট্রিট
মহানগর

College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমা...

অভিযোগ, বুক স্টলকে লক্ষ্য করে ছোড়া হয় চকলেট বোমা। এমনকি বুক স্টল লক্ষ্য করে ইট বৃষ্টিরও অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বই পাড়ার ব্যস্ত রাস্তায় এমন ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

১৮ নভে ২০২৬, ০৭:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.