JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৮:০১ পিএম
Breaking
D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজান... Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গ... আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি... Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যো... College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমায় দিনভর... MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মা... সোনার দামে 25 শতাংশ পতন, রুপোও হারিয়েছে উজ্জ্বলতা ‘মধ্যবিত্ত মধ্যবিত্তই থেকে যায়, কারণ কেউ ঝুঁকি নিতে চায় না!’ D Gukesh: দাবার বিশ্বযুদ্ধ আসন্ন, চৌষট্টি খোপে গুকেশ নামার আগে জেনে নিন ফাইনালের কিছু অজান... Bangladesh: ধর্মের সমালোচনা করলেই হামলা? লিহন প্রাইমের পাশে দাঁড়িয়ে উগ্রবাদীদের বিরুদ্ধে গ... আমাজনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল দৃশ্য প্রকাশ; অবৈধ অনুপ্রবেশে চরম হুমকির মুখে অস্তি... Quad Summit: চিনকে বার্তা, ইন্দো-প্যাসিফিকে নতুন কৌশল! মোদী-ট্রাম্পের বৈঠকে ছ’টি বড় উদ্যো... College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমায় দিনভর... MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মা... সোনার দামে 25 শতাংশ পতন, রুপোও হারিয়েছে উজ্জ্বলতা ‘মধ্যবিত্ত মধ্যবিত্তই থেকে যায়, কারণ কেউ ঝুঁকি নিতে চায় না!’

College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ! ডিম, ইট, চকলেট বোমায় দিনভর রণক্ষেত্র কলেজ স্ট্রিট

College Street : বুক স্টল বসানোকে কেন্দ্র করে SFI-ABVP সংঘর্ষ!  ডিম, ইট, চকলেট বোমায় দিনভর রণক্ষেত্র কলেজ স্ট্রিট
ধুম ধুমার কলেজ স্ট্রীট ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আগুনে ঘি পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল সকাল থেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও ছড়িয়েছে। কখনও বিক্ষোভ, কখনও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আবার কখনও দুই পক্ষের মুখোমুখি অবস্থান। দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যা নামতেই ফের অশান্ত হয়ে উঠল কলকাতার ব্যস্ততম এলাকা। দিনভর এই ঘটনায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল বইপাড়া।

বুধবার সকাল থেকেই উত্তপ্ত কলকাতার কলেজ স্ট্রিট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে SFI এর বুক স্টল বসানো কে কেন্দ্র করে সংঘাতে জড়ায় SFI ও AVBP। অভিযোগ, পাল্টা অভিযোগ, বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি , সব মিলিয়ে দিনভর উত্তেজনায় ছড়ায় গোটা এলাকায়। তবে দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সন্ধ্যায় ফের নতুন করে অশান্তি শুরু হয়।

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় বুক স্টল বসানোকে কেন্দ্র করে। SFI এর তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে অস্থায়ী বইয়ের স্টল তৈরি করা হয়। তাঁদের দাবি, নিয়ম মেনে পুলিশের অনুমতি নিয়ে এই স্টল তৈরি করা হয়েছে। অন্যদিকে, SFI এর স্টলের সামনে পাল্টা বুক স্টল বসানোর দাবি জানায় ABVP। সেই দাবিকে কেন্দ্র করে শুরু হয় বচসা। অভিযোগ, SFI এর স্টলের ফ্লেক্স ছিড়ে দেওয়া হয়, বই নিয়ে টানাটানি চলে এবং কয়েকটি হোর্ডিং ভাঙচুর ও পোড়ানোর ঘটনাও ঘটে।

একটি বুক স্টলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘাত। অভিযোগ, একে অপরকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে তাতেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দিনভর এই অশান্তির মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বুক স্টলকে লক্ষ্য করে ছোড়া হয় চকলেট বোমা। এমনকি বুক স্টল লক্ষ্য করে ইট বৃষ্টিরও অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বই পাড়ার ব্যস্ত রাস্তায় এমন ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলে। দিনভর এই অশান্তির জেরে কলেজ স্ট্রিট চত্বরে যান চলাচল ও ব্যাহত হয়। সোমবার থেকে শুরু হওয়া বুক স্টল বিতর্ক বুধবারও থামার নাম নেই। আপাতত পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

5 Views 0 Likes 0 Comments

Related News

গঙ্গা-হুগলি মোহনায় ধাতব দূষণ কমল 37.76%! আইআইটি খড়্গপুরের গবেষণায় আশার আলো
মহানগর

গঙ্গা-হুগলি মোহনায় ধাতব দূষণ কমল 37.76%! আইআইটি খড়্গপুরের গবেষণায় আশার আলো

কলকাতা: এক সময় শিল্পবর্জ্য, নিকাশি এবং শহরের দূষিত জল মিশে গঙ্গা-হুগলি মোহনার পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়িয়েছিল। সেই ছবিতে এবার কিছুটা আশার আলো। আইআইটি খড়্গপুরের গবেষণায় দেখা গিয়েছে, গত কয়েক দশকে গঙ্গা-হুগলি মোহনার পলিতে ভা...

১৮ নভে ২০২৬, ০৬:৫১ পিএম · 3 মিনিট
Prasun Banerjee: হাওড়া-কলকাতায় ‘নিখোঁজ’ সাংসদ! প্রসূনের পদত্যাগ চেয়ে পোস্টার ঝড়
মহানগর

Prasun Banerjee: হাওড়া-কলকাতায় ‘নিখোঁজ’ সাংসদ! প্রসূনের পদত্যাগ চেয়ে পোস্টার ঝড়

সমাজবাদী পার্টির নামে সাঁটানো ওই পোস্টারগুলিতে বিদ্রুপাত্মক ছবির পাশাপাশি সাংসদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। কোথাও তাঁকে ‘নিখোঁজ প্রসূণ বাবু’ বলে কটাক্ষ করা হয়েছে, তো কোথাও সরাসরি ‘সবথেকে নিষ্ক্রিয় এবং নিষ্কর্মা সাংসদ’ হিসেবে উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করা হয়েছে। পোস্টারের বয়ানে অভিযোগ তোলা হয়েছে, চারবারের সাংসদ হিসেবে প্রসূন বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করলেও সাধারণ মানুষ তাঁর কাছ থেকে কোনও সহযোগিতাই পাননি।

১৮ নভে ২০২৬, ০৫:২৪ পিএম · 2 মিনিট
Biman Bose : বইমেলা ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত, গো ব্যাক স্লোগান বিমান বসুকে
মহানগর

Biman Bose : বইমেলা ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত, গো ব্যাক স্লোগান বিমান বসুকে

বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)-এর উদ্যোগে আয়োজিত বই বিক্রির কর্মসূচিকে ঘিরে মুখোমুখি এবিভিপি (ABVP) ও এসএফআই কর্মীরা।

১৮ নভে ২০২৬, ০৫:১১ পিএম · 1 মিনিট
Illegal Gas Business : বাড়ির ভিতরেই গ্যাসের মারণ কারবার! সারসুনায় হানা দিয়ে ৩২ সিলিন্ডার উদ্ধার, ধৃত একাধিক!
মহানগর

Illegal Gas Business : বাড়ির ভিতরেই গ্যাসের মারণ কারবার! সারসুনায় হানা দিয়ে ৩২ সি...

কলকাতা সারসুনা এলাকায় একটি আবাসিক বাড়িতে হানা দিয়ে বেআইনি গ্যাস কাটিং এর কারবারের পর্দা ফাঁস করল এনফোর্সমেন্ট বাঞ্চ। বুধবার ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছেন আধিকারিকেরা।

১৮ নভে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.