JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৭:১৫ পিএম
Breaking
MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মা... সোনার দামে 25 শতাংশ পতন, রুপোও হারিয়েছে উজ্জ্বলতা ‘মধ্যবিত্ত মধ্যবিত্তই থেকে যায়, কারণ কেউ ঝুঁকি নিতে চায় না!’ Aaryavir Sehwag: বীরুর ছায়া ছেড়ে নিজের পরিচয় গড়ার লড়াই, ব্যাট হাতে বাবাকেও ছাপিয়ে যা... কাজের দায়িত্ব নিয়ে নিজেই এগোবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গঙ্গা-হুগলি মোহনায় ধাতব দূষণ কমল 37.76%! আইআইটি খড়্গপুরের গবেষণায় আশার আলো Syed Mushtaq Ali Trophy 2026: ইশ্বরণের অপরাজিত অর্ধশতরান, ঝাড়খণ্ডকে হারিয়ে জয় বাংলার KKR: ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিলেন জুহি চাওলা MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মা... সোনার দামে 25 শতাংশ পতন, রুপোও হারিয়েছে উজ্জ্বলতা ‘মধ্যবিত্ত মধ্যবিত্তই থেকে যায়, কারণ কেউ ঝুঁকি নিতে চায় না!’ Aaryavir Sehwag: বীরুর ছায়া ছেড়ে নিজের পরিচয় গড়ার লড়াই, ব্যাট হাতে বাবাকেও ছাপিয়ে যা... কাজের দায়িত্ব নিয়ে নিজেই এগোবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গঙ্গা-হুগলি মোহনায় ধাতব দূষণ কমল 37.76%! আইআইটি খড়্গপুরের গবেষণায় আশার আলো Syed Mushtaq Ali Trophy 2026: ইশ্বরণের অপরাজিত অর্ধশতরান, ঝাড়খণ্ডকে হারিয়ে জয় বাংলার KKR: ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিলেন জুহি চাওলা

MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মাহি, প্রকাশ্যে অতীত

MS Dhoni: ধোনিকে গালিগালাজ করেছিলেন সিএসকের ক্রিকেটার! দলীয় স্বার্থে অপমান হজম করেছিলেন মাহি, প্রকাশ্যে অতীত
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বের আরও এক অজানা দিক সামনে আনলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের এক ক্রিকেটার নাকি ধোনির সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। শুধু তাই নয়, দলের অধিনায়ককে গালিগালাজও করেছিলেন তিনি। সেই ক্রিকেটারকে দল থেকে ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছিলেন ধোনির আশপাশের লোকজন। কিন্তু ব্যক্তিগত অপমানের বদলা নিতে চাননি মাহি। বরং দলের স্বার্থে সেই ক্রিকেটারকে খেলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ধোনির আইপিএল থেকে অবসরের পর তাঁর নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে এই ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন চোপড়া। তাঁর দাবি, ২০২৩ সালে চেন্নাইয়ের পঞ্চম আইপিএল জয়ের মরসুমে এই ঘটনা ঘটেছিল। দলের এক তরুণ ক্রিকেটার ধোনির সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয় ধোনিকে। কিন্তু অধিনায়ক হিসাবে অন্য সিদ্ধান্ত নেন মাহি।

ধোনির বক্তব্য উদ্ধৃত করে চোপড়া বলেন, ‘ও বোকামি করছে। কিন্তু আমি অধিনায়ক। আমি যদি নিজের অহঙ্কারকে গুরুত্ব দিই, তা হলে ওর ব্যাগ গুছিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারি। কিন্তু ও আমার কাজে লাগবে। চেন্নাইকে জেতাতে সাহায্য করবে। তাই ঠিক আছে। নিজের আত্মসম্মান ও অহঙ্কার গিলে ওকে খেলিয়ে যাব।’ চোপড়ার মতে, ধোনির এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কাজে দিয়েছিল। ২০২৩ সালে গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চম বার আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই। তবে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেননি ভারতের প্রাক্তন ওপেনার।

ধোনির অবদান শুধু পরিসংখ্যানে আটকে রাখা যায় না বলেও মনে করেন চোপড়া। তাঁর মতে, আইপিএলের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে মাহির। ধোনি ব্যাট করতে নামলেই দর্শকসংখ্যা বেড়ে যেত। তাঁর উপস্থিতিই ছিল আলাদা আকর্ষণ। চোপড়ার কথায়, ‘ধোনি না থাকলে আইপিএল অনেকটাই গরিব হয়ে যাবে।’

1 Views 0 Likes 0 Comments

Related News

Aaryavir Sehwag: বীরুর ছায়া ছেড়ে নিজের পরিচয় গড়ার লড়াই, ব্যাট  হাতে বাবাকেও ছাপিয়ে যাওয়ার স্বপ্ন আর্যবীরের
ময়দান

Aaryavir Sehwag: বীরুর ছায়া ছেড়ে নিজের পরিচয় গড়ার লড়াই, ব্যাট হাতে বাবাকেও ছা...

নিউজ ডেস্ক: বাবা বীরেন্দ্র সেহবাগ। ভারতীয় ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ওপেনার। তাঁর ব্যাটিংয়ের আগ্রাসন, নির্ভীক মানসিকতা এবং বড় রান করার ক্ষমতা একসময় আতঙ্ক তৈরি করত প্রতিপক্ষের মনে। এবার সেই সহবাগের পথেই হাঁটতে শুরু করে...

১৮ নভে ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট
Syed Mushtaq Ali Trophy 2026: ইশ্বরণের অপরাজিত অর্ধশতরান, ঝাড়খণ্ডকে হারিয়ে জয় বাংলার
ময়দান

Syed Mushtaq Ali Trophy 2026: ইশ্বরণের অপরাজিত অর্ধশতরান, ঝাড়খণ্ডকে হারিয়ে জয় বাং...

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিষেক পোড়েল। দুই ব্যাটারের দাপটে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ এ-র ম্যাচে ঝাড়খণ্ডকে সাত উইকেটে হারাল বাংলা। বুধবার ম...

১৮ নভে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
KKR: ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিলেন জুহি চাওলা
ময়দান

KKR: ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিলেন জুহি চাওলা

স্পোর্টস ডেস্ক: আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় আসতে পারে বড় পরিবর্তন। শাহরুখ খানের দলের নতুন সহ-মালিক হতে পারে আমেরিকার বিনিয়োগকারী সংস্থা ‘অ্যারেস ম্যানেজমেন্ট’। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কেকেআরের অন্...

১৮ নভে ২০২৬, ০৬:৪৭ পিএম · 1 মিনিট
U19 Asia Cup 2026: ভারতের যুব দলের সাফল্যে উজ্জ্বল মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া
ময়দান

U19 Asia Cup 2026: ভারতের যুব দলের সাফল্যে উজ্জ্বল মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়ের দুই প...

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের আনন্দে নতুন মাত্রা যোগ করল রাজকোটের মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়। ভারতের চ্যাম্পিয়ন দলের প্রথম একাদশে জায়গা করে নিয়ে নজর কাড়লেন ওই বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া মোহিত মহেশভাই উলভা ও আর...

১৮ নভে ২০২৬, ০৬:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.