JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৬:৫৬ পিএম
Breaking
কাজের দায়িত্ব নিয়ে নিজেই এগোবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গঙ্গা-হুগলি মোহনায় ধাতব দূষণ কমল 37.76%! আইআইটি খড়্গপুরের গবেষণায় আশার আলো Syed Mushtaq Ali Trophy 2026: ইশ্বরণের অপরাজিত অর্ধশতরান, ঝাড়খণ্ডকে হারিয়ে জয় বাংলার KKR: ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিলেন জুহি চাওলা নিউ ইয়র্কের ১,৪২৮ ফুটের আকাশচুম্বী বহুতলে উঠেই বিপাকে ১৮ বছরের তরুণী Zubeen Garg: জুবিন বোরঠাকুর থেকে জুবিন গর্গ, নামের আড়ালে লুকিয়ে কোন অজানা ইতিহাস? School Safety : স্কুলে নিরাপত্তার ঘাটতি, নাকি নিছক দুর্ঘটনা? কোমায় পড়ুয়া, তদন্তে পুলিশ ম্যালেরিয়া দমনে ভারতের বড় সাফল্য, 10 বছরে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমল প্রায় 80% কাজের দায়িত্ব নিয়ে নিজেই এগোবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গঙ্গা-হুগলি মোহনায় ধাতব দূষণ কমল 37.76%! আইআইটি খড়্গপুরের গবেষণায় আশার আলো Syed Mushtaq Ali Trophy 2026: ইশ্বরণের অপরাজিত অর্ধশতরান, ঝাড়খণ্ডকে হারিয়ে জয় বাংলার KKR: ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিলেন জুহি চাওলা নিউ ইয়র্কের ১,৪২৮ ফুটের আকাশচুম্বী বহুতলে উঠেই বিপাকে ১৮ বছরের তরুণী Zubeen Garg: জুবিন বোরঠাকুর থেকে জুবিন গর্গ, নামের আড়ালে লুকিয়ে কোন অজানা ইতিহাস? School Safety : স্কুলে নিরাপত্তার ঘাটতি, নাকি নিছক দুর্ঘটনা? কোমায় পড়ুয়া, তদন্তে পুলিশ ম্যালেরিয়া দমনে ভারতের বড় সাফল্য, 10 বছরে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমল প্রায় 80%

Syed Mushtaq Ali Trophy 2026: ইশ্বরণের অপরাজিত অর্ধশতরান, ঝাড়খণ্ডকে হারিয়ে জয় বাংলার

Syed Mushtaq Ali Trophy 2026: ইশ্বরণের অপরাজিত অর্ধশতরান, ঝাড়খণ্ডকে হারিয়ে জয় বাংলার
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিষেক পোড়েল। দুই ব্যাটারের দাপটে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ এ-র ম্যাচে ঝাড়খণ্ডকে সাত উইকেটে হারাল বাংলা। বুধবার মুম্বইয়ে ঝাড়খণ্ডের ১৪৮ রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারেই ১৪৯ রান তুলে নেয় বাংলার দল।

জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্য খুব কঠিন ছিল না। কিন্তু শুরুতেই করণ লাল (১০) ফিরে যাওয়ায় কিছুটা চাপে পড়ে বাংলা। সেই পরিস্থিতি থেকে দলকে সামলে নেন পোড়েল ও ইশ্বরণ। দ্বিতীয় উইকেটে তাঁদের ৯২ রানের জুটি ম্যাচের রং বদলে দেয়। ৩৪ বলে ৪৯ রান করে পোড়েল আউট হলেও ততক্ষণে জয়ের ভিত তৈরি হয়ে গিয়েছে। চারটি চার ও দু'টি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

অন্য প্রান্তে অবিচল ছিলেন ইশ্বরণ। ৪৮ বলের ইনিংসে ছ'টি চার ও একটি ছয়ের সাহায্যে ৬১ রান করে অপরাজিত থাকেন বাংলার অধিনায়ক। পরে শাকির গান্ধী ৯ বলে ১৪ রান করে দ্রুত রান তোলেন। যুবরাজ কেশওয়ানি ১১ রানে অপরাজিত থেকে জয় সম্পূর্ণ করেন।

এর আগে টস জিতে ঝাড়খণ্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিরাট সিংয়ের অপরাজিত ৪৫ এবং শিখর মোহনের ৪২ রানের ইনিংস ঝাড়খণ্ডকে দেড়শোর কাছাকাছি পৌঁছে দেয়। ৩৭ বলে বিরাটের ইনিংসে ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শট। শিখর ২৬ বল খেলে করেন ৪২। উৎকর্ষ সিং ১৮ বলে ২৩ এবং অনুকূল রায় ১৭ রান যোগ করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪৮ রান তোলে ঝাড়খণ্ড।

বাংলার বোলিংয়েও অবদান ছিল সম্মিলিত। মুকেশ কুমার, সায়ন ঘোষ ও ঋষভ চৌধুরী দু'টি করে উইকেট তুলে নেন। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন সায়ন। ঋষভ দেন ৩১ এবং মুকেশ ৩৬ রান।

সংক্ষিপ্ত স্কোর: ঝাড়খণ্ড ২০ ওভারে ১৪৮/৭ (বিরাট সিং ৪৫*, শিখর মোহন ৪২; সায়ন ঘোষ ২/২৩, ঋষভ চৌধুরী ২/৩১, মুকেশ কুমার ২/৩৬)। বাংলা ১৮.৪ ওভারে ১৪৯/৩ (অভিমন্যু ইশ্বরণ ৬১*, অভিষেক পোড়েল ৪৯)। বাংলা ৭ উইকেটে জয়ী।

1 Views 0 Likes 0 Comments

Related News

KKR: ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিলেন জুহি চাওলা
ময়দান

KKR: ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিলেন জুহি চাওলা

স্পোর্টস ডেস্ক: আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় আসতে পারে বড় পরিবর্তন। শাহরুখ খানের দলের নতুন সহ-মালিক হতে পারে আমেরিকার বিনিয়োগকারী সংস্থা ‘অ্যারেস ম্যানেজমেন্ট’। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কেকেআরের অন্...

১৮ নভে ২০২৬, ০৬:৪৭ পিএম · 1 মিনিট
U19 Asia Cup 2026: ভারতের যুব দলের সাফল্যে উজ্জ্বল মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া
ময়দান

U19 Asia Cup 2026: ভারতের যুব দলের সাফল্যে উজ্জ্বল মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়ের দুই প...

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের আনন্দে নতুন মাত্রা যোগ করল রাজকোটের মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়। ভারতের চ্যাম্পিয়ন দলের প্রথম একাদশে জায়গা করে নিয়ে নজর কাড়লেন ওই বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া মোহিত মহেশভাই উলভা ও আর...

১৮ নভে ২০২৬, ০৬:০৬ পিএম · 2 মিনিট
Aleksander Ceferin: ইনফান্তিনোকে সরানোর লড়াইয়ে ‘আন্ডারডগ’ সেফেরিন! ফিফার মসনদে অন্য কাউকে বসাতে চান উয়েফা প্রধান
ময়দান

Aleksander Ceferin: ইনফান্তিনোকে সরানোর লড়াইয়ে ‘আন্ডারডগ’ সেফেরিন! ফিফার মসনদে অন...

স্পোর্টস ডেস্ক: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে উয়েফা। আর সেই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থার সভাপতি আলেকসান্দার সেফেরিন। নিজেকে ‘আন্ডারডগ’ বা লড়াইয়ে ...

১৮ নভে ২০২৬, ০৫:০৮ পিএম · 2 মিনিট
আনকোরা বোলারকে দিয়েই বিশ্বজয়, প্রবল চাপেও হিমশীতল, তাই তিনি ‘থালা ফর আ রিজন’
ময়দান

আনকোরা বোলারকে দিয়েই বিশ্বজয়, প্রবল চাপেও হিমশীতল, তাই তিনি ‘থালা ফর আ রিজন’

বিশেষ প্রতিবেদন: যোগিন্দর শর্মাকে মনে আছে? হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত তিনি। ২০০৭ সালের অক্টোবরে হরিয়ানা সরকার তাঁকে এই বিশেষ সম্মান দেয়। ২০১৭ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে সক্রিয়ভাবে তি...

১৮ নভে ২০২৬, ০৫:০৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.