নিউজ ডেস্ক: স্কুলের মত নিরাপদ জায়গায় পড়ুয়ারাদের সুরক্ষা নিয়ে ফের উঠেছে একাধিক প্রশ্ন। ক্লাসের পড়াশোনা, পরীক্ষা আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মধ্যেই কিভাবে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো? ঘটনার আগে কি কোন অস্বাভাবিক আচরণ নজরে এসেছিল শিক্ষকদের? নাকি স্কুলের অন্দরেই ঘটেছিল এমন কিছু, যার আঁচ পাননি কেউ? দমদমের নাগেরবাজার এর একটি স্কুলের ঘটনায় এখন এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে।
ঘটনাটি মঙ্গলবার, ১৭ নভেম্বরের। নাগেরবাজার এর সেন্ট স্টিফেন্স স্কুলের অষ্টম শ্রেণীর ১৪ বছর বয়সী এক ছাত্রের চার তলার বারান্দা থেকে নিচে পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ঘটনার দিন স্কুলে অলিম্পিয়াড পরীক্ষা দিয়েছিল ওই পড়ুয়া। পরীক্ষা শেষ হওয়ার পর ক্লাস রুমের দিকে ফেরার সময়ই এই বিপত্তি ঘটে। তবে কিভাবে নিচে পড়লো সে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঘটনার আগে সে নাকি প্রশ্ন করেছিল, 'চতুর্থ তলা থেকে ঝাপ দিলে কি হয়'? এই মন্তব্য ঘিরে আরও ঘনীভূত হয়েছে রহস্য।
গুরুতর আহত অবস্থায় ছাত্রটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলেও জানা যায়। পাশাপাশি মেরুদন্ডেও গুরুতর চোট রয়েছে। নাগেরবাজার এর একটি বেসরকারি হাসপাতালে জরুরী ভিত্তিতে তাঁর মস্তিষ্কে অস্ত্র প্রচার করা হয়েছে। বর্তমানে কোমায় রয়েছে সে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অপরের ওপর কড়া নজর রেখেছে।
তবে এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠছে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। চার তলায় বারান্দায় পড়ুয়াদের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? ঘটনার আগে ছাত্রটির কোন অস্বাভাবিক আচরণ কি শিক্ষকদের নজরে এসেছিল? এমন মন্তব্য করার পরেও কেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হলো না? স্কুলে পর্যাপ্ত নজরদারি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রটি নিজেই ঝাপ দিয়েছিল, নাকি দুর্ঘটনাবসতো পড়ে গিয়েছিল অথবা এর পিছনে অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পাশাপাশি সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না তদন্তকারীরা। এক কিশোরের জীবন-মৃত্যুর লড়াইয়ের পাশাপাশি এই ঘটনার স্কুলের নিরাপত্তা ও পড়ুয়াদের মানসিক অবস্থার দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তাও সামনে এনে দিয়েছে।




