JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৬:৩৫ পিএম
Breaking
Zubeen Garg: জুবিন বোরঠাকুর থেকে জুবিন গর্গ, নামের আড়ালে লুকিয়ে কোন অজানা ইতিহাস? ম্যালেরিয়া দমনে ভারতের বড় সাফল্য, 10 বছরে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমল প্রায় 80% Donald Trump: কোণঠাসা অর্থনৈতিক উপদেষ্টারা, বিদেশনীতি নিয়েই বেশি ব্যস্ত প্রেসিডেন্ট! Tulu Mondal: শীর্ষ আদালতের সময়সীমার শেষ দিনে দেশে ফিরলেন টুলু মণ্ডল, আপাতত কলকাতায় U19 Asia Cup 2026: ভারতের যুব দলের সাফল্যে উজ্জ্বল মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া 98 শতাংশ নম্বর পেয়েও ব্যর্থ? সাফল্যের সংজ্ঞা কি শুধু মার্কশিটে! Prasun Banerjee: হাওড়া-কলকাতায় ‘নিখোঁজ’ সাংসদ! প্রসূনের পদত্যাগ চেয়ে পোস্টার ঝড় Biman Bose : বইমেলা ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত, গো ব্যাক স্লোগান বিমান বসুকে Zubeen Garg: জুবিন বোরঠাকুর থেকে জুবিন গর্গ, নামের আড়ালে লুকিয়ে কোন অজানা ইতিহাস? ম্যালেরিয়া দমনে ভারতের বড় সাফল্য, 10 বছরে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমল প্রায় 80% Donald Trump: কোণঠাসা অর্থনৈতিক উপদেষ্টারা, বিদেশনীতি নিয়েই বেশি ব্যস্ত প্রেসিডেন্ট! Tulu Mondal: শীর্ষ আদালতের সময়সীমার শেষ দিনে দেশে ফিরলেন টুলু মণ্ডল, আপাতত কলকাতায় U19 Asia Cup 2026: ভারতের যুব দলের সাফল্যে উজ্জ্বল মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া 98 শতাংশ নম্বর পেয়েও ব্যর্থ? সাফল্যের সংজ্ঞা কি শুধু মার্কশিটে! Prasun Banerjee: হাওড়া-কলকাতায় ‘নিখোঁজ’ সাংসদ! প্রসূনের পদত্যাগ চেয়ে পোস্টার ঝড় Biman Bose : বইমেলা ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত, গো ব্যাক স্লোগান বিমান বসুকে

Zubeen Garg: জুবিন বোরঠাকুর থেকে জুবিন গর্গ, নামের আড়ালে লুকিয়ে কোন অজানা ইতিহাস?

Zubeen Garg: জুবিন বোরঠাকুর থেকে জুবিন গর্গ, নামের আড়ালে লুকিয়ে কোন অজানা ইতিহাস?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: একটি নামের মধ্যেই কখনও কখনও লুকিয়ে থাকে এক মানুষের শিকড়, স্বপ্ন এবং আত্মপরিচয়ের গল্প। অসমের সঙ্গীতজগৎ থেকে বলিউড, এমনকী আন্তর্জাতিক মঞ্চেও যাঁর কণ্ঠস্বর শ্রোতাদের মুগ্ধ করেছে, সেই জুবিন গর্গের জীবনেও তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশেষ ইতিহাস। জন্মের সময় তাঁর নাম ছিল জুবিন বোরঠাকুর। কিন্তু সময়ের সঙ্গে সেই নামের শেষাংশ বদলে হয়ে ওঠে ‘গর্গ’। নিছক পদবি পরিবর্তন নয়, বরং নিজের সাংস্কৃতিক শিকড়, পারিবারিক ঐতিহ্য এবং স্বতন্ত্র পরিচয়কে ধারণ করার এক বিশেষ সিদ্ধান্ত ছিল এটি। কীভাবে জুবিন বোরঠাকুর থেকে জুবিন গর্গ হয়ে উঠলেন তিনি? সেই নামবদলের নেপথ্যে রয়েছে এক অজানা কাহিনি।

১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরায় এক অসমীয়া ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জুবিন। জন্মসূত্রে তাঁর নাম রাখা হয়েছিল জুবিন বোরঠাকুর কোনো কোনো সূত্রে তাকে জীবন বোরঠাকুরও বলা হয়। তবে পরবর্তীকালে সঙ্গীতজগতে পা রাখার সময় তিনি পারিবারিক পদবি 'বোরঠাকুর' বাদ দিয়ে নিজেদের বংশীয় গোত্র 'গর্গ' ব্যবহার শুরু করেন। এই সময় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজের শিকড় ও ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি এক স্বতন্ত্র পরিচিতি তৈরি করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

শুধু পদবি নয়, তাঁর নামের প্রথম অংশটির পেছনেও রয়েছে সঙ্গীতের গভীর যোগসূত্র। বিশ্বখ্যাত ভারতীয় বংশোদ্ভূত অর্কেস্ট্রা কন্ডাক্টর জুবিন মেহতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবার ছেলের নাম রেখেছিলেন 'জুবিন'। ফলে তাঁর নামের মধ্যে একদিকে যেমন আন্তর্জাতিক সঙ্গীতজগতের অনুপ্রেরণা ছিল, অন্যদিকে 'গর্গ' পদবির মাধ্যমে অসমের নিজস্ব সাংস্কৃতিক শিকড়ের ছাপও স্পষ্ট ছিল। জুবিনের বাবা মোহিনী মোহন বোরঠাকুর পেশায় একজন ম্যাজিস্ট্রেট হলেও সাহিত্যজগতে 'কপিল ঠাকুর' ছদ্মনামে কবিতা ও গান লিখতেন। তাঁর প্রয়াত মা ইলি বোরঠাকুর ছিলেন একজন সুগায়িকা ও নৃত্যশিল্পী, যিনি ছিলেন জুবিনের প্রথম সঙ্গীতগুরু। জুবিনের ছোট বোন জঙ্কি বোরঠাকুরও ছিলেন একজন পরিচিত গায়িকা ও অভিনেত্রী। ২০০২ সালে অসমের তেজপুরের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় জঙ্কির মৃত্যু হয়। বোনের স্মৃতির উদ্দেশ্যে জুবিন তাঁর জনপ্রিয় অ্যালবাম 'শিশু' উৎসর্গ করেছিলেন।

জুবিন গর্গের নামের এই ইতিহাস আসলে তাঁর ব্যক্তিসত্তা ও সঙ্গীতসত্তার এক অনন্য মেলবন্ধনের গল্প। বাবার সাহিত্যচর্চা, মায়ের কাছ থেকে পাওয়া সঙ্গীতের প্রথম পাঠ, বোনের অকালপ্রয়াণের স্মৃতি এবং নিজের সাংস্কৃতিক শিকড়—সবকিছুই কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছে তাঁর জীবনের সঙ্গে। তাঁর নামের প্রথম অংশে যেমন রয়েছে বিশ্বসঙ্গীতের এক কিংবদন্তির প্রতি শ্রদ্ধা, তেমনই ‘গর্গ’ পদবিতে ফুটে ওঠে নিজের ঐতিহ্যের প্রতি টান। তাই জুবিন গর্গ শুধু একটি পরিচিত নাম নয়, তাঁর নামের মধ্যেই যেন মিশে রয়েছে এক শিল্পীর শিকড়ে ফেরার গল্প।

2 Views 0 Likes 0 Comments

Related News

Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদের উন্মাদনা তুঙ্গে! ১২ দিনেই আয় ১,৪৩৭ কোটি!
বিনোদন

Indonesia: দেবদেবীর বেশে প্রেক্ষাগৃহে হাজির... ‘রামায়ণ’ দেখতে ইন্দোনেশিয়ায় দর্শকদে...

বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুপ্রতীক্ষিত পৌরাণিক চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অফ লেজেন্ড’। মুক্তির মাত্র ১২ দিনের মাথায় সিনেমাটি বিশ্বব্যাপী ১৪.৩৭ বিলিয়ন রুপি বা ১,৪৩৭.২৫ কোটি রুপি আয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। ভারতের গণ্ডি পেরিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও ছবিটি ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। বিশেষ করে ইন্দোনেশিয়ার দর্শকদের মধ্যে সিনেমাটি দেখার যে উৎসাহ দেখা গেছে, তা রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইন্দোনেশিয়ার প্রেক্ষাগৃহে ‘রামায়ণ’ দেখতে আসা একদল দর্শকের ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায়, অন্তত ছয়জন দর্শক ঐতিহ্যবাহী হিন্দু দেবদেবীর সাজে সেজে সিনেমা হলে প্রবেশ করছেন। তাদের পরনে ছিল ঝলমলে সোনালি পোশাক, ভারী গয়না এবং মাথায় বিশালাকার রাজকীয় মুকুট। শুধু তা-ই নয়, পৌরাণিক চরিত্রগুলোর সাথে সামঞ্জস্য রেখে তাদের হাতে গদা ও কুঠারের মতো প্রতীকী অস্ত্রও দেখা গেছে।

১৮ নভে ২০২৬, ০৪:০৯ পিএম · 2 মিনিট
Karan Johar: বলিউডের ‘কভি খুশি কভি গম’-এ মুগ্ধ ব্রিটিশ যুবরাজ! ধর্ম প্রোডাকশন্সে প্রিন্স উইলিয়ামের রাজকীয় সফরে উচ্ছ্বসিত করণ জোহর
বিনোদন

Karan Johar: বলিউডের ‘কভি খুশি কভি গম’-এ মুগ্ধ ব্রিটিশ যুবরাজ! ধর্ম প্রোডাকশন্সে প...

২০২৬: ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়ামের মুম্বাইয়ের ধর্ম প্রোডাকশন্স কার্যালয় সফরকে নিজের ও সংস্থার জন্য ‘পরম সৌভাগ্য এবং সম্মানের বিষয়’ বলে অভিহিত করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। তিন দিনের ভারত সফরের তৃতীয় দিনে বুধবার মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত এই প্রযোজনা সংস্থার দপ্তরে যান প্রিন্স উইলিয়াম। ভারতীয় চলচ্চিত্রের প্রতি ব্রিটিশ যুবরাজের গভীর আগ্রহ এবং আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেছেন করণ। প্রিন্স উইলিয়াম ধর্ম প্রোডাকশন্সের দপ্তরে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রযোজনা সংস্থার কর্ণধার করণ জোহর এবং সিইও অপূর্ব মেহতার পাশাপাশি বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সইফ আলি খান ও করিনা কাপুর খান রাজকীয় অতিথিকে স্বাগত জানান। কার্যালয়ের ভেতরে কমলা ও লাল ফুলের সাজে সজ্জিত একটি বিশেষ দেওয়ালের সামনে দাঁড়িয়ে তাঁরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন।

১৮ নভে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট
Raj Shamani: ১০ হাজার টাকা ধার থেকে বিশ্বজয়! জো রোগানকে হারানো ভারতীয় তরুণের অবিশ্বাস্য কাহিনি রাজ শমানী'র!
বিনোদন

Raj Shamani: ১০ হাজার টাকা ধার থেকে বিশ্বজয়! জো রোগানকে হারানো ভারতীয় তরুণের অবিশ্...

জো রোগান ও স্টিভেন বার্টলেটকে পেছনে ফেলে বিশ্বের ১ নম্বর ইউটিউব পডকাস্টার হলেন ভারতের রাজ শমানী। তাঁর জনপ্রিয় পডকাস্ট শো ‘ফিগারিং আউট উইথ রাজ শমানী’ ইউটিউবে ২ কোটি ২০ লক্ষ (২২ মিলিয়ন) সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করে বিশ্বের সর্বাধিক সাবস্ক্রাইব করা ইউটিউব পডকাস্টের আসন দখল করেছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের পডকাস্টারদের একচেটিয়া আধিপত্য ভেঙে এই প্রথম কোনো ভারতীয় ক্রিয়েটর বিশ্ব তালিকার শীর্ষে উঠে এলেন।

১৮ নভে ২০২৬, ০১:৪০ পিএম · 2 মিনিট
Aparna Sen: সেলুলয়েডের গণ্ডি পেরিয়ে এবার আলোকচিত্রীর ভূমিকায় অপর্ণা সেন। প্রকাশিত হচ্ছে প্রথম ছবির বই ও একক প্রদর্শনী ‘মাই গেজ’
বিনোদন

Aparna Sen: সেলুলয়েডের গণ্ডি পেরিয়ে এবার আলোকচিত্রীর ভূমিকায় অপর্ণা সেন। প্রকাশ...

গত কয়েক দশক ধরে রুপোলি পর্দায় একের পর এক কালজয়ী গল্প বুনেছেন তিনি। অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক হিসেবে তাঁর পরিচিতি সর্বজনবিদিত। তবে সিনেমার জগতের বাইরেও লেন্সের পিছনে তাঁর এক অন্য সত্তা রয়েছে, যা এত দিন ছিল লোকচক্ষুর আড়ালে। এবার সেই অদেখা দৃষ্টিভঙ্গি নিয়েই দর্শকদের সামনে হাজির হচ্ছেন অপর্ণা সেন। প্রকাশিত হতে চলেছে তাঁর প্রথম আলোকচিত্রের সংকলন ‘মাই গেজ’ (My Gaze) এবং সেই সঙ্গে কলকাতায় আয়োজিত হতে চলেছে তাঁর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী।

১৮ নভে ২০২৬, ১২:৩৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.