নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে ফের গুলি চলল হাওড়ায়। সোমবার রাতে গোলাবাড়ি থানার অন্তর্গত শৈলেন্দ্র বসু রোডের একটি আবাসনে বন্ধুদের মদের আসর থেকে শুরু হওয়া সামান্য বচসা রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ঘটনার জেরে পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন কুশল জয়সবাল নামে এক যুবক। বর্তমানে তিনি শহরেরই একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার মূল অভিযুক্ত তথা ওই ফ্ল্যাটের মালিক রোহিত চৌধুরীকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে আসরে উপস্থিত বাকি যুবকেরা। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
Howrah Crime : মদের আসরে সামান্য বচসা, শেষমেশ চলল গুলি, জখম যুবক

Related News

পর্যটকদের জন্য সুখবর, এবার অনলাইনেই মিলবে বেঙ্গল সাফারির টিকিট
নিউজ ডেস্ক: পর্যটকদের জন্য সুখবর! এবার অনলাইনে মিলবে বেঙ্গল সাফারির টিকিট। পর্যটকদের জন্য আরও সহজ হচ্ছে বেঙ্গল সাফারি পার্কে ঘোরার পরিকল্পনা। এবার থেকে অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা চালু করতে উদ্যোগী হল রাজ্য সরকার। শুধু...
১৭ নভে ২০২৬, ০৭:৩৩ পিএম · 1 মিনিট
Toto Driver Murder : বন্ধুর সঙ্গে শেষবার মদ্যপান, তারপরই রহস্যমৃত্যু!
ড্রেনের মধ্যে থেকে বেরিয়ে রয়েছে দুটি পা, কাছে যেতেই এমন দৃশ্য নজরে আসে, যা দেখে শিউরে ওঠার মত। উদ্ধার হয় এক যুবকের নিথর দেহ।
১৭ নভে ২০২৬, ০৬:৩৯ পিএম · 2 মিনিট
তারাপীঠ থানায় ঘুষকাণ্ডে শাস্তিমূলক পদক্ষেপ, ক্লোজ SI ও সিভিক ভলান্টিয়ার
নিউজ ডেস্ক: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগে কড়া পদক্ষেপ পুলিশের। মোবাইলে থানার সামনে দাঁড়িয়ে ভিডিও কল করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ। আর তাদের ছাড়তে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল বীরভূমের তারাপী...
১৭ নভে ২০২৬, ০৫:১০ পিএম · 2 মিনিট
বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে!
বাঙালি প্রথা অনুযায়ী সাধারণত নবদম্পতিদের বাড়িতে সন্তান লাভের কামনায় কার্তিক ঠাকুর ফেলা হয়। কিন্তু এবার ঘটলো একটু ব্যতিক্ক্রমী একটি ঘটনা। গাঁটছড়া বাঁধতে চলেছেন তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। তবে এখনও সেই কার্য সম্পন্ন হয়নি। সদ্যই নিজের বাগদান পর্ব সারার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছিলেন তিনি। তবে বিয়ের মূল অনুষ্ঠান হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই মঙ্গলবার অর্থাৎ ১৭ নভেম্বর কার্তিক পুজোর দিনে অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকলেন দেবাংশু। রীতি ভেঙে বিয়ের আগেই তাঁর বাড়ির দরজায় কেউ বা কারা কার্তিক ঠাকুর ফেলে রেখে গিয়েছেন।
১৭ নভে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিটTop Comments (0)
No approved comments yet.