JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৬:৫৭ পিএম
Breaking
Toto Driver Murder : বন্ধুর সঙ্গে শেষবার মদ্যপান, তারপরই রহস্যমৃত্যু! MS Dhoni: ধোনির অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত সিএসকে কর্তারা, নিজেই বললেন ইতালিতে এক টেবিলে অনিল কাপুর, সঞ্জয় কাপুর, চাঙ্কি পাণ্ডে ও ললিত মোদী! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, মৎস্যজীবীদের সতর্কবার্তা ভ্যান গগের প্রায় ২০০০ কোটি টাকার চিত্রকর্মের নিলাম ঘিরে তীব্র বিতর্ক, নাৎসি আমলের মালিকানা... Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ! Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Toto Driver Murder : বন্ধুর সঙ্গে শেষবার মদ্যপান, তারপরই রহস্যমৃত্যু! MS Dhoni: ধোনির অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত সিএসকে কর্তারা, নিজেই বললেন ইতালিতে এক টেবিলে অনিল কাপুর, সঞ্জয় কাপুর, চাঙ্কি পাণ্ডে ও ললিত মোদী! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, মৎস্যজীবীদের সতর্কবার্তা ভ্যান গগের প্রায় ২০০০ কোটি টাকার চিত্রকর্মের নিলাম ঘিরে তীব্র বিতর্ক, নাৎসি আমলের মালিকানা... Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ! Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা

Toto Driver Murder : বন্ধুর সঙ্গে শেষবার মদ্যপান, তারপরই রহস্যমৃত্যু!

Toto Driver Murder : বন্ধুর সঙ্গে শেষবার মদ্যপান, তারপরই রহস্যমৃত্যু!
টোটো চালকের রহস্য মৃত্যু ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

 

নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে ঠিক কি ঘটেছিল? কার সঙ্গে শেষ বার দেখা গিয়েছিল তাঁকে? কেনই বা বাড়ি ফেরা হলো না? সোমবার রাতের পর থেকে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল পরিবারের সদস্যদের মনে। কিন্তু মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসা একটি দৃশ্য ঘিরে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। ড্রেনের মধ্যে থেকে বেরিয়ে রয়েছে দুটি পা, কাছে যেতেই এমন দৃশ্য নজরে আসে, যা দেখে শিউরে ওঠার মত। উদ্ধার হয় এক যুবকের নিথর দেহ।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার রবীন্দ্রনগরের। জানা গিয়েছে, মৃতের নাম সন্তোষ কর্মকার। তাঁর বয়স ৩৫। পেশায় তিনি একজন টোটো চালক। মঙ্গলবার সকালে কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একটি ড্রেন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দীর্ঘ দিনের চেনা পরিচিত বন্ধু সুভাষ দাসের সঙ্গে বসে মদ্যপান করছিলেন সন্তোষ। সেই সময় কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা শুরু হয় বলে খবর। এরপরে আর বাড়ি ফেরেননি সন্তোষ। রাতভর তাঁর কোনও খোঁজ না পেয়ে উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ড্রেনের মধ্য থেকে দুটি পা বেরিয়ে আসতে দেখেন। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন তাঁরা, ড্রেনের মধ্যে মাথা গোঁজা অবস্থায় পড়ে রয়েছেন সন্তোষ। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ ও ফরেন্সিক দল। দেহ উদ্ধারের পাশাপাশি নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেন আধিকারিকেরা।

মৃতের স্ত্রী কৃষ্ণা কর্মকারের অভিযোগ, স্বামীর পরিচিত বন্ধু সুভাষই তাঁকে খুন করেছেন। তাঁর দাবি, মদ্যপানের পর সন্তোষের টোটোটি গ্যারেজে রেখে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল। এরপর মারধর করে ড্রেনের মধ্যে মুখ গুঁজে পাথর চাপা দিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য এবং ঘটনাস্থলের সূত্র ধরে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও খুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। সন্তোষের পরিবারে রয়েছে স্ত্রী, এক বছরের শিশু সন্তান ও বৃদ্ধা মা। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা তাঁরা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিজন ও স্থানীয় বাসিন্দারা।

4 Views 0 Likes 0 Comments

Related News

তারাপীঠ থানায় ঘুষকাণ্ডে শাস্তিমূলক পদক্ষেপ, ক্লোজ SI ও সিভিক ভলান্টিয়ার
রাজ্য

তারাপীঠ থানায় ঘুষকাণ্ডে শাস্তিমূলক পদক্ষেপ, ক্লোজ SI ও সিভিক ভলান্টিয়ার

নিউজ ডেস্ক: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগে কড়া পদক্ষেপ পুলিশের। মোবাইলে থানার সামনে দাঁড়িয়ে ভিডিও কল করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ। আর তাদের ছাড়তে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল বীরভূমের তারাপী...

১৭ নভে ২০২৬, ০৫:১০ পিএম · 2 মিনিট
বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে!
রাজ্য

বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে!

বাঙালি প্রথা অনুযায়ী সাধারণত নবদম্পতিদের বাড়িতে সন্তান লাভের কামনায় কার্তিক ঠাকুর ফেলা হয়। কিন্তু এবার ঘটলো একটু ব্যতিক্ক্রমী একটি ঘটনা। গাঁটছড়া বাঁধতে চলেছেন তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। তবে এখনও সেই কার্য সম্পন্ন হয়নি। সদ্যই নিজের বাগদান পর্ব সারার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছিলেন তিনি। তবে বিয়ের মূল অনুষ্ঠান হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই মঙ্গলবার অর্থাৎ ১৭ নভেম্বর কার্তিক পুজোর দিনে অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকলেন দেবাংশু। রীতি ভেঙে বিয়ের আগেই তাঁর বাড়ির দরজায় কেউ বা কারা কার্তিক ঠাকুর ফেলে রেখে গিয়েছেন।

১৭ নভে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
Purulia: যাত্রাপালার আনন্দের রাতেই ভয়াবহ অভিযোগ! কী ঘটেছিল নাবালিকার সাথে?
রাজ্য

Purulia: যাত্রাপালার আনন্দের রাতেই ভয়াবহ অভিযোগ! কী ঘটেছিল নাবালিকার সাথে?

ঘটনাটি পুরুলিয়ার কাশিপুর থানার মাজরামুড়া গ্রামের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গ্রামে যাত্রা পালার আয়োজন করা হয়েছিল। প্রেমিকের আমন্ত্রণে সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, যাত্রাপালা চলাকালীন রাতের অন্ধকারে সুযোগ বুঝে ছয় যুবক তাঁকে গ্রামের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে ওই কিশোরীর উপরে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

১৭ নভে ২০২৬, ১০:৫৭ এএম · 2 মিনিট
Ratna Debnath: ‘বিজেপি না জিতলে ভালো হত’, মন্তব্য ঘিরে বিতর্কের ২৪ ঘণ্টার মধ্যেই সাফাই রত্না দেবনাথের
রাজ্য

Ratna Debnath: ‘বিজেপি না জিতলে ভালো হত’, মন্তব্য ঘিরে বিতর্কের ২৪ ঘণ্টার মধ্যেই স...

তবে মাঝখানে কেটেছে মাত্র ২৪ ঘন্টা। তার মধ্যেই নিজের বক্তব্যের বদল ঘটালেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করে একটি পোস্টও করেন পানিহাটির বিধায়ক।

১৭ নভে ২০২৬, ০৯:৫৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.