JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৬:৩৩ পিএম
Breaking
MS Dhoni: ধোনির অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত সিএসকে কর্তারা, নিজেই বললেন ইতালিতে এক টেবিলে অনিল কাপুর, সঞ্জয় কাপুর, চাঙ্কি পাণ্ডে ও ললিত মোদী! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, মৎস্যজীবীদের সতর্কবার্তা ভ্যান গগের প্রায় ২০০০ কোটি টাকার চিত্রকর্মের নিলাম ঘিরে তীব্র বিতর্ক, নাৎসি আমলের মালিকানা... Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ! Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ... MS Dhoni: ধোনির অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত সিএসকে কর্তারা, নিজেই বললেন ইতালিতে এক টেবিলে অনিল কাপুর, সঞ্জয় কাপুর, চাঙ্কি পাণ্ডে ও ললিত মোদী! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, মৎস্যজীবীদের সতর্কবার্তা ভ্যান গগের প্রায় ২০০০ কোটি টাকার চিত্রকর্মের নিলাম ঘিরে তীব্র বিতর্ক, নাৎসি আমলের মালিকানা... Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ! Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ...

ইতালিতে এক টেবিলে অনিল কাপুর, সঞ্জয় কাপুর, চাঙ্কি পাণ্ডে ও ললিত মোদী!

ইতালিতে এক টেবিলে অনিল কাপুর, সঞ্জয় কাপুর, চাঙ্কি পাণ্ডে ও ললিত মোদী!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বরাবরই অনুরাগীদের চর্চায় থাকেন বলিউডের তারকারা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল থাকে তুঙ্গে। পর্দার বাইরেও তাঁদের বন্ধুত্ব, আড্ডা কিংবা একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত নজর কাড়ে অনুরাগীদের। এ বার সুদূর ইতালির ফ্লোরেন্সে একসঙ্গে দেখা গেল বলিউডের একাধিক পরিচিত মুখকে। একই টেবিলে অভিনেতা অনিল কাপুর, সঞ্জয় কাপুর, চাঙ্কি পাণ্ডে এবং প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। তাঁদের সঙ্গে ছিলেন সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর এবং চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডেও। সমাজমাধ্যমে সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। কী কারণে এক জায়গায় জড়ো হলেন তাঁরা?

সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে,  ইতালির ফ্লোরেন্স শহরের জনপ্রিয় রেস্তরাঁ ‘লা জিওস্ত্রা’-য় এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এই পরিচিত মুখেদের। সন্ধ্যার বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সঞ্জয় কাপুরও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন সেই আড্ডার কিছু মুহূর্ত।

https://www.instagram.com/p/DfznjOEEVRR/?utm_source=ig_web_copy_link&exln=NTc4MTIwNjQ2YQ==

সোলদানো কুনজ ডি'আসবুর্গ লোরেনা এই নৈশভোজের আয়োজন করেছিলেন । অতিথিদের সঙ্গে কাটানো সন্ধ্যার ছবি ভাগ করে তিনি লেখেন, বলিউডের গ্ল্যামার এবং ফ্লোরেন্সের সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। ভারতীয় সিনেমার পরিচিত মুখেদের সঙ্গে এমন একটি সন্ধ্যা কাটাতে পেরে তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

যদিও  এই  সফরের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কাজের সূত্রে ইতালিতে গিয়েছেন তাঁরা, নাকি নিছকই ব্যক্তিগত ছুটি কাটাতে, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ্যে আসেনি।

এই সাক্ষাতে সঞ্জয় কাপুর ও চাঙ্কি পাণ্ডের উপস্থিতি বিশেষ ভাবে নজর কেড়েছে। দীর্ঘদিনের বন্ধু এই দুই অভিনেতা। শুধু তাঁদের মধ্যেই নয়, তাঁদের স্ত্রী মাহিপ কাপুর ও ভাবনা পাণ্ডের মধ্যেও রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন দু’জনেই। ফলে ইতালির এই নৈশভোজে তাঁদের একসঙ্গে উপস্থিতি অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়েছে।

 এক সাক্ষাৎকারে নিজের দুই দাদা অনিল ও বনি কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেছিলেন সঞ্জয়। তিনি জানান, তাঁদের বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব অনেকটাই সামলেছেন অনিল ও বনি। দুই দাদার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ আলাদা হলেও তাঁদের প্রতি তাঁর শ্রদ্ধা বরাবরই গভীর।

কাপুর পরিবারের তিন ভাই অনিল, বনি ও সঞ্জয় তাঁদের ছয় দশকেরও বেশি সময়ের ভ্রাতৃত্ব উদ্‌যাপন করেছিলেন। সেই সময় ছোটবেলার ছবির পাশাপাশি বর্তমান সময়ের ছবিও ভাগ করে নিয়েছিলেন সঞ্জয়। তাঁর বার্তা ছিল, বয়স শুধুই একটি সংখ্যা, সম্পর্কের বন্ধনই আসল।

ইতালির ফ্লোরেন্সে এই নৈশভোজ এখন চর্চার কেন্দ্রবিন্দু বলিউডের পরিচিত মুখেদের তবে নিছক বন্ধুত্বের আড্ডা, নাকি অন্য কোনও বিশেষ উপলক্ষ—সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।

2 Views 0 Likes 0 Comments

Related News

Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধনা
বিনোদন

Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেব...

নিউজ ডেস্ক: ছট পুজোয়  বিহারে উৎসবের আমেজ। ভোরের সূর্যকে অর্ঘ্য নিবেদন থেকে শুরু করে সন্ধ্যায় অস্তগামী সূর্যের আরাধনা—চার দিন ধরে নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ লোকউৎসব। আর সেই উৎসবের আবহেই পাটনার দ...

১৭ নভে ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয় পিন্টু মণ্ডল
বিনোদন

গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার...

আবার মৃত্যু সংবাদ টলিপাড়ায়। সিকিমের গ্যাংটকে একটি হিন্দি ছবির আউটডোর শুটিং চলাকালীন মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার অভিজ্ঞ লাইট বিভাগের কর্মী পিন্টু মণ্ডল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবর আলি মোল্লা (৩৬) নামে আরও একজন।

১৭ নভে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট
‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের
বিনোদন

‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের

নীতীশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এ এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এই মহাকাব্যিক সিনেমায় পর্দায় একবারও সশরীরে উপস্থিত না হয়েও কেবল নিজের কণ্ঠস্বরের জাদুতে পৌরাণিক চরিত্র ‘জটায়ু’-কে জীবন্ত করে তুলেছেন তিনি। আর এই চরিত্রের সূক্ষ্ম আবেগ ও যন্ত্রণা ফুটিয়ে তুলতে তাঁকে দিতে হয়েছে চরম পরীক্ষা যা অনেকটা জ্বলন্ত আগুনে হাঁটার মতোই।

১৭ নভে ২০২৬, ০৩:৪১ পিএম · 2 মিনিট
‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস
বিনোদন

‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস

এন্টারটেইনমেন্ট দুনিয়ার হট টপিক এখন নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। এই ছবি মুক্তির পর থেকেই দেশজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা যেমন তৈরি করেছে তেমনই দর্শকদের ধর্মীয় ভাবাবেগ ও ভক্তিকে সম্মান জানিয়ে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান বিনোদন ও প্রদর্শক সংস্থা এসভিএফ সিনেমাস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেক্ষাগৃহের ভেতরে ‘রামায়ণ’ ছবির প্রদর্শন চলাকালীন কোনো ধরনের আমিষ খাবার পরিবেশন বা বিক্রি করা হবে না।

১৭ নভে ২০২৬, ০৩:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.