JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৬:০৫ পিএম
Breaking
ভ্যান গগের প্রায় ২০০০ কোটি টাকার চিত্রকর্মের নিলাম ঘিরে তীব্র বিতর্ক, নাৎসি আমলের মালিকানা... Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ! Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ... Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহু... Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান ভ্যান গগের প্রায় ২০০০ কোটি টাকার চিত্রকর্মের নিলাম ঘিরে তীব্র বিতর্ক, নাৎসি আমলের মালিকানা... Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ! Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ... Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহু... Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান

Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধনা

Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধনা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ছট পুজোয়  বিহারে উৎসবের আমেজ। ভোরের সূর্যকে অর্ঘ্য নিবেদন থেকে শুরু করে সন্ধ্যায় অস্তগামী সূর্যের আরাধনা—চার দিন ধরে নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ লোকউৎসব। আর সেই উৎসবের আবহেই পাটনার দিঘা ঘাটে দেখা মিলল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়ের। ছট পুজোর শুভলগ্নে সূর্যদেবের আরাধনায় সামিল হলেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী। তাঁর সাবেকি সাজ এবং পুজোর মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

ছট পুজোর দিন সাজে বিশেষ চমক ছিল মৌনীর। পরনে সোনালি রঙের শাড়ি, হাতে ফল-মূল দিয়ে সাজানো পুজোর ডালা। একেবারে সাবেকি সাজে পাটনার দিঘা ঘাটে পৌঁছন অভিনেত্রী। ছট পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হল বাঁশের ডালায় ফল, আখ, নারকেল-সহ বিভিন্ন পুজোর সামগ্রী সাজিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা। মৌনীর হাতেও দেখা যায় সেই পুজোর ডালা। ঘাটে তাঁর উপস্থিতি এবং পুজোর বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন অনুরাগীরা। পরে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

https://www.instagram.com/reel/DftpcTLxd83/?utm_source=ig_web_copy_link&rpxt=NTc4MTIwNjQ2YQ==

সূর্যদেব এবং ছঠী মাইয়ার উপাসনাই হল ছট পুজো। বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ছট পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক আবেগ, লোকসংস্কৃতি এবং দীর্ঘদিনের ঐতিহ্য। উপবাস, শুদ্ধাচার এবং নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই পুজোর নানা রীতি।

ছট পুজোর উৎসবে, মৌনী রায়ের উপস্থিতি  বাড়তি আকর্ষণ। কোচবিহারের এক বাঙালি পরিবার থেকে উঠে এসে আজ বিনোদন জগতের পরিচিত মুখ তিনি। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু। এরপর নিজের অভিনয় দক্ষতার জোরে জায়গা করে নিয়েছেন মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায়। তবে এবার পর্দার গ্ল্যামার ছেড়ে ছট পুজোর সাবেকি সাজে অভিনেত্রীর উপস্থিতিই নজর কাড়ল অনুরাগীদের।

3 Views 0 Likes 0 Comments

Related News

গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয় পিন্টু মণ্ডল
বিনোদন

গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার...

আবার মৃত্যু সংবাদ টলিপাড়ায়। সিকিমের গ্যাংটকে একটি হিন্দি ছবির আউটডোর শুটিং চলাকালীন মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার অভিজ্ঞ লাইট বিভাগের কর্মী পিন্টু মণ্ডল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবর আলি মোল্লা (৩৬) নামে আরও একজন।

১৭ নভে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট
‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের
বিনোদন

‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের

নীতীশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এ এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এই মহাকাব্যিক সিনেমায় পর্দায় একবারও সশরীরে উপস্থিত না হয়েও কেবল নিজের কণ্ঠস্বরের জাদুতে পৌরাণিক চরিত্র ‘জটায়ু’-কে জীবন্ত করে তুলেছেন তিনি। আর এই চরিত্রের সূক্ষ্ম আবেগ ও যন্ত্রণা ফুটিয়ে তুলতে তাঁকে দিতে হয়েছে চরম পরীক্ষা যা অনেকটা জ্বলন্ত আগুনে হাঁটার মতোই।

১৭ নভে ২০২৬, ০৩:৪১ পিএম · 2 মিনিট
‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস
বিনোদন

‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস

এন্টারটেইনমেন্ট দুনিয়ার হট টপিক এখন নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। এই ছবি মুক্তির পর থেকেই দেশজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা যেমন তৈরি করেছে তেমনই দর্শকদের ধর্মীয় ভাবাবেগ ও ভক্তিকে সম্মান জানিয়ে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান বিনোদন ও প্রদর্শক সংস্থা এসভিএফ সিনেমাস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেক্ষাগৃহের ভেতরে ‘রামায়ণ’ ছবির প্রদর্শন চলাকালীন কোনো ধরনের আমিষ খাবার পরিবেশন বা বিক্রি করা হবে না।

১৭ নভে ২০২৬, ০৩:০৮ পিএম · 2 মিনিট
‘নাম বন্ড, জেমস বন্ড’! ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি রবার্ট প্যাটিনসন, সপ্তম 007-কে ঘিরে উন্মাদনা
বিনোদন

‘নাম বন্ড, জেমস বন্ড’! ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি রবার্ট প্যাটিনসন, সপ্তম 007-কে...

নিউজ ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে পরবর্তী জেমস বন্ডের নাম ঘোষণা করল অ্যামাজন এমজিএম স্টুডিওস। ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনই হতে চলেছেন পর্দার নতুন ‘007’। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে এবার ব্রিটিশ গুপ্তচরে...

১৭ নভে ২০২৬, ১০:৩১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.