JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৪:১৬ পিএম
Breaking
Indranil Khan: বিচারপতিদের নিয়ে মন্তব্য! অভিষেককে ১৫ দিনের নোটিস, পাল্টা আক্রমণে ইন্দ্রনীল গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয়... Sharmistha Bhowmik Roy : নেপাল বিপর্যয়ের পর নিখোঁজ শর্মিষ্ঠা, আশায় দিন গুনছেন শুভ্রাংশু ‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের চোরবাগানকাণ্ডে মুখ খোলার জের, শোকজ কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্ন চিকিৎসক MS Dhoni: ক্রিকেটকেই বিদায় ধোনির, এবার আইপিএলে নয়া ভূমিকায় মাহি Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জে... Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা Indranil Khan: বিচারপতিদের নিয়ে মন্তব্য! অভিষেককে ১৫ দিনের নোটিস, পাল্টা আক্রমণে ইন্দ্রনীল গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয়... Sharmistha Bhowmik Roy : নেপাল বিপর্যয়ের পর নিখোঁজ শর্মিষ্ঠা, আশায় দিন গুনছেন শুভ্রাংশু ‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের চোরবাগানকাণ্ডে মুখ খোলার জের, শোকজ কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্ন চিকিৎসক MS Dhoni: ক্রিকেটকেই বিদায় ধোনির, এবার আইপিএলে নয়া ভূমিকায় মাহি Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জে... Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা

‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের

‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের
পর্দায় না এসেও কণ্ঠেই ফুটিয়েছেন যন্ত্রণা! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

বিনোদন ডেস্ক: নীতীশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এ এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এই মহাকাব্যিক সিনেমায় পর্দায় একবারও সশরীরে উপস্থিত না হয়েও কেবল নিজের কণ্ঠস্বরের জাদুতে পৌরাণিক চরিত্র ‘জটায়ু’-কে জীবন্ত করে তুলেছেন তিনি। আর এই চরিত্রের সূক্ষ্ম আবেগ ও যন্ত্রণা ফুটিয়ে তুলতে তাঁকে দিতে হয়েছে চরম পরীক্ষা যা অনেকটা জ্বলন্ত আগুনে হাঁটার মতোই।

অভিনেতা নিজেই জানিয়েছেন, ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগঘন একটি সংলাপ—‘হে রাম’—সঠিক ভাব ও যন্ত্রণার সুরে রেকর্ড করতে তাঁকে প্রায় ২০০ বার ‘টেক’ দিতে হয়েছিলো। কণ্ঠেই ফুটে উঠেছে জটায়ুর আর্তনাদ। রামায়ণের অন্যতম হৃদয়বিদারক অধ্যায় হলো রাবণের হাত থেকে দেবী সীতাকে রক্ষা করতে গিয়ে জটায়ুর আত্মত্যাগ এবং মৃত্যুর কোলে ঢলে পড়ার মুহূর্ত। পর্দায় অনুপম খেরের মুখ দেখা না গেলেও, ভিএফএক্স-নির্ভর এই চরিত্রটির সমস্ত আবেগ, অসহায়তা এবং শারীরিক যন্ত্রণা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাঁর কণ্ঠের ওপরই। সেই চ্যালেঞ্জ নিতে গিয়ে কোনো আপস করেননি এই অভিজ্ঞ অভিনেতা।

জানা গিয়েছে, সম্পূর্ণ ডাবিং প্রক্রিয়াজুড়ে পরিচালক নীতীশ তিওয়ারির সঙ্গে প্রত্যেকটা মুহুর্তে যোগাযোগ রেখে চলেছিলেন অনুপম খের। জটায়ুর মানসিক অবস্থা ঠিক কেমন ছিল, মা সীতাকে বাঁচাতে না পারার গভীর আক্ষেপ ও বেদনা কীভাবে কণ্ঠস্বরে ধরা পড়বে—তা নিয়ে পরিচালকের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করেছেন তিনি।

প্রতিটি সূক্ষ্ম অনুভূতি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেই বারবার সংলাপটি রেকর্ড করার সিদ্ধান্ত নেন তাঁরা। অনুপম খেরের এই নিষ্ঠা ও পরিশ্রম ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ‘রামায়ণ’ নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। পর্দায় না থেকেও শুধু কণ্ঠের মাধ্যমে একজন অভিনেতা কীভাবে একটি চরিত্রকে দর্শকের হৃদয়ে গেঁথে দিতে পারেন, অনুপম খেরের এই অভিজ্ঞতা যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

5 Views 0 Likes 0 Comments

Related News

গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয় পিন্টু মণ্ডল
বিনোদন

গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার...

আবার মৃত্যু সংবাদ টলিপাড়ায়। সিকিমের গ্যাংটকে একটি হিন্দি ছবির আউটডোর শুটিং চলাকালীন মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার অভিজ্ঞ লাইট বিভাগের কর্মী পিন্টু মণ্ডল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবর আলি মোল্লা (৩৬) নামে আরও একজন।

১৭ নভে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট
‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস
বিনোদন

‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস

এন্টারটেইনমেন্ট দুনিয়ার হট টপিক এখন নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। এই ছবি মুক্তির পর থেকেই দেশজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা যেমন তৈরি করেছে তেমনই দর্শকদের ধর্মীয় ভাবাবেগ ও ভক্তিকে সম্মান জানিয়ে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান বিনোদন ও প্রদর্শক সংস্থা এসভিএফ সিনেমাস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেক্ষাগৃহের ভেতরে ‘রামায়ণ’ ছবির প্রদর্শন চলাকালীন কোনো ধরনের আমিষ খাবার পরিবেশন বা বিক্রি করা হবে না।

১৭ নভে ২০২৬, ০৩:০৮ পিএম · 2 মিনিট
‘নাম বন্ড, জেমস বন্ড’! ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি রবার্ট প্যাটিনসন, সপ্তম 007-কে ঘিরে উন্মাদনা
বিনোদন

‘নাম বন্ড, জেমস বন্ড’! ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি রবার্ট প্যাটিনসন, সপ্তম 007-কে...

নিউজ ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে পরবর্তী জেমস বন্ডের নাম ঘোষণা করল অ্যামাজন এমজিএম স্টুডিওস। ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনই হতে চলেছেন পর্দার নতুন ‘007’। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে এবার ব্রিটিশ গুপ্তচরে...

১৭ নভে ২০২৬, ১০:৩১ এএম · 2 মিনিট
Panchayat Season 5: ফুলেরায় ফিরতে আরও অপেক্ষা!  কবে মুক্তি পাবে সচিবজি ও রিঙ্কির নতুন গল্প?
বিনোদন

Panchayat Season 5: ফুলেরায় ফিরতে আরও অপেক্ষা! কবে মুক্তি পাবে সচিবজি ও রিঙ্কির ন...

নিউজ ডেস্ক: OTT দুনিয়ায় জনপ্রিয়তার নিরিখে বরাবরই দর্শকদের পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছে ‘পঞ্চায়েত’। গ্রামের সহজ-সরল জীবন, রাজনীতি, সম্পর্কের টানাপোড়েন আর সচিবজির মজার অভিজ্ঞতা—সব মিলিয়ে এই সিরিজের প্রতিটি সিজন...

১৬ নভে ২০২৬, ০৬:১০ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.