JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৪:১৬ পিএম
Breaking
Indranil Khan: বিচারপতিদের নিয়ে মন্তব্য! অভিষেককে ১৫ দিনের নোটিস, পাল্টা আক্রমণে ইন্দ্রনীল গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয়... Sharmistha Bhowmik Roy : নেপাল বিপর্যয়ের পর নিখোঁজ শর্মিষ্ঠা, আশায় দিন গুনছেন শুভ্রাংশু ‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের চোরবাগানকাণ্ডে মুখ খোলার জের, শোকজ কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্ন চিকিৎসক MS Dhoni: ক্রিকেটকেই বিদায় ধোনির, এবার আইপিএলে নয়া ভূমিকায় মাহি Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জে... Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা Indranil Khan: বিচারপতিদের নিয়ে মন্তব্য! অভিষেককে ১৫ দিনের নোটিস, পাল্টা আক্রমণে ইন্দ্রনীল গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয়... Sharmistha Bhowmik Roy : নেপাল বিপর্যয়ের পর নিখোঁজ শর্মিষ্ঠা, আশায় দিন গুনছেন শুভ্রাংশু ‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের চোরবাগানকাণ্ডে মুখ খোলার জের, শোকজ কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্ন চিকিৎসক MS Dhoni: ক্রিকেটকেই বিদায় ধোনির, এবার আইপিএলে নয়া ভূমিকায় মাহি Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জে... Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা

MS Dhoni: ক্রিকেটকেই বিদায় ধোনির, এবার আইপিএলে নয়া ভূমিকায় মাহি

MS Dhoni: ক্রিকেটকেই বিদায় ধোনির, এবার আইপিএলে নয়া ভূমিকায় মাহি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে অবসরই নিয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি। আগেই জল্পনা ছিল তাঁকে ঘিরে। শেষমেশ মাহি সরলেন। নিজের শরীরকে আর টানতে পারছিলেন না। রিটেনশনের তালিকা জানানোর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। কারণ তাঁকে সিএসকে-র মেন্টর হিসেবে দেখা যাবে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। 

আইপিএলে মনের জোরে টানছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে ভোগাচ্ছিল চোট-আঘাত। হাঁটুর চোটে গত মরশুমে একটি ম্যাচও খেলতে পারেননি। আর এবার রিটেনশন তালিকা জানানোর আগেই আইপিএলকে বিদায় জানালেন ৪৫ বছর বয়সি ক্রিকেটার। 
চেন্নাই সুপার কিংসের তরফ থেকে আনুষ্ঠানিক বার্তায় কর্ণধার এন শ্রীনিবাসন জানিয়েছেন, ধোনির মতো ক্রিকেটার কমই আসে, এবার নতুন ভূমিকায় দেখা যাবে। এই বন্ধন আজীবন থেকে যাবে। 

মহেন্দ্র সিং ধোনি এবার চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব নেবেন। অসংখ্য জয়, অনেক কঠিন সময় আর প্রচুর স্মৃতি আমাদের সঙ্গে থেকে যাবে। শুরু থেকেই আমাদের সফরের কেন্দ্রবিন্দু ছিলেন ধোনি। নেতৃত্ব দেওয়া থেকে পরের প্রজন্মকে তৈরি করা, থালা আমাদের এক অংশ। চেন্নাই সবসময় আপনার হোম হিসেবেই থেকে যাবে।

এমএস ধোনি যা করে গিয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, সেটাই ইতিহাস হয়ে গিয়েছে। তিনি পাঁচবার চেন্নাইকে আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন। পাশাপাশি দু’বার চ্যাম্পিয়ন্স লিগে খেতাব এনে দিয়েছেন। মাহি ওই ফ্রাঞ্চাইজি দলের হয়ে সর্বাধিক রানের মালিক। তিনি সংগ্রহ করেছেন ৫৩১৪ রান। তাঁর কাছে রাঁচি যদি ফার্স্ট হোম হয়, তা হলে চেন্নাই দ্বিতীয় ঘরই, সেটাই এদিন জানিয়েছেন তাঁর প্রিয় মানুষ শ্রীনিবাসন, যাঁর শ্রী সিমেন্ট কোম্পানিতে ধোনি বেতনভূকও ছিলেন।

চেন্নাই সুপার কিংসের এই মুহূর্তের মালিক রূপা গুরুনাথ এদিন জানিয়েছেন, ধোনি আমাদের দলের অংশ হিসেবেই থেকে যাবেন, তিনি আমাদের দলের মেন্টর থাকবেন। গত মরশুমেও ধোনি সেইভাবে খেলেননি, কিন্তু ধোনি দলের সঙ্গে ক্রিকেটার হিসেবে থাকা, আর না থাকার মধ্যেৃ ব্যাপক পার্থক্য, সেটাই এদিন বোঝা গিয়েছে। চেন্নাই ফ্রাঞ্চাইজির তরফ থেকে মাহির ক্রিকেট থেকে বিদায়ের কথা বলার সময় তাদের কর্তাদের আবেগপ্রবণ দেখিয়েছে।

6 Views 0 Likes 0 Comments

Related News

Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জেমসবন্ডদের
ময়দান

Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কব...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজের আগে ভারতীয় পেসারদের জন্য নতুন চ্যালেঞ্জের কথা শোনালেন সে দেশের দুই প্রাক্তন তারকা বোলার শেন বন্ড ও কাইল মিলস। শেন বন্ডকে ক্রিকেটমহল একটা সময় জেমসবন্ড বলে ডাকত।দুই নামী...

১৭ নভে ২০২৬, ০৩:১৩ পিএম · 2 মিনিট
Suryakumar Yadav: ধোনির ছবির সংলাপেই প্রত্যাবর্তনের লড়াইয়ে সূর্যকুমার
ময়দান

Suryakumar Yadav: ধোনির ছবির সংলাপেই প্রত্যাবর্তনের লড়াইয়ে সূর্যকুমার

নিউজ ডেস্ক: জাতীয় দলের দরজা আপাতত বন্ধ। কিন্তু হাল ছাড়তে নারাজ সূর্যকুমার যাদব। ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলে নির্বাচকদের নজর কাড়তে চাইছেন ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক। আর সেই লড়াইয়ে তাঁর প্রেরণা হয়ে উঠেছে...

১৭ নভে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট
Kapil Dev: বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক কপিল
ময়দান

Kapil Dev: বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক কপিল

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত কি ভুল ছিল বিরাট কোহলির? ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের মতে, এই সিদ্ধান্তের জন্য আগামী দিনে আফসোস করতে পারেন কোহলি। শুধু তাই নয়, তাঁর দাবি, আরও অনেক বছর টেস্ট ক...

১৭ নভে ২০২৬, ০২:৫০ পিএম · 2 মিনিট
Aaryavir Sehwag: এশিয়া কাপ জয়ের পর বাগেশ্বর ধামে বীরেন্দ্র সেওয়াগের ছেলে, ধীরেন্দ্র শাস্ত্রীর আশীর্বাদ নিলেন আর্যবীর
ময়দান

Aaryavir Sehwag: এশিয়া কাপ জয়ের পর বাগেশ্বর ধামে বীরেন্দ্র সেওয়াগের ছেলে, ধীরেন্দ...

স্পোর্টস ডেস্ক: বাবা দেশের হয়ে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন। পাকিস্তানের মাটিতে টেস্টে প্রথম ভারতীয় হিসাবে ত্রিশতরান করার নজিরও রয়েছে তাঁর। এবার ছেলের ব্যাটেও দেখা যাচ্ছে সেই আগ্রাসী মেজাজ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুরন্ত ...

১৭ নভে ২০২৬, ০২:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.