JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০২:৫২ পিএম
Breaking
Kapil Dev: বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক কপিল Aaryavir Sehwag: এশিয়া কাপ জয়ের পর বাগেশ্বর ধামে বীরেন্দ্র সেওয়াগের ছেলে, ধীরেন্দ্র শাস্ত... Sarbari Mukherjee: ব্যানার বিকৃতির অভিযোগে থানায় শর্বরী, সিপিএমকে নিশানা বিজেপির Samik Bhattacharya: শমীক ভট্টাচার্যের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক! খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠান... Debangshu Bhattacharya: হবু স্ত্রীকে নিয়ে মিম-ট্রোলের বন্যা! ব্যক্তিগত জীবন টেনে আক্রমণ, প... Rahul Gandhi: প্রাক্তন প্রেমিকাকে নিয়ে রাহুলের এক মন্তব্যেই তুঙ্গে কৌতূহল, কী বললেন কংগ্রে... Akhilesh Yadav: ‘যমুনার জল খেয়ে দেখুন!’ BJP-কে অখিলেশের খোঁচা, মথুরায় মন্দির বিতর্কে নতুন... SCO Summit: পহেলগাম হামলার ক্ষত এখনও টাটকা, তবু দিল্লিতে পাকিস্তান! কেন্দ্রের আমন্ত্রণ ঘির... Kapil Dev: বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক কপিল Aaryavir Sehwag: এশিয়া কাপ জয়ের পর বাগেশ্বর ধামে বীরেন্দ্র সেওয়াগের ছেলে, ধীরেন্দ্র শাস্ত... Sarbari Mukherjee: ব্যানার বিকৃতির অভিযোগে থানায় শর্বরী, সিপিএমকে নিশানা বিজেপির Samik Bhattacharya: শমীক ভট্টাচার্যের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক! খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠান... Debangshu Bhattacharya: হবু স্ত্রীকে নিয়ে মিম-ট্রোলের বন্যা! ব্যক্তিগত জীবন টেনে আক্রমণ, প... Rahul Gandhi: প্রাক্তন প্রেমিকাকে নিয়ে রাহুলের এক মন্তব্যেই তুঙ্গে কৌতূহল, কী বললেন কংগ্রে... Akhilesh Yadav: ‘যমুনার জল খেয়ে দেখুন!’ BJP-কে অখিলেশের খোঁচা, মথুরায় মন্দির বিতর্কে নতুন... SCO Summit: পহেলগাম হামলার ক্ষত এখনও টাটকা, তবু দিল্লিতে পাকিস্তান! কেন্দ্রের আমন্ত্রণ ঘির...

Kapil Dev: বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক কপিল

Kapil Dev: বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক কপিল
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত কি ভুল ছিল বিরাট কোহলির? ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের মতে, এই সিদ্ধান্তের জন্য আগামী দিনে আফসোস করতে পারেন কোহলি। শুধু তাই নয়, তাঁর দাবি, আরও অনেক বছর টেস্ট ক্রিকেট খেলার ক্ষমতা ছিল বিরাটের। শারীরিক সক্ষমতা এবং ফিটনেসের নিরিখে এখনও তরুণ ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিতে পারেন তিনি। তাই আবেগের বশে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া একেবারেই উচিত হয়নি ভারতীয় তারকার। ২০২৫ সালের মে মাসে কোহলির অবসরের সিদ্ধান্তে যে তিনি মোটেও খুশি ছিলেন না, তা আরও একবার স্পষ্ট করে দিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

এক সাক্ষাৎকারে কপিল বলেন, বিরাট তাঁর ক্রিকেটজীবনের সবচেয়ে বড় ভুল করেছেন টেস্ট ক্রিকেট ছেড়ে। তাঁর মতে, আগামী ১০ বছর পর নিজের এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবেন কোহলি। কপিলের যুক্তি, বিরাটের ফিটনেস এখনও অসাধারণ। এমনকী ২৫ বছরের কোনও ক্রিকেটারের সঙ্গেও শারীরিক সক্ষমতার পরীক্ষায় পাল্লা দিতে পারেন তিনি। তাই শুধু রাগ বা অভিমানের বশে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণকে বিদায় জানানো উচিত হয়নি।

এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহিন্দর অমরনাথের উদাহরণও টেনেছেন কপিল। তাঁর বক্তব্য, অমরনাথকে বারবার দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কোহলিরও সেই মানসিকতা দেখানো উচিত ছিল বলে মনে করেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

অন্যদিকে, রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়েও নিজের মতামত জানিয়েছেন কপিল। টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন শুধু একদিনের ক্রিকেট খেলছেন রোহিত। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। চার ইনিংসে মাত্র ৩০ রান করেছেন ভারতীয় ওপেনার। এর মধ্যে দু'বার শূন্য রানেও আউট হয়েছেন।

রোহিতের ভবিষ্যৎ নিয়ে কপিল বলেন, তিনি খেলতে পারলে অবশ্যই খেলবেন। তবে শেষ সিদ্ধান্ত নির্বাচকদেরই নেওয়া উচিত। দেশের হয়ে রোহিতের অবদান অসাধারণ বলেও স্বীকার করেছেন তিনি। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, কোনও ক্রিকেটারই সারাজীবন খেলতে পারেন না। সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন এবং মহেন্দ্র সিং ধোনির মতো তারকারাও একসময় ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রান করে দুরন্ত শুরু করেছিলেন কোহলি। কিন্তু পরের তিন ইনিংসে মাত্র ১২ রান করেছেন তিনি। ফলে বিরাটের ফর্ম নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে কপিলের বক্তব্যে স্পষ্ট, কোহলির প্রতিভা ও ফিটনেস নিয়ে তাঁর কোনও সংশয় নেই। তাঁর আক্ষেপ একটাই, এতটা সক্ষমতা থাকা সত্ত্বেও কেন এত তাড়াতাড়ি টেস্ট ক্রিকেট ছাড়লেন বিরাট!

2 Views 0 Likes 0 Comments

Related News

Aaryavir Sehwag: এশিয়া কাপ জয়ের পর বাগেশ্বর ধামে বীরেন্দ্র সেওয়াগের ছেলে, ধীরেন্দ্র শাস্ত্রীর আশীর্বাদ নিলেন আর্যবীর
ময়দান

Aaryavir Sehwag: এশিয়া কাপ জয়ের পর বাগেশ্বর ধামে বীরেন্দ্র সেওয়াগের ছেলে, ধীরেন্দ...

স্পোর্টস ডেস্ক: বাবা দেশের হয়ে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন। পাকিস্তানের মাটিতে টেস্টে প্রথম ভারতীয় হিসাবে ত্রিশতরান করার নজিরও রয়েছে তাঁর। এবার ছেলের ব্যাটেও দেখা যাচ্ছে সেই আগ্রাসী মেজাজ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুরন্ত ...

১৭ নভে ২০২৬, ০২:৪৬ পিএম · 2 মিনিট
Kris Srikkanth: উনাদকাটকে নিয়ে শ্রীকান্তের বিস্ফোরক মন্তব্য
ময়দান

Kris Srikkanth: উনাদকাটকে নিয়ে শ্রীকান্তের বিস্ফোরক মন্তব্য

স্পোর্টস ডেস্ক: আইপিএলের নতুন মরশুমের আগে দল গোছানোর কাজ শুরু হতেই একের পর এক ক্রিকেটারকে নিয়ে তৈরি হচ্ছে জল্পনা। তার মধ্যেই সানরাইজার্স হায়দরাবাদের অভিজ্ঞ পেসার জয়দেব উনাদকাটকে নিশানা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণ...

১৭ নভে ২০২৬, ০১:৩৭ পিএম · 2 মিনিট
Sachin Tendulkar: কাদিরকে ছক্কা নয়, পাকিস্তানের বিরুদ্ধে ৫৭ রানই  কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল, জানালেন মাস্টার-ব্লাস্টার
ময়দান

Sachin Tendulkar: কাদিরকে ছক্কা নয়, পাকিস্তানের বিরুদ্ধে ৫৭ রানই কেরিয়ারের মোড় ঘু...

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মাটিতে আবদুল কাদিরকে পরপর ছক্কা হাঁকানোর স্মৃতি ক্রিকেটপ্রেমীদের কাছে আজও অমলিন। মাত্র ১৬ বছর বয়সে কিংবদন্তি স্পিনারের বিরুদ্ধে সেই সাহসী ব্যাটিং রাতারাতি পরিচিতি দিয়েছিল শচীন তেন্ডুলকরকে। কিন...

১৭ নভে ২০২৬, ০১:৩৫ পিএম · 2 মিনিট
Mitchell Santner: ভারতের বিরুদ্ধে নামার আগেই কিউয়ি শিবিরে বড় ধাক্কা
ময়দান

Mitchell Santner: ভারতের বিরুদ্ধে নামার আগেই কিউয়ি শিবিরে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই বড়সড় সমস্যায় নিউজিল্যান্ড শিবির। চোটের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন দলের অভিজ্ঞ স্পিনার মিচেল স্যান্টনার। ডান হাতে চিড় ধরায় আপাতত মাঠের বাইরে থা...

১৭ নভে ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.