JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০২:৩৩ পিএম
Breaking
Akhilesh Yadav: ‘যমুনার জল খেয়ে দেখুন!’ BJP-কে অখিলেশের খোঁচা, মথুরায় মন্দির বিতর্কে নতুন... SCO Summit: পহেলগাম হামলার ক্ষত এখনও টাটকা, তবু দিল্লিতে পাকিস্তান! কেন্দ্রের আমন্ত্রণ ঘির... Narendra Modi: ১২৫ বছরের ঐতিহ্যে নতুন অধ্যায়! ম্যানিলার গুরুদ্বারে প্রার্থনা মোদীর, ৩০৫ মি... Arvind Kejriwal: কেজরিওয়ালকে হাই কোর্টের কড়া বার্তা, ৩ সপ্তাহের চূড়ান্ত সময়সীমা Andhra Pradesh: ব্যালট বাক্সে ১০০০ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অন্ধ্রের ভোটার Kunal Bahl: H-1B ভিসা বাতিল, বদলে গেল জীবন! Imran Khan: জেলে থাকতে থাকতে মৃত্যুর আশঙ্কা ইমরান খানের! জরুরি চিকিৎসার আর্জি নিয়ে পাকিস্ত... Kulgam Terror Attack: হামলার আগে টানা নজরদারি! CCTV-তে ধরা পড়ল লস্কর জঙ্গিদের গতিবিধি Akhilesh Yadav: ‘যমুনার জল খেয়ে দেখুন!’ BJP-কে অখিলেশের খোঁচা, মথুরায় মন্দির বিতর্কে নতুন... SCO Summit: পহেলগাম হামলার ক্ষত এখনও টাটকা, তবু দিল্লিতে পাকিস্তান! কেন্দ্রের আমন্ত্রণ ঘির... Narendra Modi: ১২৫ বছরের ঐতিহ্যে নতুন অধ্যায়! ম্যানিলার গুরুদ্বারে প্রার্থনা মোদীর, ৩০৫ মি... Arvind Kejriwal: কেজরিওয়ালকে হাই কোর্টের কড়া বার্তা, ৩ সপ্তাহের চূড়ান্ত সময়সীমা Andhra Pradesh: ব্যালট বাক্সে ১০০০ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অন্ধ্রের ভোটার Kunal Bahl: H-1B ভিসা বাতিল, বদলে গেল জীবন! Imran Khan: জেলে থাকতে থাকতে মৃত্যুর আশঙ্কা ইমরান খানের! জরুরি চিকিৎসার আর্জি নিয়ে পাকিস্ত... Kulgam Terror Attack: হামলার আগে টানা নজরদারি! CCTV-তে ধরা পড়ল লস্কর জঙ্গিদের গতিবিধি

Akhilesh Yadav: ‘যমুনার জল খেয়ে দেখুন!’ BJP-কে অখিলেশের খোঁচা, মথুরায় মন্দির বিতর্কে নতুন রাজনৈতিক সংঘাত

Akhilesh Yadav: ‘যমুনার জল খেয়ে দেখুন!’ BJP-কে অখিলেশের খোঁচা, মথুরায় মন্দির বিতর্কে নতুন রাজনৈতিক সংঘাত
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: যমুনার দূষিত জল নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মথুরায় বিজেপির দুই দিনের চিন্তন শিবিরকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। একদিকে শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মন্দির নির্মাণের দাবি, অন্যদিকে যমুনার দূষণ—দুই ইস্যুতেই মুখোমুখি বিজেপি ও সমাজবাদী পার্টি।

মথুরায় বিজেপির বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অখিলেশ কার্যত কটাক্ষের সুরে বলেন, বিজেপি নেতাদের কর্মসূচি শুরু করা উচিত যমুনায় ডুব দিয়ে। শুধু তাই নয়, নদীর জল দিয়ে আচমন অর্থাৎ জল পান করেও তাঁদের ধর্মীয় আচার পালন করা উচিত। তবে এরপর কেউ অসুস্থ হয়ে পড়লে যেন ভালো চিকিৎসকের ব্যবস্থা থাকে, সেই পরামর্শও দেন তিনি। তাঁর এই মন্তব্যকে যমুনার দূষণ নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ হিসেবেই দেখা হচ্ছে।

https://x.com/ians_india/status/2122272195397501320?a=3NcTobzX0vyv3GNdl7I&s=20

এই মন্তব্যের সূত্রপাত বিজেপির উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের একটি চ্যালেঞ্জকে ঘিরে। মথুরায় বিজেপির চিন্তন শিবির শুরু হওয়ার পর অখিলেশকে সেখানে গিয়ে প্রস্তাবিত শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের জন্য করসেবায় অংশ নেওয়ার আহ্বান জানান মৌর্য।

তিনি বলেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এবার মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানে একটি grand মন্দির নির্মাণের লক্ষ্য রয়েছে তাঁদের। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘অযোধ্যা হুয়ি হামারি হ্যায়... আব মথুরা কি বারি হ্যায়।’ অর্থাৎ, এবার মথুরার পালা। অখিলেশকে করসেবায় অংশ নেওয়ার চ্যালেঞ্জও জানান তিনি। নিজেও তাঁর সঙ্গে করসেবায় যোগ দেবেন বলে জানান উপমুখ্যমন্ত্রী।

মথুরায় আয়োজিত বিজেপির দু’দিনের চিন্তন শিবিরে উপস্থিত ছিলেন দলের ৫৪ জন শীর্ষ নেতা। তাঁদের মধ্যে পশ্চিম উত্তরপ্রদেশের একাধিক নেতা ছিলেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্য বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরীও।

অন্যদিকে, অখিলেশ যাদব জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর স্ত্রী তথা সাংসদ ডিম্পল যাদবকে সঙ্গে নিয়ে অযোধ্যার রামমন্দিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বৃন্দাবন সফরের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মথুরা এবং পশ্চিম উত্তরপ্রদেশের রাজনৈতিক গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। গত দুই বিধানসভা নির্বাচনে এই অঞ্চল বিজেপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে উঠে এসেছে।

এরই মধ্যে আসাদউদ্দিন ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদের রাজনৈতিক সমীকরণ এবং তাঁদের প্রস্তাবিত সামাজিক পরিবর্তন মোর্চাকে ঘিরেও আলোচনা শুরু হয়েছে। মুসলিম ও দলিত ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্য নিয়ে এই জোটের রাজনৈতিক অবস্থান আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে, মথুরায় মন্দির নির্মাণের দাবি, যমুনার দূষণ এবং রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি মন্তব্যকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

SCO Summit: পহেলগাম হামলার ক্ষত এখনও টাটকা, তবু দিল্লিতে পাকিস্তান! কেন্দ্রের আমন্ত্রণ ঘিরে বিস্ফোরক প্রশ্ন বিরোধীদের!
দেশ

SCO Summit: পহেলগাম হামলার ক্ষত এখনও টাটকা, তবু দিল্লিতে পাকিস্তান! কেন্দ্রের আমন্...

আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় এসসিও-র ‘সভ্যতাগত সংলাপ’ অনুষ্ঠিত হতে চলেছে। কূটনৈতিক প্রথা মেনেই গত ২৮ অক্টোবর সদস্য দেশগুলিকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল ভারত

১৭ নভে ২০২৬, ০২:২২ পিএম · 2 মিনিট
Arvind Kejriwal: কেজরিওয়ালকে হাই কোর্টের কড়া বার্তা, ৩ সপ্তাহের চূড়ান্ত সময়সীমা
দেশ

Arvind Kejriwal: কেজরিওয়ালকে হাই কোর্টের কড়া বার্তা, ৩ সপ্তাহের চূড়ান্ত সময়সীমা

নিউজ ডেস্ক: জবাব জমা দিতে বারবার দেরি! এবার আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল-সহ দলের একাধিক নেতাকে কড়া বার্তা দিল দিল্লি হাই কোর্ট। ফৌজদারি আদালত অবমাননার মামলায় তাঁদের জবাব জমা দেওয়ার জন্য শেষবারের মতো তি...

১৭ নভে ২০২৬, ০২:০৫ পিএম · 2 মিনিট
Andhra Pradesh: ব্যালট বাক্সে ১০০০ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অন্ধ্রের ভোটার
দেশ

Andhra Pradesh: ব্যালট বাক্সে ১০০০ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অন্ধ্রের ভোটার

নিউজ ডেস্ক: ভোটের বিনিময়ে টাকা নয়, নিজের গণতান্ত্রিক অধিকারকেই গুরুত্ব দিলেন এক ভোটার। ভোট কেনার অভিযোগ তুলে দেওয়া ১০০০ টাকা ব্যালট বাক্সে ফেরত দিয়ে নজির গড়লেন অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার এক বাসিন্দা। সঙ্গে রেখে গেলেন ...

১৭ নভে ২০২৬, ০২:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.