JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০২:০৫ পিএম
Breaking
Kunal Bahl: H-1B ভিসা বাতিল, বদলে গেল জীবন! Imran Khan: জেলে থাকতে থাকতে মৃত্যুর আশঙ্কা ইমরান খানের! জরুরি চিকিৎসার আর্জি নিয়ে পাকিস্ত... Kulgam Terror Attack: হামলার আগে টানা নজরদারি! CCTV-তে ধরা পড়ল লস্কর জঙ্গিদের গতিবিধি Child Sexual Abuse : ১১ মাসের শিশুকন্যাকে যৌ*ন নি*র্যা*তন, পলাতক যুবক মহাকাশে কী কাণ্ড ঘটালেন শুভাংশু? মুহূর্তেই জুড়ে গেল দুই জলবিন্দু, ভাইরাল ভিডিওতে চমক! Kris Srikkanth: উনাদকাটকে নিয়ে শ্রীকান্তের বিস্ফোরক মন্তব্য Sachin Tendulkar: কাদিরকে ছক্কা নয়, পাকিস্তানের বিরুদ্ধে ৫৭ রানই কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল,... Shrishti Dharmendra Sharma: স্কেট পরে অবিশ্বাস্য কীর্তি, ৫০ মিটার পথ পেরিয়ে বিশ্বরেকর্ড ভা... Kunal Bahl: H-1B ভিসা বাতিল, বদলে গেল জীবন! Imran Khan: জেলে থাকতে থাকতে মৃত্যুর আশঙ্কা ইমরান খানের! জরুরি চিকিৎসার আর্জি নিয়ে পাকিস্ত... Kulgam Terror Attack: হামলার আগে টানা নজরদারি! CCTV-তে ধরা পড়ল লস্কর জঙ্গিদের গতিবিধি Child Sexual Abuse : ১১ মাসের শিশুকন্যাকে যৌ*ন নি*র্যা*তন, পলাতক যুবক মহাকাশে কী কাণ্ড ঘটালেন শুভাংশু? মুহূর্তেই জুড়ে গেল দুই জলবিন্দু, ভাইরাল ভিডিওতে চমক! Kris Srikkanth: উনাদকাটকে নিয়ে শ্রীকান্তের বিস্ফোরক মন্তব্য Sachin Tendulkar: কাদিরকে ছক্কা নয়, পাকিস্তানের বিরুদ্ধে ৫৭ রানই কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল,... Shrishti Dharmendra Sharma: স্কেট পরে অবিশ্বাস্য কীর্তি, ৫০ মিটার পথ পেরিয়ে বিশ্বরেকর্ড ভা...

Child Sexual Abuse : ১১ মাসের শিশুকন্যাকে যৌ*ন নি*র্যা*তন, পলাতক যুবক

Child Sexual Abuse : ১১ মাসের শিশুকন্যাকে যৌ*ন নি*র্যা*তন, পলাতক যুবক
শিশুর উপর নির্যাতন ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নিষ্পাপ শিশুর কান্না থামাতে এগিয়ে এসেছিল এক পরিচিত মুখ। পরিবারের লোকজনও হয়তো ভাবতে পারেননি, সেই বিশ্বাসের আড়ালেই লুকিয়ে থাকতে পারে এমন ভয়ংকর মুখ। কয়েক মুহূর্তের জন্য শিশুটিকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন মা। কিন্তু তারপরেই যা ঘটলো, তাতে শিউরে উঠেছে গোটা এলাকা। মায়ের চিৎকার, শিশুটির আর্তনাদ এবং অভিযুক্তের আচমকা উধাও হয়ে যাওয়া- সব মিলিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।

ঘটনাটি উত্তরাখন্ডের হরিদ্বারের একটি শিল্পাঞ্চলের। অভিযোগ,  রবিবার রাতে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক সে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, নির্যাতিত শিশুটির পরিবার উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা। কাজের সূত্রে হরিদ্বারের একটি কারখানায় থাকেন তাঁরা। অন্যদিকে অভিযুক্ত যুবকের বাড়ি বিহারের ভাগলপুর জেলায়। সম্প্রতি ওই কারখানায় কাজে যোগ দিয়েছিল সে। কারখানার কাছেই একটি ভাড়া বাড়িতে থাকত অভিযুক্ত। সেই সূত্রেই পরিবারের সঙ্গে তাঁর পরিচয় তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, রবিবার রাতে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন শিশুটির মা। সেই সময় কান্নাকাটি করছিল একরত্তি  মেয়েটি। সেই সময়ই অভিযুক্ত সেখানে আসেন। শিশুটিকে শান্ত করার কথা বলে মায়ের কাছ থেকে নিজের কোলে নেয় সে। এরপর নিজের ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পরেই শিশুটির চিৎকার শুনতে পান তাঁর মা। ছুটে গিয়ে অভিযুক্তের ঘরে পৌঁছতেই মেয়েকে অত্যন্ত অসুস্থ ও বিপর্যস্ত অবস্থায় দেখতে পান তিনি। মাকে দেখে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ।

এরপরই পুলিশকে খবর দেয় পরিবার। ঘটনাস্থলে পৌঁছে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন আধিকারিকেরা। শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে সোমবার তাঁকে ঋষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ স্থানান্তরিত করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুন্দন সিং রানা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে পকসো সহ প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য বিশেষ দল তৈরি করা হয়েছে। সম্ভাব্য জায়গায় তল্লাশি চলছে। এই ঘটনায় ফের একবার শিশুদের নিরাপত্তা এবং পরিচিত মানুষের মধ্যেও সতর্ক থাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের পূর্ণ সত্যতা নিশ্চিত হওয়া বাকি।

2 Views 0 Likes 0 Comments

Related News

Kulgam Terror Attack: হামলার আগে টানা নজরদারি! CCTV-তে ধরা পড়ল লস্কর জঙ্গিদের গতিবিধি
দেশ

Kulgam Terror Attack: হামলার আগে টানা নজরদারি! CCTV-তে ধরা পড়ল লস্কর জঙ্গিদের গতি...

নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের কুলগামে CRPF চেকপোস্টে হামলার আগে বড়সড় পরিকল্পনা করেছিল লস্কর-ই-তইবার দুই সন্দেহভাজন জঙ্গি। নতুন করে সামনে আসা CCTV ফুটেজে ধরা পড়েছে তাদের গতিবিধি। তদন্তকারীদের দাবি, হামলার ঠিক একদিন আগে ব...

১৭ নভে ২০২৬, ০১:৫৯ পিএম · 2 মিনিট
মহাকাশে কী কাণ্ড ঘটালেন শুভাংশু? মুহূর্তেই জুড়ে গেল দুই জলবিন্দু, ভাইরাল ভিডিওতে চমক!
দেশ

মহাকাশে কী কাণ্ড ঘটালেন শুভাংশু? মুহূর্তেই জুড়ে গেল দুই জলবিন্দু, ভাইরাল ভিডিওতে...

মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি প্রায় না থাকায় সেখানে দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোও বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে। বিশেষ করে শূন্য মাধ্যাকর্ষণে বা মাইক্রোগ্র্যাভিটি’তে জল নিয়ে নাড়াচাড়া করা মহাকাশচারীদের কাছে যেমন আনন্দের, তেমনই এর আড়ালে লুকিয়ে থাকে পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে মহাকাশচারী শুভাংশু শুক্লা এমনই একটি চমকপ্রদ পরীক্ষার ভিডিও শেয়ার করেছেন।

১৭ নভে ২০২৬, ০১:৫৬ পিএম · 2 মিনিট
Shrishti Dharmendra Sharma: স্কেট পরে অবিশ্বাস্য কীর্তি, ৫০ মিটার পথ পেরিয়ে বিশ্বরেকর্ড ভারতীয় তরুণীর
দেশ

Shrishti Dharmendra Sharma: স্কেট পরে অবিশ্বাস্য কীর্তি, ৫০ মিটার পথ পেরিয়ে বিশ্বর...

নিউজ ডেস্ক: শরীরের নমনীয়তা, অসাধারণ ভারসাম্য আর অবিশ্বাস্য গতির মেলবন্ধন। রোলার স্কেট পরে মাটির প্রায় সমান্তরালে শরীর নামিয়ে একের পর এক বাধার নীচ দিয়ে বেরিয়ে যাচ্ছেন এক তরুণী। তাঁর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে একের পর এক দণ...

১৭ নভে ২০২৬, ০১:৩২ পিএম · 2 মিনিট
Prince William: বিলাসবহুল গাড়ি ছেড়ে ই-রিকশায় রাজদম্পতি! মুম্বইয়ে উইলিয়াম-কেটের চমক
দেশ

Prince William: বিলাসবহুল গাড়ি ছেড়ে ই-রিকশায় রাজদম্পতি! মুম্বইয়ে উইলিয়াম-কেটের চ...

নিউজ ডেস্ক: পরিবেশবান্ধব পরিবহণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বার্তা দিতে অভিনব উদ্যোগ ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের। বিলাসবহুল রাজকীয় গাড়ির বদলে মুম্বইয়ের রাস্তায় বৈদ্যুতিক ই-রিকশ...

১৭ নভে ২০২৬, ১২:৪১ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.