JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০২:০৫ পিএম
Breaking
Andhra Pradesh: ব্যালট বাক্সে ১০০০ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অন্ধ্রের ভোটার Kunal Bahl: H-1B ভিসা বাতিল, বদলে গেল জীবন! Imran Khan: জেলে থাকতে থাকতে মৃত্যুর আশঙ্কা ইমরান খানের! জরুরি চিকিৎসার আর্জি নিয়ে পাকিস্ত... Kulgam Terror Attack: হামলার আগে টানা নজরদারি! CCTV-তে ধরা পড়ল লস্কর জঙ্গিদের গতিবিধি Child Sexual Abuse : ১১ মাসের শিশুকন্যাকে যৌ*ন নি*র্যা*তন, পলাতক যুবক মহাকাশে কী কাণ্ড ঘটালেন শুভাংশু? মুহূর্তেই জুড়ে গেল দুই জলবিন্দু, ভাইরাল ভিডিওতে চমক! Kris Srikkanth: উনাদকাটকে নিয়ে শ্রীকান্তের বিস্ফোরক মন্তব্য Sachin Tendulkar: কাদিরকে ছক্কা নয়, পাকিস্তানের বিরুদ্ধে ৫৭ রানই কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল,... Andhra Pradesh: ব্যালট বাক্সে ১০০০ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অন্ধ্রের ভোটার Kunal Bahl: H-1B ভিসা বাতিল, বদলে গেল জীবন! Imran Khan: জেলে থাকতে থাকতে মৃত্যুর আশঙ্কা ইমরান খানের! জরুরি চিকিৎসার আর্জি নিয়ে পাকিস্ত... Kulgam Terror Attack: হামলার আগে টানা নজরদারি! CCTV-তে ধরা পড়ল লস্কর জঙ্গিদের গতিবিধি Child Sexual Abuse : ১১ মাসের শিশুকন্যাকে যৌ*ন নি*র্যা*তন, পলাতক যুবক মহাকাশে কী কাণ্ড ঘটালেন শুভাংশু? মুহূর্তেই জুড়ে গেল দুই জলবিন্দু, ভাইরাল ভিডিওতে চমক! Kris Srikkanth: উনাদকাটকে নিয়ে শ্রীকান্তের বিস্ফোরক মন্তব্য Sachin Tendulkar: কাদিরকে ছক্কা নয়, পাকিস্তানের বিরুদ্ধে ৫৭ রানই কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল,...

Kulgam Terror Attack: হামলার আগে টানা নজরদারি! CCTV-তে ধরা পড়ল লস্কর জঙ্গিদের গতিবিধি

Kulgam Terror Attack: হামলার আগে টানা নজরদারি! CCTV-তে ধরা পড়ল লস্কর জঙ্গিদের গতিবিধি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের কুলগামে CRPF চেকপোস্টে হামলার আগে বড়সড় পরিকল্পনা করেছিল লস্কর-ই-তইবার দুই সন্দেহভাজন জঙ্গি। নতুন করে সামনে আসা CCTV ফুটেজে ধরা পড়েছে তাদের গতিবিধি। তদন্তকারীদের দাবি, হামলার ঠিক একদিন আগে বিভিন্ন এলাকায় ঘুরে নিরাপত্তাবাহিনীর অবস্থান ও সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে খোঁজখবর নিয়েছিল তারা। এই ফুটেজ থেকেই হামলার নেপথ্যে থাকা পরিকল্পনা এবং জঙ্গিদের পালানোর পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ নভেম্বর কুলগাম জেলার মীর বাজার, আখরান, হাবলিশ এবং কিলাম এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় দুই সন্দেহভাজনকে। তাদের মধ্যে একজনের নাম লতিফ ভাট, যে দীর্ঘদিন ধরে নিরাপত্তাবাহিনীর নজরে থাকা লস্কর জঙ্গি। তার সঙ্গী ছিল উমর নিসার দার। তদন্তকারীদের অনুমান, একাধিক জায়গা পরিদর্শনের পর আখরানের CRPF চেকপোস্টকে হামলার জন্য বেছে নিয়েছিল তারা।

এর পর ১১ নভেম্বর ওই চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালায় দু'জন। হামলায় আহত হন তিনজন CRPF জওয়ান। ঘটনার পর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। হামলার পর তাদের পালানোর সম্ভাব্য পথের CCTV ফুটেজেও দু'জনকে একসঙ্গে দৌড়তে দেখা গিয়েছে বলে দাবি তদন্তকারীদের।

এই ঘটনার তদন্তে নতুন মোড় আসে উমর নিসার দারকে ঘিরে। ১১ নভেম্বর বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। কুলগামের আরেহ গ্রামের বাসিন্দা উমরের গতিবিধি খতিয়ে দেখতে গিয়ে CCTV ফুটেজে তার সঙ্গে লতিফ ভাটের যোগাযোগের প্রমাণ মেলে বলে দাবি পুলিশের।

তদন্তকারীদের বক্তব্য, গত পাঁচ থেকে ছয় মাস ধরে লতিফকে আশ্রয় দেওয়া এবং তার জন্য প্রয়োজনীয় রসদ ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা করছিল উমর। এর আগে পাথর ছোড়ার একটি মামলাতেও তার নাম জড়িয়েছিল। পুলিশের দাবি, ১১ নভেম্বরের হামলার পর সে লস্কর-ই-তইবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এ যোগ দেয়।

গত ১৬ নভেম্বর কুলগামের লারু এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় উমরের। গোয়েন্দা সূত্রে দুই জঙ্গির উপস্থিতির খবর পাওয়ার পর ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের সময় সন্দেহভাজনরা একটি আপেল বাগানের পাশে থাকা দুটি স্কুল ভবনের দিকে সরে যায়। নিরাপত্তাবাহিনী প্রথমে স্কুলের পড়ুয়া ও কর্মীদের নিরাপদে সরিয়ে ভবনগুলি খালি করে। এরপর শুরু হয় গুলির লড়াই।

সেই সংঘর্ষে উমর নিসার দার নিহত হলেও নিরাপত্তাবাহিনীর প্রাথমিক ঘেরাটোপ ভেঙে পালাতে সক্ষম হয় লতিফ ভাট। তার খোঁজে সেনা, CRPF এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ তল্লাশি অভিযান চলছে। আশপাশের একাধিক গ্রাম ও আপেল বাগানে চলছে চিরুনি তল্লাশি।

তদন্তকারীদের আশা, উদ্ধার হওয়া CCTV ফুটেজ থেকে হামলার সম্পূর্ণ গতিপ্রকৃতি এবং জঙ্গিদের সহযোগীদের নেটওয়ার্ক সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Andhra Pradesh: ব্যালট বাক্সে ১০০০ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অন্ধ্রের ভোটার
দেশ

Andhra Pradesh: ব্যালট বাক্সে ১০০০ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন অন্ধ্রের ভোটার

নিউজ ডেস্ক: ভোটের বিনিময়ে টাকা নয়, নিজের গণতান্ত্রিক অধিকারকেই গুরুত্ব দিলেন এক ভোটার। ভোট কেনার অভিযোগ তুলে দেওয়া ১০০০ টাকা ব্যালট বাক্সে ফেরত দিয়ে নজির গড়লেন অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার এক বাসিন্দা। সঙ্গে রেখে গেলেন ...

১৭ নভে ২০২৬, ০২:০৪ পিএম · 2 মিনিট
মহাকাশে কী কাণ্ড ঘটালেন শুভাংশু? মুহূর্তেই জুড়ে গেল দুই জলবিন্দু, ভাইরাল ভিডিওতে চমক!
দেশ

মহাকাশে কী কাণ্ড ঘটালেন শুভাংশু? মুহূর্তেই জুড়ে গেল দুই জলবিন্দু, ভাইরাল ভিডিওতে...

মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি প্রায় না থাকায় সেখানে দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোও বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে। বিশেষ করে শূন্য মাধ্যাকর্ষণে বা মাইক্রোগ্র্যাভিটি’তে জল নিয়ে নাড়াচাড়া করা মহাকাশচারীদের কাছে যেমন আনন্দের, তেমনই এর আড়ালে লুকিয়ে থাকে পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে মহাকাশচারী শুভাংশু শুক্লা এমনই একটি চমকপ্রদ পরীক্ষার ভিডিও শেয়ার করেছেন।

১৭ নভে ২০২৬, ০১:৫৬ পিএম · 2 মিনিট
Shrishti Dharmendra Sharma: স্কেট পরে অবিশ্বাস্য কীর্তি, ৫০ মিটার পথ পেরিয়ে বিশ্বরেকর্ড ভারতীয় তরুণীর
দেশ

Shrishti Dharmendra Sharma: স্কেট পরে অবিশ্বাস্য কীর্তি, ৫০ মিটার পথ পেরিয়ে বিশ্বর...

নিউজ ডেস্ক: শরীরের নমনীয়তা, অসাধারণ ভারসাম্য আর অবিশ্বাস্য গতির মেলবন্ধন। রোলার স্কেট পরে মাটির প্রায় সমান্তরালে শরীর নামিয়ে একের পর এক বাধার নীচ দিয়ে বেরিয়ে যাচ্ছেন এক তরুণী। তাঁর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে একের পর এক দণ...

১৭ নভে ২০২৬, ০১:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.