JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৩:১৫ পিএম
Breaking
Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জে... Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা Chinmoy Krishna Das: কড়া নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ঢাকার বিশেষ জেলে চিন্ময়কৃষ্ণ দাস ‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস Suryakumar Yadav: ধোনির ছবির সংলাপেই প্রত্যাবর্তনের লড়াইয়ে সূর্যকুমার Bangladesh: ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ! মহাসড়ক আটকে শ্রমিকদের তাণ্ডব! Japan Russia Tensions: জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, মস্কোকে কড়া বার্তা টোকিয়ো... Afghanistan: তালিবানি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল আফগান মহিলাদের! গোপনে চলছে স্কুল, বিউটি পার্... Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জে... Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা Chinmoy Krishna Das: কড়া নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ঢাকার বিশেষ জেলে চিন্ময়কৃষ্ণ দাস ‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস Suryakumar Yadav: ধোনির ছবির সংলাপেই প্রত্যাবর্তনের লড়াইয়ে সূর্যকুমার Bangladesh: ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ! মহাসড়ক আটকে শ্রমিকদের তাণ্ডব! Japan Russia Tensions: জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, মস্কোকে কড়া বার্তা টোকিয়ো... Afghanistan: তালিবানি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল আফগান মহিলাদের! গোপনে চলছে স্কুল, বিউটি পার্...

Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা

Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: রাজনৈতিক মঞ্চে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাঁচ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করেই বামপন্থীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে এল হিন্দুত্ব, রামমন্দির এবং দেশের রাজনৈতিক ভবিষ্যতের প্রসঙ্গ। বিশেষ করে যুবসমাজকে বিরোধীদের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন শুভেন্দু।

অনুষ্ঠানে যুবক-যুবতীদের বিপুল উপস্থিতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার দায়িত্ব নতুন প্রজন্মের হাতেই। ভারতকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করতে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এরপরই নাম না করে একটি রাজনৈতিক দলকে আক্রমণ করে তিনি বলেন, তারা নির্বাচনে জিততে পারে না, রামমন্দিরের বিরোধিতা করে এবং এখন দেশকে গড়বড় করার চেষ্টা করছে। তাঁর কথায়, “ওরা দেশে গড়বড় করার চেষ্টা করছে, আপনাদেরই জবাব দিতে হবে।”

শুধু রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখলেই হবে না, বিরোধীদের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে বলে বার্তা দেন শুভেন্দু। নিজের বাড়িতে, সোশ্যাল মিডিয়ায় এবং প্রয়োজনে রাস্তায় নেমেও প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি। যদিও বক্তব্যে সরাসরি সিপিএমের নাম নেননি মুখ্যমন্ত্রী, তাঁর আক্রমণের নিশানা যে বামপন্থীরাই, তা রাজনৈতিক মহলে স্পষ্ট বলেই মনে করা হচ্ছে।

সিপিএমের পাশাপাশি তৃণমূলকেও এক আসনে বসিয়ে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, বাম আমলে দীর্ঘ ৩৪ বছর ধরে বাংলায় ধর্মাচরণের ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে তৃণমূল সরকারের আমলেও হিন্দু ধর্মকে অসম্মান করা হয়েছে বলে দাবি করেন তিনি। রামমন্দির নির্মাণ নিয়েও দুই দলের অবস্থানকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রামমন্দির তৈরি হয়েছে হিন্দুদের অর্থে, অথচ বাম ও তৃণমূল দুই পক্ষই এর বিরোধিতা করেছিল।

এদিন বাংলাকে ‘মাতা কালীর ধরিত্রী’ বলেও উল্লেখ করেন শুভেন্দু। রাজ্যে রামভদ্রাচার্য পরিচালিত রমানন্দ মিশনের আশ্রম ও গোশালা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

এছাড়াও ২০২৫ সালে কাকদ্বীপে মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তোলার অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ধর্মীয় আবেগ, রাজনৈতিক সংঘাত এবং যুবসমাজকে সক্রিয় করার বার্তা এই তিন বিষয়কে সামনে রেখেই এদিনের ভাষণ সাজান শুভেন্দু। তাঁর বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

শিশুকন্যা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট
মহানগর

শিশুকন্যা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, নিউজ ডেস্ক: ২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল। মঙ্গলবার ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এদি...

১৭ নভে ২০২৬, ০২:৫১ পিএম · 1 মিনিট
Sarbari Mukherjee: ব্যানার বিকৃতির অভিযোগে থানায় শর্বরী, সিপিএমকে নিশানা বিজেপির
মহানগর

Sarbari Mukherjee: ব্যানার বিকৃতির অভিযোগে থানায় শর্বরী, সিপিএমকে নিশানা বিজেপির

নিউজ ডেস্ক: যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতায়। বিজয়ার শুভেচ্ছা জানিয়ে লাগানো একটি ব্যানারে তাঁর ছবির মুখে পেন দিয়ে গোঁফ এঁকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দাঁতও কা...

১৭ নভে ২০২৬, ০২:৪৪ পিএম · 2 মিনিট
Samik Bhattacharya: শমীক ভট্টাচার্যের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক! খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে অভিযোগে সরব বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা
মহানগর

Samik Bhattacharya: শমীক ভট্টাচার্যের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক! খ্রিস্টান শিক্ষাপ্...

নিউজ ডেস্ক: বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হল পশ্চিমবঙ্গে। খ্রিস্টান সম্প্রদায়, মিশনারি স্কুল এবং ধর্মান্তরকরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এবার সরব হল বঙ্গীয় খ্রিস্টী...

১৭ নভে ২০২৬, ০২:৪০ পিএম · 2 মিনিট
Debangshu Bhattacharya: হবু স্ত্রীকে নিয়ে মিম-ট্রোলের বন্যা! ব্যক্তিগত জীবন টেনে আক্রমণ, পাল্টা জবাব দেবাংশুর
মহানগর

Debangshu Bhattacharya: হবু স্ত্রীকে নিয়ে মিম-ট্রোলের বন্যা! ব্যক্তিগত জীবন টেনে আ...

নিউজ ডেস্ক: বাগদানের সুখবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল শুভেচ্ছার বন্যা। কিন্তু সেই আনন্দের মাঝেই সমাজমাধ্যমে ট্রোল ও কটাক্ষের নিশানায় চলে এলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এবং তাঁর হবু স্ত্রী। এমনকী, রাজনীতির সঙ্গে কোন...

১৭ নভে ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.