JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৩:০০ পিএম
Breaking
Japan Russia Tensions: জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, মস্কোকে কড়া বার্তা টোকিয়ো... Afghanistan: তালিবানি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল আফগান মহিলাদের! গোপনে চলছে স্কুল, বিউটি পার্... OpenAI: এআইয়ের লাগাম টানতে OpenAI-র বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা! শিশুকন্যা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট Kapil Dev: বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক কপিল Bilkis Bano: ২৪ বছরের লড়াই কি ফের ধাক্কা খেল? দুই দোষীর জামিনে ক্ষুব্ধ বিলকিস Aaryavir Sehwag: এশিয়া কাপ জয়ের পর বাগেশ্বর ধামে বীরেন্দ্র সেওয়াগের ছেলে, ধীরেন্দ্র শাস্ত... Sarbari Mukherjee: ব্যানার বিকৃতির অভিযোগে থানায় শর্বরী, সিপিএমকে নিশানা বিজেপির Japan Russia Tensions: জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, মস্কোকে কড়া বার্তা টোকিয়ো... Afghanistan: তালিবানি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল আফগান মহিলাদের! গোপনে চলছে স্কুল, বিউটি পার্... OpenAI: এআইয়ের লাগাম টানতে OpenAI-র বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা! শিশুকন্যা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট Kapil Dev: বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক কপিল Bilkis Bano: ২৪ বছরের লড়াই কি ফের ধাক্কা খেল? দুই দোষীর জামিনে ক্ষুব্ধ বিলকিস Aaryavir Sehwag: এশিয়া কাপ জয়ের পর বাগেশ্বর ধামে বীরেন্দ্র সেওয়াগের ছেলে, ধীরেন্দ্র শাস্ত... Sarbari Mukherjee: ব্যানার বিকৃতির অভিযোগে থানায় শর্বরী, সিপিএমকে নিশানা বিজেপির

Afghanistan: তালিবানি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল আফগান মহিলাদের! গোপনে চলছে স্কুল, বিউটি পার্লার, ফুটবল, ব্যবসা

Afghanistan: তালিবানি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল আফগান মহিলাদের! গোপনে চলছে স্কুল, বিউটি পার্লার, ফুটবল, ব্যবসা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বাইরে ব্যস্ত রাস্তা, দোকানপাট, মানুষের ভিড়। অথচ সেই চেনা কাবুলের বুকেই লুকিয়ে রয়েছে অন্য এক জগৎ। যে জগতে তালিবানি নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতো করে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান মহিলারা। কেউ গোপনে খুলেছেন বিউটি পার্লার, কেউ বাড়ির উঠোনে ছেলেদের ফুটবল শেখাচ্ছেন, আবার কেউ নিজের বাড়িতেই চালাচ্ছেন মেয়েদের জন্য স্কুল। ধরা পড়ার ভয় রয়েছে প্রতি মুহূর্তে। তবু থামতে নারাজ তাঁরা।

২০২১ সালের অগস্টে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর ক্ষমতা দখল করে তালিবান। তার পর থেকেই মহিলাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রাথমিক স্তরের পর মেয়েদের পড়াশোনা বন্ধ। ইসলাম ধর্মীয় শিক্ষা ও ভাষা শেখার কিছু সুযোগ থাকলেও সাধারণ শিক্ষার দরজা কার্যত বন্ধ। পার্ক, জিমে যাওয়া নিষিদ্ধ। বন্ধ করে দেওয়া হয়েছে বিউটি পার্লারও। মাথা থেকে পা পর্যন্ত পোশাকের কড়া বিধি রয়েছে। কিছু ব্যবসার লাইসেন্স মিললেও অধিকাংশ পেশায় মহিলাদের কাজ করার অধিকার নেই। এক প্রাক্তন মহিলা ফুটবলারের কথায়, ‘আফগানিস্তানে মহিলা হয়ে জন্মানোই যেন অপরাধ।’

এই নিয়ম ভাঙলে রয়েছে শাস্তির ভয়। নীতি ও নৈতিকতা মন্ত্রকের অধীন নৈতিকতা পুলিশ রাস্তায় টহল দেয়। নিয়ম অমান্য করার অভিযোগে মহিলাদের আটক করা হতে পারে, এমনকি মারধরের ঘটনাও ঘটেছে। যদিও মন্ত্রকের মুখপাত্র মহম্মদ আসলাম বাদরিওয়াল দাবি করেছেন, ইসলামি শরিয়াহ আইন মেনেই মহিলাদের অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর কথায়, ‘আমাদের বোনেরাও সামাজিক ও বাণিজ্যিক কাজকর্ম করতে পারেন, তবে তাঁদের অবশ্যই ইসলামি শরিয়াহর নীতি এবং বর্তমানে চালু আইন মেনে চলতে হবে।’ তাঁর দাবি, সমাজে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শরিয়াহ অনুযায়ী তাঁদের অধিকার বজায় রাখাই মন্ত্রকের অগ্রাধিকার।

কাবুলের তিন মহিলার জীবনই এই লড়াইয়ের উদাহরণ। নিরাপত্তার কারণে নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি তাঁরা।

৪০ বছরের এক মহিলা দীর্ঘদিন কাবুলের একটি বিউটি পার্লারে কাজ করতেন। পার্লার বন্ধের নির্দেশ জারি হওয়ার পর কার্যত দিশাহারা হয়ে পড়েন। তাঁর কথায়, ‘মনের মধ্যে শুধু হতাশা কাজ করে। আফগানিস্তানে এখন আনন্দ বা স্বস্তি পাওয়ার মতো কিছুই নেই। কোথাও বেড়াতে যাওয়া যায় না, পার্ক নেই, স্কুল নেই। কিছুই নেই।’ কাজটুকুও কেড়ে নেওয়া হয়েছে বলে তাঁর আক্ষেপ। শেষ পর্যন্ত গোপনে নিজের পার্লার খোলেন তিনি। বিয়ের মরসুমে সাজগোজের চাহিদা থাকায় দ্রুত প্রায় ৩০ জন খদ্দের জুটে যায়। কিন্তু খবর পেয়ে হানা দেয় কর্তৃপক্ষ। সমস্ত সরঞ্জাম ও প্রায় সব আসবাব বাজেয়াপ্ত করা হয়। ভেঙে পড়লেও হাল ছাড়েননি ওই মহিলা। ফের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পার্লার খোলেন। এখন সেখানে সাত জন মহিলা কাজ করেন, যাঁদের প্রত্যেকের উপার্জনের উপর নির্ভরশীল তাঁদের পরিবার। তবে দরজায় প্রতিবার কড়া নাড়ার শব্দ শুনলেই ভয় পান তিনি। তাঁর আশঙ্কা, বাইরে হয়তো তালিবান দাঁড়িয়ে রয়েছে।

আর এক মহিলার জীবন জুড়ে ছিল ফুটবল। কিশোরী বয়সেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু মহিলাদের খেলাধুলোর উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় স্বপ্ন ভেঙে যায়। দীর্ঘ ছ’মাস ঘর থেকে প্রায় বেরোননি। পরে বাড়িতেই পুরনো গাড়ির টায়ার দিয়ে পাঞ্চিং ব্যাগ বানিয়ে বক্সিং শুরু করেন। এখন বাড়ির ছোট্ট উঠোনে একদল বালককে ফুটবল শেখান। তাঁর কথায়, ‘ওদের মধ্যে আমি আমার ছোটবেলার স্বপ্ন আর আবেগ দেখতে পাই। ওদের প্রশিক্ষণ দিতে আমার খুব ভালো লাগে। কখনও কখনও মনে হয়, ওদের মধ্যে নিজেকেই দেখতে পাচ্ছি।’ তবে আফগানিস্তানে নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নন তিনি। অন্য দেশে আশ্রয় নেওয়ার স্বপ্ন দেখেন। তাঁর আক্ষেপ, ‘আমাদের জন্য কোনও দরজাই খোলা নেই।’

তৃতীয় মহিলার বয়স মাত্র ২০। নিজের কিশোরী বোনকে সঙ্গে নিয়ে বাড়িতেই গোপন স্কুল চালান তিনি। সেখানে প্রায় ৩০ জন পড়ুয়া আসে। তাদের মধ্যে যেমন ছেলে রয়েছে, তেমনই রয়েছে ২০ বছর বয়স পর্যন্ত মেয়েরাও। সন্দেহ এড়াতে পড়ুয়ারা আলাদা আলাদা সময়ে স্কুলে ঢোকে। দরজা সামান্য ফাঁক করে তাদের ভিতরে নেওয়া হয়। ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক, ভাষা এবং কোরান পড়ানো হয় সেখানে। ঘরের মেঝেতে বসে ছোট প্লাস্টিকের টেবিলে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা। দেওয়ালে রঙিন ছবি দিয়ে সাজানো হয়েছে শ্রেণিকক্ষ।

ওই তরুণীর কথায়, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি মোটেই আদর্শ নয়। আমি ক্রমশ হতাশায় ডুবে যাচ্ছিলাম। তাই এই ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিই।’ তাঁর উদ্দেশ্য, মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া এবং তাদের মনে আশার আলো জাগিয়ে রাখা। কিন্তু প্রতিটি ক্লাসের সঙ্গেই জড়িয়ে রয়েছে গ্রেফতার হওয়ার ঝুঁকি। তাঁর কিশোরী সহকারীর কথায়, ‘আমরা তালিবানকে খুব ভয় পাই। আতঙ্ক হয়, এক দিন ওরা এসে নিয়ম ভাঙার অভিযোগে আমাদের গ্রেফতার করে নিয়ে যাবে।’

মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা তালিবান সরকারের সবচেয়ে বেশি সমালোচিত সিদ্ধান্তগুলির অন্যতম। গত অগস্টে সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, শিক্ষার ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, তা সামগ্রিক ভাবে মেটানোর চেষ্টা চলছে। কিন্তু এখনও পর্যন্ত সেই আশ্বাসের বাস্তব প্রতিফলন দেখা যায়নি। ফলে গোপনে পড়াশোনা, কাজ এবং নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান মহিলারা।

1 Views 0 Likes 0 Comments

Related News

Japan Russia Tensions: জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, মস্কোকে কড়া বার্তা টোকিয়োর
বিদেশ

Japan Russia Tensions: জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, মস্কোকে কড়া বার্ত...

নিউজ ডেস্ক: জাপানের আকাশসীমায় ঢুকে পড়ল সন্দেহভাজন দুই রুশ বিমান। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুওকার কাছে প্রায় পাঁচ মিনিট ধরে জাপানের আকাশসীমায় ছিল বিমান দু’টি। ঘটনায় মস্কোর কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে টোকিয়ো। ভবিষ...

১৭ নভে ২০২৬, ০২:৫৯ পিএম · 2 মিনিট
Narendra Modi: ১২৫ বছরের ঐতিহ্যে নতুন অধ্যায়! ম্যানিলার গুরুদ্বারে প্রার্থনা মোদীর, ৩০৫ মিলিয়ন পেসোর মেগা প্রকল্পের সূচনা
বিদেশ

Narendra Modi: ১২৫ বছরের ঐতিহ্যে নতুন অধ্যায়! ম্যানিলার গুরুদ্বারে প্রার্থনা মোদীর...

নিউজ ডেস্ক: ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় শতাব্দীপ্রাচীন গুরুদ্বার খালসা দিওয়ানে গিয়ে প্রার্থনায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার, ১৭ নভেম্বর, গুরুদ্বারের পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত...

১৭ নভে ২০২৬, ০২:০৭ পিএম · 2 মিনিট
Imran Khan: জেলে থাকতে থাকতে মৃত্যুর আশঙ্কা ইমরান খানের! জরুরি চিকিৎসার আর্জি নিয়ে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি
বিদেশ

Imran Khan: জেলে থাকতে থাকতে মৃত্যুর আশঙ্কা ইমরান খানের! জরুরি চিকিৎসার আর্জি নিয়ে...

নিউজ ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় নিজের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পর্যাপ্ত চিকিৎসা না পেলে জেলেই তাঁর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থ...

১৭ নভে ২০২৬, ০২:০১ পিএম · 2 মিনিট
Bangladesh Politics : নাহিদ ইসলামকে ঘিরে লন্ডনে রণক্ষেত্র! আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে কী নিয়ে সংঘর্ষ?
বিদেশ

Bangladesh Politics : নাহিদ ইসলামকে ঘিরে লন্ডনে রণক্ষেত্র! আওয়ামী লীগ সমর্থকদের স...

সোমবার, ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ড হাই রোডের মেফেয়ার ভেন্যুতে তাঁকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের NCP শাখা এবং ব্রিটিশ-বাংলাদেশী সাম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের বাইরে জড়ো হন আওয়ামী লীগের সমর্থকেরা।

১৭ নভে ২০২৬, ০১:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.