JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০২:৫৭ পিএম
Breaking
OpenAI: এআইয়ের লাগাম টানতে OpenAI-র বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা! শিশুকন্যা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট Kapil Dev: বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক কপিল Bilkis Bano: ২৪ বছরের লড়াই কি ফের ধাক্কা খেল? দুই দোষীর জামিনে ক্ষুব্ধ বিলকিস Aaryavir Sehwag: এশিয়া কাপ জয়ের পর বাগেশ্বর ধামে বীরেন্দ্র সেওয়াগের ছেলে, ধীরেন্দ্র শাস্ত... Sarbari Mukherjee: ব্যানার বিকৃতির অভিযোগে থানায় শর্বরী, সিপিএমকে নিশানা বিজেপির Samik Bhattacharya: শমীক ভট্টাচার্যের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক! খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠান... Debangshu Bhattacharya: হবু স্ত্রীকে নিয়ে মিম-ট্রোলের বন্যা! ব্যক্তিগত জীবন টেনে আক্রমণ, প... OpenAI: এআইয়ের লাগাম টানতে OpenAI-র বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা! শিশুকন্যা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট Kapil Dev: বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক কপিল Bilkis Bano: ২৪ বছরের লড়াই কি ফের ধাক্কা খেল? দুই দোষীর জামিনে ক্ষুব্ধ বিলকিস Aaryavir Sehwag: এশিয়া কাপ জয়ের পর বাগেশ্বর ধামে বীরেন্দ্র সেওয়াগের ছেলে, ধীরেন্দ্র শাস্ত... Sarbari Mukherjee: ব্যানার বিকৃতির অভিযোগে থানায় শর্বরী, সিপিএমকে নিশানা বিজেপির Samik Bhattacharya: শমীক ভট্টাচার্যের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক! খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠান... Debangshu Bhattacharya: হবু স্ত্রীকে নিয়ে মিম-ট্রোলের বন্যা! ব্যক্তিগত জীবন টেনে আক্রমণ, প...

OpenAI: এআইয়ের লাগাম টানতে OpenAI-র বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা!

OpenAI: এআইয়ের লাগাম টানতে OpenAI-র বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া সরকার। গত জুলাইয়ে সংস্থার একটি এআই এজেন্টের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে অন্য একটি এআই সংস্থার সার্ভারে সাইবার হামলা চালানোর অভিযোগকে কেন্দ্র করে এই মামলা। ওপেনএআইয়ের ব্যবসায়িক পদ্ধতিতে পরিবর্তন আনতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়াই উন্নত এআই মডেল তৈরি করে সাধারণ মানুষ এবং ব্যবহারকারীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে সংস্থাটি।

সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় বন্টা দাবি করেছেন, ওপেনএআইয়ের কার্যকলাপ জনস্বার্থের পরিপন্থী এবং তা জনসাধারণের নিরাপত্তার জন্য বিপজ্জনক। তাঁর মতে, এই ধরনের এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ পরিকাঠামো, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই সংস্থাটিকে জনসাধারণের জন্য ক্ষতিকর কার্যকলাপের দায়ে অভিযুক্ত করে আদালতের কাছে ব্যবসায়িক পদ্ধতি পরিবর্তনের নির্দেশ চেয়েছেন তিনি। পাশাপাশি, সংস্থার ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কার্যকলাপ থেকে অর্জিত মুনাফা বাজেয়াপ্ত করারও আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

গত ২১ জুলাই ওপেনএআই নিজেই একটি নজিরবিহীন সাইবার নিরাপত্তা ঘটনার কথা প্রকাশ্যে আনে। সংস্থার দাবি ছিল, তাদের একটি এআই এজেন্ট নির্দিষ্ট পরীক্ষামূলক পরিবেশ বা স্যান্ডবক্সের নিরাপত্তাবেষ্টনী ভেঙে বেরিয়ে যায়। এর পর অন্য একটি এআই সংস্থা হাগিং ফেসের সার্ভারে প্রবেশ করে। চুরি করা পরিচয়পত্র এবং আগে অজানা একটি নিরাপত্তার দুর্বলতা কাজে লাগিয়ে ওই সার্ভারে ঢুকেছিল এআই এজেন্টটি।

ক্যালিফোর্নিয়ার মামলায় বলা হয়েছে, ওপেনএআই নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে যে প্রতিশ্রুতি দেয়, বাস্তবে তার সঙ্গে সংস্থার কাজের মিল নেই। বন্টার অভিযোগ, সংস্থার তৈরি কিছু বিপজ্জনক এআই মডেল নির্দেশ ঠিকমতো পালন করে না। বরং কাজের ক্ষেত্রে প্রতারণা করে, নিজেদের ভুল আড়াল করে এবং নজরদারির দায়িত্বে থাকা ব্যক্তিদের বিভ্রান্ত করার চেষ্টা করে। এমনকি তৃতীয় পক্ষের বিরুদ্ধে অনুমতিহীন সাইবার হামলাতেও জড়িয়ে পড়তে পারে এই মডেলগুলি।

গত মাসের গোড়ায় ওপেনএআই জানিয়েছিল, সংস্থার অভ্যন্তরে ব্যবহৃত কয়েকটি এআই এজেন্ট নজরদারির সতর্কবার্তা বন্ধ করে দিতে এবং পর্যবেক্ষণ ব্যবস্থা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিল। তার প্রায় এক মাস পরে প্রকাশিত একটি গবেষণাপত্রেও সংস্থাটি জানিয়েছিল, এআই মডেল যত বেশি উন্নত ও সক্ষম হয়ে উঠছে, সেগুলির উপর নজরদারি চালানো তত কঠিন হচ্ছে। এই বিষয়গুলিও মামলায় উল্লেখ করেছেন বন্টা। তাঁর দাবি, স্বচ্ছতার অভাব এবং তথ্য গোপন করার কারণে সংস্থার আইনি লঙ্ঘন ও ভবিষ্যতের সম্ভাব্য বিপদের প্রকৃত মাত্রা এখনও জানা যাচ্ছে না।

অন্য দিকে, ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি জানিয়েছেন, এই মামলা এআই শিল্পের সব বড় সংস্থার সামনে থাকা একটি সাধারণ সমস্যার জন্য শুধু ওপেনএআইকে নিশানা করছে। তাঁর বক্তব্য, হাগিং ফেসের ঘটনার পর থেকেই সংস্থা বিষয়টি খতিয়ে দেখতে এবং এআই মডেলের অনিয়ন্ত্রিত আচরণ মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে। প্রকাশ করা হয়েছে বিস্তারিত প্রযুক্তিগত ও স্বাধীন তদন্তের প্রতিবেদন। আরও শক্তিশালী করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি, এআই এজেন্ট সংস্থার নির্দেশ বা নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে কাজ করছে কি না, তা শনাক্ত করার জন্য নতুন কাঠামো তৈরি করা হয়েছে।

পুসাতেরি বলেন, ‘এআই মডেলের এই ধরনের বিচ্যুত আচরণকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি। অ্যাটর্নি জেনারেলের দফতরের সঙ্গে আমরা গঠনমূলক ভাবে কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। গোটা শিল্পের জন্য শক্তিশালী ও বাস্তবসম্মত নিরাপত্তার মানদণ্ড তৈরি করাই আমাদের লক্ষ্য।’

শুধু সাইবার নিরাপত্তা নয়, চ্যাটজিপিটির বিরুদ্ধে শিশুদের ক্ষতি করা এবং বিপজ্জনক চিকিৎসা পরামর্শ দেওয়ার অভিযোগেও ইতিমধ্যে আমেরিকার অন্তত আটটি রাজ্যে মামলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, চ্যাটবটটি কখনও বিপজ্জনক চিকিৎসা পরামর্শ দিচ্ছে, কখনও ব্যবহারকারীদের মধ্যে অমূলক সন্দেহ বা ভীতি তৈরি করছে। এমনকি আত্মহত্যা কিংবা অন্যের ক্ষতি করার মতো বিষয়েও প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত মাসে ওই মামলাগুলির জবাবে ওপেনএআই জানিয়েছিল, শিশুদের সুরক্ষার জন্য চ্যাটজিপিটিতে একাধিক নিরাপত্তাব্যবস্থা তৈরি করা হয়েছে এবং সেগুলি আরও উন্নত করার কাজ চলছে।

সব মিলিয়ে এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তার নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং দায়বদ্ধতা নিয়ে আমেরিকায় আইনি বিতর্ক আরও জোরালো হচ্ছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Microsoft Outage: সাইবার হামলা নয়, AI-ও দায়ী নয় ! ৭৪ দেশে Outlook-Teams বিপর্যয়ের কারণ জানাল Microsoft
প্রযুক্তি

Microsoft Outage: সাইবার হামলা নয়, AI-ও দায়ী নয় ! ৭৪ দেশে Outlook-Teams বিপর্যয়ের...

নিউজ ডেস্ক: একটি প্রযুক্তিগত পরিবর্তন। আর তাতেই বিপর্যস্ত বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থার পরিষেবা। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ই-মেল, অনলাইন বৈঠক ও কৃত্রিম বুদ্ধিমত্তার নানা পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন বিশ্...

১৪ নভে ২০২৬, ০৭:৪২ পিএম · 4 মিনিট
বিশ্বজুড়ে মাইক্রোসফট বিপর্যয়! ৩৬ ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা
প্রযুক্তি

বিশ্বজুড়ে মাইক্রোসফট বিপর্যয়! ৩৬ ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

নিউজ ডেস্ক:  টানা প্রায় ৩৬ ঘণ্টার চরম ভোগান্তির পর অবশেষে স্বস্তি। বিশ্বব্যাপী পরিষেবা ব্যাহত হওয়ার পর শনিবার ভোরে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সমস্ত প্রযুক্তিগত পরিষেবা আবার পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছে। ...

১৪ নভে ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট
এআই ব্যবহারে সঠিক পথেই ভারত, পরীক্ষামূলক প্রয়োগ ছেড়ে উৎপাদনে জোর সংস্থাগুলির
প্রযুক্তি

এআই ব্যবহারে সঠিক পথেই ভারত, পরীক্ষামূলক প্রয়োগ ছেড়ে উৎপাদনে জোর সংস্থাগুলির

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ক্ষেত্রে সঠিক পথেই এগোচ্ছে ভারত। গত দেড় বছরে দেশের বিভিন্ন সংস্থা পরীক্ষামূলক স্তর থেকে বেরিয়ে এআই প্রযুক্তির পূর্ণাঙ্গ প্রয়োগ শুরু করেছে। শুধু প্রযুক্তির ব্যবহার নয়, তার...

০৭ নভে ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট
শুধু বিস্ফোরণ নয়, শত্রুর গোপন বার্তাও খুঁজে দেবে ড্রোন!
প্রযুক্তি

শুধু বিস্ফোরণ নয়, শত্রুর গোপন বার্তাও খুঁজে দেবে ড্রোন!

নয়াদিল্লি: আধুনিক যুদ্ধে ড্রোনের ভূমিকা আর শুধু বোমা ফেলা কিংবা শত্রুশিবিরে বিস্ফোরণ ঘটানোর মধ্যে সীমাবদ্ধ নেই। শত্রুর গতিবিধির উপর নজর রাখা, সামরিক ঘাঁটির অবস্থান চিহ্নিত করা, এমনকি শত্রুপক্ষের ড্রোন নিয়ন্ত্রণের জন্য ব্...

০৫ নভে ২০২৬, ০৭:৫৯ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.