JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৩:১৫ পিএম
Breaking
Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জে... Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা Chinmoy Krishna Das: কড়া নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ঢাকার বিশেষ জেলে চিন্ময়কৃষ্ণ দাস ‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস Suryakumar Yadav: ধোনির ছবির সংলাপেই প্রত্যাবর্তনের লড়াইয়ে সূর্যকুমার Bangladesh: ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ! মহাসড়ক আটকে শ্রমিকদের তাণ্ডব! Japan Russia Tensions: জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, মস্কোকে কড়া বার্তা টোকিয়ো... Afghanistan: তালিবানি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল আফগান মহিলাদের! গোপনে চলছে স্কুল, বিউটি পার্... Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জে... Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা Chinmoy Krishna Das: কড়া নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ঢাকার বিশেষ জেলে চিন্ময়কৃষ্ণ দাস ‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস Suryakumar Yadav: ধোনির ছবির সংলাপেই প্রত্যাবর্তনের লড়াইয়ে সূর্যকুমার Bangladesh: ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ! মহাসড়ক আটকে শ্রমিকদের তাণ্ডব! Japan Russia Tensions: জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, মস্কোকে কড়া বার্তা টোকিয়ো... Afghanistan: তালিবানি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল আফগান মহিলাদের! গোপনে চলছে স্কুল, বিউটি পার্...

Chinmoy Krishna Das: কড়া নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ঢাকার বিশেষ জেলে চিন্ময়কৃষ্ণ দাস

Chinmoy Krishna Das: কড়া নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ঢাকার বিশেষ জেলে চিন্ময়কৃষ্ণ দাস
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

ঢাকা: কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তরিত করা হল বাংলাদেশের সংখ্যালঘু অধিকার আন্দোলনের নেতা চিন্ময়কৃষ্ণ দাসকে। সোমবার ভোরে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। তবে কী কারণে এই স্থানান্তর, তা নিয়ে নির্দিষ্ট কোনও ব্যাখ্যা দেয়নি কারা কর্তৃপক্ষ।

‘ঢাকা ট্রিবিউন’ সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্ট মহম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, ‘চিন্ময়কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।’ তাঁর কথায়, বন্দিদের এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা কারা প্রশাসনের নিয়মিত প্রক্রিয়া। এর পিছনে আলাদা কোনও কারণ নেই।

‘ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোর পাঁচটা নাগাদ চিন্ময়কৃষ্ণকে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় গাড়ি। সকাল দশটা নাগাদ সেটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছয়। তাঁর জন্য খাবার তৈরি করেন রঙ্গনাথ দাস ব্রহ্মচারী। তাঁকে অবশ্য চিন্ময়ের সঙ্গে স্থানান্তর করা হয়নি। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন।

হিন্দু সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণকে ২০২৪ সালের নভেম্বর মাসে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারির পরেই দেশ জুড়ে বিক্ষোভ এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়। এর পর তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং ভাঙচুর-সহ একাধিক মামলা দায়ের হয়।

সব মিলিয়ে ছ’টি ফৌজদারি মামলার মুখোমুখি চিন্ময়কৃষ্ণ। চারটি মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেও এখনই তাঁর মুক্তির সম্ভাবনা নেই। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর জামিনের নির্দেশ স্থগিত রয়েছে। অন্য দিকে, খুনের মামলার বিচার চলছে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে। চিন্ময়ের গ্রেফতারির প্রতিবাদে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রামে এক সরকারি আইনজীবীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেই এই মামলা।

চিন্ময়কৃষ্ণ আগে ইসকনের সঙ্গে যুক্ত ছিলেন। শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালে সংখ্যালঘুদের অধিকার, নিরাপত্তা এবং সুরক্ষার দাবিতে বাংলাদেশে একাধিক সভা ও মিছিলের আয়োজন করেছিল তাঁর সংগঠন।

1 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh: ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ! মহাসড়ক আটকে শ্রমিকদের তাণ্ডব!
বিদেশ

Bangladesh: ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ! মহাসড়ক আটকে শ্রমিকদের তাণ্ড...

নিউজ ডেস্ক: ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত বাংলাদেশের পোশাকশিল্পের বিভিন্ন এলাকা। মঙ্গলবার ঢাকা-সহ সাভার ও আশুলিয়ার একাধিক জায়গায় বিক্ষোভ দেখালেন পোশাকশ্রমিকেরা। পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্...

১৭ নভে ২০২৬, ০৩:০০ পিএম · 3 মিনিট
Japan Russia Tensions: জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, মস্কোকে কড়া বার্তা টোকিয়োর
বিদেশ

Japan Russia Tensions: জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, মস্কোকে কড়া বার্ত...

নিউজ ডেস্ক: জাপানের আকাশসীমায় ঢুকে পড়ল সন্দেহভাজন দুই রুশ বিমান। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুওকার কাছে প্রায় পাঁচ মিনিট ধরে জাপানের আকাশসীমায় ছিল বিমান দু’টি। ঘটনায় মস্কোর কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে টোকিয়ো। ভবিষ...

১৭ নভে ২০২৬, ০২:৫৯ পিএম · 2 মিনিট
Afghanistan: তালিবানি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল আফগান মহিলাদের! গোপনে চলছে স্কুল, বিউটি পার্লার, ফুটবল, ব্যবসা
বিদেশ

Afghanistan: তালিবানি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল আফগান মহিলাদের! গোপনে চলছে স্কুল, বি...

নিউজ ডেস্ক: বাইরে ব্যস্ত রাস্তা, দোকানপাট, মানুষের ভিড়। অথচ সেই চেনা কাবুলের বুকেই লুকিয়ে রয়েছে অন্য এক জগৎ। যে জগতে তালিবানি নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতো করে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান মহিলা...

১৭ নভে ২০২৬, ০২:৫৫ পিএম · 4 মিনিট
Narendra Modi: ১২৫ বছরের ঐতিহ্যে নতুন অধ্যায়! ম্যানিলার গুরুদ্বারে প্রার্থনা মোদীর, ৩০৫ মিলিয়ন পেসোর মেগা প্রকল্পের সূচনা
বিদেশ

Narendra Modi: ১২৫ বছরের ঐতিহ্যে নতুন অধ্যায়! ম্যানিলার গুরুদ্বারে প্রার্থনা মোদীর...

নিউজ ডেস্ক: ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় শতাব্দীপ্রাচীন গুরুদ্বার খালসা দিওয়ানে গিয়ে প্রার্থনায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার, ১৭ নভেম্বর, গুরুদ্বারের পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত...

১৭ নভে ২০২৬, ০২:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.