JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৪:০৫ পিএম
Breaking
গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয়... Sharmistha Bhowmik Roy : নেপাল বিপর্যয়ের পর নিখোঁজ শর্মিষ্ঠা, আশায় দিন গুনছেন শুভ্রাংশু ‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের চোরবাগানকাণ্ডে মুখ খোলার জের, শোকজ কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্ন চিকিৎসক MS Dhoni: ক্রিকেটকেই বিদায় ধোনির, এবার আইপিএলে নয়া ভূমিকায় মাহি Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জে... Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা Chinmoy Krishna Das: কড়া নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ঢাকার বিশেষ জেলে চিন্ময়কৃষ্ণ দাস গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয়... Sharmistha Bhowmik Roy : নেপাল বিপর্যয়ের পর নিখোঁজ শর্মিষ্ঠা, আশায় দিন গুনছেন শুভ্রাংশু ‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের চোরবাগানকাণ্ডে মুখ খোলার জের, শোকজ কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্ন চিকিৎসক MS Dhoni: ক্রিকেটকেই বিদায় ধোনির, এবার আইপিএলে নয়া ভূমিকায় মাহি Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জে... Suvendu Adhikari: নাম না করেই CPM-কে নিশানা শুভেন্দুর, যুবসমাজকে দিলেন বড় বার্তা Chinmoy Krishna Das: কড়া নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ঢাকার বিশেষ জেলে চিন্ময়কৃষ্ণ দাস

গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয় পিন্টু মণ্ডল

গ্যাংটকে 'মিশন মির্চি'-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, প্রাণ হারালেন কলকাতার লাইটবয় পিন্টু মণ্ডল
গভীর খাদে গাড়ি উল্টে মৃত্যু কলকাতার লাইটবয় পিন্টুর ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, ১৭ নভেম্বর ২০২৬: আবার মৃত্যু সংবাদ টলিপাড়ায়। সিকিমের গ্যাংটকে একটি হিন্দি ছবির আউটডোর শুটিং চলাকালীন মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার অভিজ্ঞ লাইট বিভাগের কর্মী পিন্টু মণ্ডল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবর আলি মোল্লা (৩৬) নামে আরও একজন।

সংবাদসূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের প্রথম সারির প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস-এর ব্যানারে নির্মিত আগামী ছবি ‘মিশন মির্চি’-র শুটিং চলছিল গ্যাংটক ও তার পার্শ্ববর্তী এলাকায়। পরিচালক কুণাল দেশমুখের এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেতা বিজয় বর্মা এবং জয়দীপ আহলাওয়াত। এই প্রজেক্টের আলোকসজ্জার কাজের সূত্রেই কলকাতা থেকে সিকিমে গিয়েছিলেন টলিউডের টেকনিশিয়ান পিন্টু মণ্ডল। গত ১৬ নভেম্বর অর্থাৎ সোমবার  রাতে শুটিং চলাকালীন ইউনিটের একটি লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়ার সময় এই বিপর্যয় ঘটে। পাহাড়ি দুর্গম রাস্তায় পিন্টুদের বহনকারী গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও শুটিং ইউনিটের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় পিন্টু মণ্ডল এবং বাবর আলি মোল্লাকে উদ্ধার করে গ্যাংটকের এসটিএনএম (STNM) সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতভর চিকিৎসা চলার পর, আজ ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকালে চিকিৎসকরা পিন্টু মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত বাবর আলি মোল্লা বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

কুঁদঘাটের বাসিন্দা পিন্টু মণ্ডলের এই অকালপ্রয়াণে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আউটডোর শুটিংয়ে কলাকুশলীদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে বিনোদন মহলে। পিন্টুর পরিবারকে ইতিমধ্যেই দুঃসংবাদটি জানানো হয়েছে এবং তাঁর মরদেহ কলকাতায় ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের
বিনোদন

‘রামায়ণ’-এ জটায়ু হয়ে উঠতে ২০০ বার টেক দিতে হয়েছে: অনুপম খের

নীতীশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এ এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এই মহাকাব্যিক সিনেমায় পর্দায় একবারও সশরীরে উপস্থিত না হয়েও কেবল নিজের কণ্ঠস্বরের জাদুতে পৌরাণিক চরিত্র ‘জটায়ু’-কে জীবন্ত করে তুলেছেন তিনি। আর এই চরিত্রের সূক্ষ্ম আবেগ ও যন্ত্রণা ফুটিয়ে তুলতে তাঁকে দিতে হয়েছে চরম পরীক্ষা যা অনেকটা জ্বলন্ত আগুনে হাঁটার মতোই।

১৭ নভে ২০২৬, ০৩:৪১ পিএম · 2 মিনিট
‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস
বিনোদন

‘রামায়ণ’-এর শো চলাকালীন প্রেক্ষাগৃহে আমিষ খাবার নিষিদ্ধ করল SVF- সিনেমাস

এন্টারটেইনমেন্ট দুনিয়ার হট টপিক এখন নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। এই ছবি মুক্তির পর থেকেই দেশজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা যেমন তৈরি করেছে তেমনই দর্শকদের ধর্মীয় ভাবাবেগ ও ভক্তিকে সম্মান জানিয়ে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান বিনোদন ও প্রদর্শক সংস্থা এসভিএফ সিনেমাস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেক্ষাগৃহের ভেতরে ‘রামায়ণ’ ছবির প্রদর্শন চলাকালীন কোনো ধরনের আমিষ খাবার পরিবেশন বা বিক্রি করা হবে না।

১৭ নভে ২০২৬, ০৩:০৮ পিএম · 2 মিনিট
‘নাম বন্ড, জেমস বন্ড’! ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি রবার্ট প্যাটিনসন, সপ্তম 007-কে ঘিরে উন্মাদনা
বিনোদন

‘নাম বন্ড, জেমস বন্ড’! ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি রবার্ট প্যাটিনসন, সপ্তম 007-কে...

নিউজ ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে পরবর্তী জেমস বন্ডের নাম ঘোষণা করল অ্যামাজন এমজিএম স্টুডিওস। ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনই হতে চলেছেন পর্দার নতুন ‘007’। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে এবার ব্রিটিশ গুপ্তচরে...

১৭ নভে ২০২৬, ১০:৩১ এএম · 2 মিনিট
Panchayat Season 5: ফুলেরায় ফিরতে আরও অপেক্ষা!  কবে মুক্তি পাবে সচিবজি ও রিঙ্কির নতুন গল্প?
বিনোদন

Panchayat Season 5: ফুলেরায় ফিরতে আরও অপেক্ষা! কবে মুক্তি পাবে সচিবজি ও রিঙ্কির ন...

নিউজ ডেস্ক: OTT দুনিয়ায় জনপ্রিয়তার নিরিখে বরাবরই দর্শকদের পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছে ‘পঞ্চায়েত’। গ্রামের সহজ-সরল জীবন, রাজনীতি, সম্পর্কের টানাপোড়েন আর সচিবজির মজার অভিজ্ঞতা—সব মিলিয়ে এই সিরিজের প্রতিটি সিজন...

১৬ নভে ২০২৬, ০৬:১০ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.