JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৬:০১ পিএম
Breaking
ভ্যান গগের প্রায় ২০০০ কোটি টাকার চিত্রকর্মের নিলাম ঘিরে তীব্র বিতর্ক, নাৎসি আমলের মালিকানা... Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ! Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ... Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহু... Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান ভ্যান গগের প্রায় ২০০০ কোটি টাকার চিত্রকর্মের নিলাম ঘিরে তীব্র বিতর্ক, নাৎসি আমলের মালিকানা... Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ! Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ... Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহু... Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান

Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহুলের

Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহুলের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক। বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর দাম্পত্য সম্পর্কের একান্ত ব্যক্তিগত স্মৃতি প্রকাশ্যে এনে আলোচনার কেন্দ্রে এসেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ছোটবেলায় পরিবারের মধ্যে বাবা-মায়ের পারস্পরিক ভালবাসা ছিল অত্যন্ত স্বাভাবিক বিষয়। খাওয়ার সময় বাবা রাজীব গান্ধীর কোলে বসতেন মা সোনিয়া। রাহুলের এই স্মৃতিচারণের পরেই তাঁকে নিশানা করে বিজেপি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কটাক্ষের পর মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শিব-পার্বতীর ছবি পোস্ট করে পাল্টা বার্তা দিলেন কংগ্রেস নেতা।

সোনিয়ার বই প্রকাশের মঞ্চে বাবা-মায়ের সম্পর্কের স্মৃতিচারণ

সোমবার নয়াদিল্লিতে প্রকাশিত হয় সোনিয়া গান্ধীর স্মৃতিকথা 'Belonging: A Journey of Love'। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। মায়ের জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে নিজের শৈশবের স্মৃতি তুলে ধরেন তিনি। বিশেষ করে বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর পারস্পরিক সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন কংগ্রেস নেতা।

রাহুল জানান, ছোটবেলায় পরিবারের প্রতিটি খাবারের সময় একটি দৃশ্য তাঁর কাছে ছিল অত্যন্ত স্বাভাবিক। বাবা রাজীব গান্ধী বসে থাকতেন এবং তাঁর কোলে বসতেন মা সোনিয়া। রাহুলের কথায়, ''প্রতিবার খাবারের সময় বাবা থাকতেন, আর বাবার কোলে থাকতেন মা।''

শৈশবে বাবা-মায়ের এই ঘনিষ্ঠতাকেই স্বাভাবিক পারিবারিক ছবি বলে মনে করতেন তিনি। কিন্তু বন্ধুদের বাড়িতে গিয়ে অন্য ছবি দেখে অবাক হয়েছিলেন। সেখানে বাবা-মাকে একইভাবে ঘনিষ্ঠ হতে না দেখে বন্ধুদের প্রশ্ন করতেন, তাঁদের মা কেন বাবার কোলে বসেন না? রাহুলের কথায়, ছোটবেলায় বাবা-মায়ের এই পারস্পরিক ভালবাসাই ছিল তাঁর কাছে পরিবারের স্বাভাবিক পরিচিতি।

‘সরি ম্যাডাম’, রাহুলকে কটাক্ষ হিমন্তের

রাহুলের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় বিতর্ক। বিজেপি নেতাদের একাংশ তাঁর বক্তব্যকে কটাক্ষ করেন। এই প্রসঙ্গে সবচেয়ে সরব হন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোশ্যাল মিডিয়ায় রাহুলের বক্তব্যের একটি ভিডিয়ো পোস্ট করে সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে হিমন্ত লেখেন, বিশেষ দিনে ছেলেও তাঁকে বিব্রত করা থেকে বিরত রাখতে পারলেন না। তাঁর মন্তব্য, দেশ অনেক আগেই বিষয়টি বুঝে গিয়েছে। এমনকী, রাহুলকে কটাক্ষ করে 'এই পণ্য আর নতুন করে প্রকাশ বা পুনঃপ্রকাশের উপযুক্ত নয়' বলেও মন্তব্য করেন তিনি।

https://x.com/himantabiswa/status/2122386100954279998?a=HNZ8J2-0hCsNP69GqDY&s=20

বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য অনির্বাণ গঙ্গোপাধ্যায়ও রাহুলের বক্তব্যের সমালোচনা করেন। তাঁর বক্তব্য, সরলতার আড়ালে এই ধরনের ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনা অনুচিত। সোশ্যাল মিডিয়াতেও রাহুলের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় পক্ষে-বিপক্ষে বিতর্ক। একাংশের প্রশ্ন, বাবা-মায়ের ব্যক্তিগত সম্পর্কের এমন মুহূর্ত প্রকাশ্যে আনার প্রয়োজন ছিল কি না। অন্যদিকে, অনেকেই রাহুলের বক্তব্যকে বাবা-মায়ের পারস্পরিক ভালবাসার একটি স্বাভাবিক স্মৃতিচারণ হিসেবেই দেখেছেন।

শিব-পার্বতীর ছবি পোস্ট করে পাল্টা বার্তা

বিতর্কের আবহেই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট করেন রাহুল গান্ধী। সেখানে দ্বাদশ শতকের একটি প্রাচীন মন্দিরের ভাস্কর্যের ছবি তুলে ধরেন তিনি। ছবিতে নন্দীর উপরে বসে রয়েছেন ভগবান শিব ও দেবী পার্বতী। কর্নাটকের হালেবিডুর হোয়সলেশ্বর মন্দিরের এই ভাস্কর্যকে সামনে রেখেই ভালবাসা ও পারস্পরিক সম্পর্কের বার্তা দেন কংগ্রেস নেতা।

https://x.com/RahulGandhi/status/2122626811637215676?a=c11owma63EySGvpAt0Y&s=20

পোস্টে রাহুল লেখেন, ''ভয়, রাগ ও ঘৃণা বিজেপি এবং আরএসএস সমর্থকদের হৃদয়ে এমন একটি জাল তৈরি করেছে, যা তাঁদের ভালবাসা অনুভব করতে এবং প্রকাশ করতে বাধা দেয়।''

এর পরেই তিনি লেখেন, ''একজন প্রকৃত হিন্দু হিসেবে আমার কর্তব্য, তাঁদের এই জাল থেকে মুক্ত করা। যাতে তাঁরাও ভালবাসা এবং আপনজনের সঙ্গে সম্পর্কের অপার সৌন্দর্য ও আনন্দ অনুভব করতে পারেন।'' পোস্টের শেষে লেখেন, 'সত্যম শিবম সুন্দরম'।
রাজনৈতিক বিতর্কের জবাব দিতে রাহুলের এই ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীক ব্যবহার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিব-পার্বতীর যুগলমূর্তির মাধ্যমে পারস্পরিক ভালবাসা, বিশ্বাস ও সম্পর্কের গভীরতাকেই সামনে আনতে চেয়েছেন তিনি।

বাবা-মায়ের একমাত্র ঝগড়ার স্মৃতিও শুনিয়েছিলেন রাহুল

সোনিয়ার বই প্রকাশের অনুষ্ঠানে শুধু বাবা-মায়ের ঘনিষ্ঠতার কথাই নয়, তাঁদের জীবনের একটি বিরল মনোমালিন্যের ঘটনাও তুলে ধরেছিলেন রাহুল। তাঁর কথায়, বাবা-মাকে একসঙ্গে ঝগড়া করতে তিনি এবং তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী খুব কমই দেখেছেন। বরং তাঁদের মনে পড়ে মাত্র একটি ঘটনার কথা।

রাহুল জানান, একবার রাজীব গান্ধী পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেই সময় সোনিয়া গান্ধী স্বামীকে কিছু বলার চেষ্টা করছিলেন। কয়েকবার বলার পরেও রাজীব গান্ধী বিষয়টি খেয়াল না করায় বিরক্তি তৈরি হয়। সেই ঘটনাই তাঁদের চোখে বাবা-মায়ের একমাত্র বড় ঝগড়ার স্মৃতি হয়ে রয়েছে।

এর পরেই রাহুল স্মরণ করেন, কীভাবে পরিবারের দুই গুরুত্বপূর্ণ স্তম্ভকে হারিয়েছিলেন তাঁরা। প্রথমে ঠাকুমা ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং পরে বাবা রাজীব গান্ধীর বিস্ফোরণে মৃত্যুর কথা উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে, যে পারিবারিক ভালবাসা ও নিরাপত্তার মধ্যে তাঁরা বড় হয়েছিলেন, সেই জগৎ এক ধাক্কায় ভেঙে পড়েছিল।

সব মিলিয়ে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠান থেকে শুরু হওয়া একটি পারিবারিক স্মৃতিচারণ এখন জাতীয় রাজনীতির নতুন বিতর্কে পরিণত হয়েছে। রাহুলের ব্যক্তিগত বক্তব্যকে কেন্দ্র করে বিজেপির কটাক্ষ, তার পাল্টা শিব-পার্বতীর ছবি দিয়ে ভালবাসার বার্তা—সব মিলিয়ে রাজনৈতিক তরজায় নতুন মাত্রা যোগ হয়েছে।

3 Views 0 Likes 0 Comments

Related News

Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা
দেশ

Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা

উদয়পুর: পর্যটকদের কাছে রাজস্থানের অন্যতম আকর্ষণীয় শহর উদয়পুর। হ্রদের শহর হিসেবে পরিচিত এই পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে এবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন এক বিদেশি ইউটিউবার। শহরের একটি জনবহুল এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে...

১৭ নভে ২০২৬, ০৫:৩৩ পিএম · 3 মিনিট
Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী
দেশ

Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী

স্পোর্টস ডেস্ক: আইনি প্রক্রিয়া এড়াতে নয়, প্রাণনাশের আশঙ্কাতেই ২০১০ সালে ভারত ছেড়েছিলেন তিনি। এমনই দাবি করলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। তাঁর বক্তব্য, ভারত ছাড়ার তিন দিন আগে কোনও আগাম বিজ্ঞপ্তি ছাড়াই তাঁর...

১৭ নভে ২০২৬, ০৫:২৫ পিএম · 3 মিনিট
Cockroach Janata Party : পাঁচ দিন ধরে নীরব ককরোচ জনতা পার্টি, কীসের অপেক্ষা? বাড়ছে জল্পনা!
দেশ

Cockroach Janata Party : পাঁচ দিন ধরে নীরব ককরোচ জনতা পার্টি, কীসের অপেক্ষা? বাড়ছ...

নিউজ ডেস্ক : একটা সময় তাঁদের প্রতিবাদ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রাজধানীর রাজপথ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে একের পর এক কর্মসূচি, বিক্ষোভ এবং আইনের লড়াই- সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল একটি সংগঠন। কিন্তু, স...

১৭ নভে ২০২৬, ০৫:১৭ পিএম · 1 মিনিট
Bilkis Bano: ২৪ বছরের লড়াই কি ফের ধাক্কা খেল? দুই দোষীর জামিনে ক্ষুব্ধ বিলকিস
দেশ

Bilkis Bano: ২৪ বছরের লড়াই কি ফের ধাক্কা খেল? দুই দোষীর জামিনে ক্ষুব্ধ বিলকিস

দীর্ঘ ২৪ বছর ধরে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন বিলকিস। সেই কঠিন দিনগুলোর কথা মনে করে তিনি জানান, অসংখ্য মানুষের সমর্থন ও সহমর্মিতা থেকেই তিনি লড়াই করার অদম্য সাহস পেয়েছিলেন। পরিবার ও বন্ধুদের সহযোগিতায় একটু একটু করে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি, খুঁজছিলেন একটু শান্তি।

১৭ নভে ২০২৬, ০২:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.