JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৫:৫১ পিএম
Breaking
Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ! Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ... Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহু... Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান Cyber Attack: প্রযুক্তির ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব! ব্যাংক থেকে বিমান পরিষেবা, একের পর এক অচ... Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ! Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ... Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহু... Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান Cyber Attack: প্রযুক্তির ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব! ব্যাংক থেকে বিমান পরিষেবা, একের পর এক অচ...

Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ!

Germany vs Netherlands: ৫ গোলের ঝড়ে উড়ল নেদারল্যান্ডস, জার্মানির দাপটে কাঁপল ইউরোপ!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বার্লিনের মাঠে যেন গোলের উৎসব। প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অথচ জার্মানির সামনে দাঁড়াতেই পারল না ডাচরা। একের পর এক আক্রমণ, নিখুঁত পাস আর দুরন্ত ফিনিশিংয়ে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিল জার্মানি। জোড়া গোল করে রাতের নায়ক ফ্লোরিয়ান ভির্টজ। এই জয়ের হাত ধরেই উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে গ্রুপসেরা হয়ে জায়গা করে নিল যুরগেন ক্লপের দল। অন্যদিকে বড় ব্যবধানে হারলেও শেষ আটে পৌঁছে গেল নেদারল্যান্ডসও। তবে এই ম্যাচের ফল শুধু জয়-পরাজয়ের হিসাব নয়, জার্মান ফুটবলের নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিয়ে গেল।

সোমবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল জার্মানি। যদিও প্রথম দিকে গোলের সুযোগ তৈরি করেছিল নেদারল্যান্ডসও। জুরিয়েন টিম্বারের পাস থেকে ক্রাইসেনসিও সামারভিলের সামনে সুযোগ এসেছিল গোল করার। কিন্তু বলের নিয়ন্ত্রণ হারানোয় সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। পাল্টা আক্রমণে জার্মানির হয়ে পোস্টে বল মেরে হতাশ করেন ডেরি শেরহান্ট। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ফ্রাইবুর্গ সতীর্থ ফিলিপ ট্রয়ের ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দুরন্ত শটে দলকে এগিয়ে দেন শেরহান্ট।

দ্বিতীয়ার্ধে জার্মানির আক্রমণের ঝড় আরও ভয়ংকর হয়ে ওঠে। ম্যাচের ৬০ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে অসাধারণ গোল করেন ভির্টজ। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট বাঁ দিকের পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। পাঁচ মিনিট পর ব্রায়ান গ্রুডার ফ্রি-কিক থেকে হেডে ব্যবধান বাড়ান নিকো শ্লটারবেক। এরপর ৭১ মিনিটে গ্রুডার নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ভির্টজ। ডান দিক দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে এসে সতীর্থকে বল সাজিয়ে দিয়েছিলেন গ্রুডা। ম্যাচের শেষ দিকে শেরহান্টের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বল জালে ঠেলে দিয়ে জার্মানির পঞ্চম গোলটি করেন গ্রুডা।

এই জয়ে ১৯৫৯ সালের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানের জয় পেল জার্মানি। একই সঙ্গে ক্লপের অধীনে দলের উন্নতির ছবিটাও স্পষ্ট হয়ে উঠল। ম্যাচ শেষে ভির্টজ জানালেন, আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখা এবং গোল করাই তাঁদের লক্ষ্য। দলের এই পারফরম্যান্সে সন্তুষ্ট ক্লপও। তাঁর মতে, জার্মানির ফুটবলারদের প্রতিভা ও মানসিকতা দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এই জয় আগামী দিনের জন্য নতুন প্রত্যাশা তৈরি করেছে।

এদিকে গ্রিস ঘরের মাঠে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েও কোয়ার্টার ফাইনালে উঠতে পারল না। জর্জোস মাসুরাসের গোল জয় এনে দিলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানেই শেষ করতে হল তাদের। অন্যদিকে স্কটল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের গ্রুপে আধিপত্য বজায় রাখল সুইৎজারল্যান্ড। স্লোভেনিয়া, ফারো দ্বীপপুঞ্জ ও আইসল্যান্ডও নিজেদের গ্রুপে গুরুত্বপূর্ণ সাফল্য পেল। তবে রাতের সব আলো কেড়ে নিল জার্মানিই। পাঁচ গোলের দাপটে ক্লপের দল বুঝিয়ে দিল, ইউরোপের মঞ্চে নিজেদের পুরনো শক্তি ফিরে পাওয়ার পথে তারা অনেকটাই এগিয়ে গিয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান
ময়দান

Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান

স্পোর্টস ডেস্ক: আইপিএলের ২০২৭ মরসুমের আগে দলবদলের বাজারে বড় চমক। ভারতীয় পেসার মহম্মদ শামিকে দলে নিল রাজস্থান রয়্যালস। লখনউ সুপার জায়ান্টস থেকে ৮ কোটি টাকার সংশোধিত চুক্তিতে রাজস্থানে যোগ দিচ্ছেন শামি। অন্য দিকে ইংল্যান্...

১৭ নভে ২০২৬, ০৫:২৩ পিএম · 2 মিনিট
MS Dhoni: ক্রিকেটকেই বিদায় ধোনির, এবার আইপিএলে নয়া ভূমিকায় মাহি
ময়দান

MS Dhoni: ক্রিকেটকেই বিদায় ধোনির, এবার আইপিএলে নয়া ভূমিকায় মাহি

স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে অবসরই নিয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি। আগেই জল্পনা ছিল তাঁকে ঘিরে। শেষমেশ মাহি সরলেন। নিজের শরীরকে আর টানতে পারছিলেন না। রিটেনশনের তালিকা জানানোর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি। তবে চেন্ন...

১৭ নভে ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট
Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কবার্তা জেমসবন্ডদের
ময়দান

Shane Bond: ওয়েলিংটনের হাওয়ায় বুমরাদের কঠিন পরীক্ষা, ‘খাটতে হবে গাধার মতো’, সতর্কব...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজের আগে ভারতীয় পেসারদের জন্য নতুন চ্যালেঞ্জের কথা শোনালেন সে দেশের দুই প্রাক্তন তারকা বোলার শেন বন্ড ও কাইল মিলস। শেন বন্ডকে ক্রিকেটমহল একটা সময় জেমসবন্ড বলে ডাকত।দুই নামী...

১৭ নভে ২০২৬, ০৩:১৩ পিএম · 2 মিনিট
Suryakumar Yadav: ধোনির ছবির সংলাপেই প্রত্যাবর্তনের লড়াইয়ে সূর্যকুমার
ময়দান

Suryakumar Yadav: ধোনির ছবির সংলাপেই প্রত্যাবর্তনের লড়াইয়ে সূর্যকুমার

নিউজ ডেস্ক: জাতীয় দলের দরজা আপাতত বন্ধ। কিন্তু হাল ছাড়তে নারাজ সূর্যকুমার যাদব। ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলে নির্বাচকদের নজর কাড়তে চাইছেন ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক। আর সেই লড়াইয়ে তাঁর প্রেরণা হয়ে উঠেছে...

১৭ নভে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.