JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ০৫:৫০ পিএম
Breaking
Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ... Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহু... Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান Cyber Attack: প্রযুক্তির ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব! ব্যাংক থেকে বিমান পরিষেবা, একের পর এক অচ... রাতের অন্ধকার অদ্ভুত কাণ্ড কুণাল ঘোষের বাড়িতে, শুরু রাজনৈতিক চর্চা Mouni Roy: ছট পুজোয় পাটনার দিঘা ঘাটে মৌনী রায়! সোনালি শাড়িতে সাবেকি সাজে সূর্যদেবের আরাধন... Udaipur: ‘ওয়ান লিপ কিস প্লিজ!’ লাইভ সম্প্রচারের মাঝেই থাই-ফরাসি ইউটিউবারকে হেনস্থা Calcutta High Court: আদালতের শোকজে অভিষেক, পাল্টা প্রশ্ন জ্ঞানেশ কুমারকে নিয়ে! নতুন করে উ... Rahul Gandhi: রাজীব-সোনিয়া বিতর্কের মধ্যেই বিজেপিকে নিশানা করে শিব-পার্বতীর ছবি পোস্ট রাহু... Lalit Modi: ‘প্রাণনাশের হুমকি ছিল!’ ১৬ বছর পর ভারত ছাড়া নিয়ে বিস্ফোরক ললিত মোদী Mohammed Shami: শামি রাজস্থানে, ৮ কোটিতে নতুন দল! লখনউয়ে ফিরলেন স্যাম কারান Cyber Attack: প্রযুক্তির ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব! ব্যাংক থেকে বিমান পরিষেবা, একের পর এক অচ... রাতের অন্ধকার অদ্ভুত কাণ্ড কুণাল ঘোষের বাড়িতে, শুরু রাজনৈতিক চর্চা

তারাপীঠ থানায় ঘুষকাণ্ডে শাস্তিমূলক পদক্ষেপ, ক্লোজ SI ও সিভিক ভলান্টিয়ার

তারাপীঠ থানায় ঘুষকাণ্ডে শাস্তিমূলক পদক্ষেপ, ক্লোজ SI ও সিভিক ভলান্টিয়ার
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগে কড়া পদক্ষেপ পুলিশের। মোবাইলে থানার সামনে দাঁড়িয়ে ভিডিও কল করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ। আর তাদের ছাড়তে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল বীরভূমের তারাপীঠ থানার বিরুদ্ধে। এবার আটক যুবকদের ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকা চাওয়ার অভিযোগের পর ক্লোজ করা হল এক SI ও এক সিভিক ভলান্টিয়ারকে। দু’জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। রামপুরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিন্টু দাস দুই বন্ধুকে নিয়ে তারাপীঠে গিয়েছিলেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় থানার সামনে দাঁড়িয়ে ভিডিও কলের মাধ্যমে মাকে নিজের অবস্থান জানান তিনি। অভিযোগ, সেই সময় থানার ছবি তোলার অভিযোগে রিন্টু-সহ তিনজনকে আটক করে পুলিশ। রিন্টুর মা বুড়ি দাসের অভিযোগ, ছেলেকে ছাড়ানোর জন্য প্রথমে ৩৫ হাজার টাকা দাবি করা হয়। পরে দর কষাকষির পর ১০ হাজার টাকায় বিষয়টি মেটানোর কথা হয়। এরপর বিষয়টি বিজেপির বীরভূম জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডলকে জানান তিনি।

এরপর রবিবার দুপুরে পরিকল্পনামাফিক ১০ হাজার টাকার নোটগুলির নম্বর লিখে রেখে দয়া শেখ নামে এক সিভিক ভলান্টিয়ারের হাতে টাকা তুলে দেওয়া হয় বলে অভিযোগ। টাকা দেওয়ার পরই আটক তিন যুবককে ছেড়ে দেওয়া হয়। সেই সময় থানার বাইরে অপেক্ষা করছিলেন বিজেপির নেতা-কর্মীরা। যুবকেরা মুক্তি পাওয়ার পরই থানায় ঢুকে বিক্ষোভ দেখান তাঁরা। সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে ওই টাকা উদ্ধার করা হয় বলেও দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে থানার ভূমিকা নিয়ে কার্যত উঠছে একাধিক প্রশ্ন। এরপরই সংশ্লিষ্ট SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করা হয়। দু’জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তবে এই বিষয়ে পুলিশের তরফে বিস্তারিত বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি।

6 Views 0 Likes 0 Comments

Related News

বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে!
রাজ্য

বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে!

বাঙালি প্রথা অনুযায়ী সাধারণত নবদম্পতিদের বাড়িতে সন্তান লাভের কামনায় কার্তিক ঠাকুর ফেলা হয়। কিন্তু এবার ঘটলো একটু ব্যতিক্ক্রমী একটি ঘটনা। গাঁটছড়া বাঁধতে চলেছেন তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। তবে এখনও সেই কার্য সম্পন্ন হয়নি। সদ্যই নিজের বাগদান পর্ব সারার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছিলেন তিনি। তবে বিয়ের মূল অনুষ্ঠান হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই মঙ্গলবার অর্থাৎ ১৭ নভেম্বর কার্তিক পুজোর দিনে অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকলেন দেবাংশু। রীতি ভেঙে বিয়ের আগেই তাঁর বাড়ির দরজায় কেউ বা কারা কার্তিক ঠাকুর ফেলে রেখে গিয়েছেন।

১৭ নভে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
Purulia: যাত্রাপালার আনন্দের রাতেই ভয়াবহ অভিযোগ! কী ঘটেছিল নাবালিকার সাথে?
রাজ্য

Purulia: যাত্রাপালার আনন্দের রাতেই ভয়াবহ অভিযোগ! কী ঘটেছিল নাবালিকার সাথে?

ঘটনাটি পুরুলিয়ার কাশিপুর থানার মাজরামুড়া গ্রামের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গ্রামে যাত্রা পালার আয়োজন করা হয়েছিল। প্রেমিকের আমন্ত্রণে সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, যাত্রাপালা চলাকালীন রাতের অন্ধকারে সুযোগ বুঝে ছয় যুবক তাঁকে গ্রামের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে ওই কিশোরীর উপরে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

১৭ নভে ২০২৬, ১০:৫৭ এএম · 2 মিনিট
Ratna Debnath: ‘বিজেপি না জিতলে ভালো হত’, মন্তব্য ঘিরে বিতর্কের ২৪ ঘণ্টার মধ্যেই সাফাই রত্না দেবনাথের
রাজ্য

Ratna Debnath: ‘বিজেপি না জিতলে ভালো হত’, মন্তব্য ঘিরে বিতর্কের ২৪ ঘণ্টার মধ্যেই স...

তবে মাঝখানে কেটেছে মাত্র ২৪ ঘন্টা। তার মধ্যেই নিজের বক্তব্যের বদল ঘটালেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করে একটি পোস্টও করেন পানিহাটির বিধায়ক।

১৭ নভে ২০২৬, ০৯:৫৬ এএম · 2 মিনিট
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
রাজ্য

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট স্বামী ভজনানন্দজি মহারাজ। সোমবার দুপুরে বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। মঙ্গলবার দুপুর ২ট...

১৬ নভে ২০২৬, ০৮:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.