JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৮:৪২ পিএম
Breaking
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর Syed Mushtaq Ali Trophy 2026: মহারাষ্ট্রের ধাক্কা সামলে চণ্ডীগড়কে ৮৫ রানে উড়িয়ে বাংলার দ... গেরুয়া শাড়ি পরে স্কুলে আসায় নিষেধাজ্ঞা! মিশনারি স্কুলকে কড়া বার্তা শমীকের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল অভিষেকের Jagadhatri Puja: কাঁথির শান্তিকুঞ্জে জগদ্ধাত্রী পুজোর আমেজ, সপ্তমীতে পুষ্পাঞ্জলি ও আরতিতে... BJP Leader Arrested : মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার বিজে... Calcutta High Court: ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ, হাই কোর্টের কড়া প্রশ্নে চাপে রাজ্য Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠবে প্রশ্ন... প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর Syed Mushtaq Ali Trophy 2026: মহারাষ্ট্রের ধাক্কা সামলে চণ্ডীগড়কে ৮৫ রানে উড়িয়ে বাংলার দ... গেরুয়া শাড়ি পরে স্কুলে আসায় নিষেধাজ্ঞা! মিশনারি স্কুলকে কড়া বার্তা শমীকের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল অভিষেকের Jagadhatri Puja: কাঁথির শান্তিকুঞ্জে জগদ্ধাত্রী পুজোর আমেজ, সপ্তমীতে পুষ্পাঞ্জলি ও আরতিতে... BJP Leader Arrested : মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার বিজে... Calcutta High Court: ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ, হাই কোর্টের কড়া প্রশ্নে চাপে রাজ্য Abhijit Gangopadhyay: ছ’মাসে পাঁচ এনকাউন্টার! অপরাধ কমবে, নাকি আইনের শাসন নিয়ে উঠবে প্রশ্ন...

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট স্বামী ভজনানন্দজি মহারাজ। সোমবার দুপুরে বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। মঙ্গলবার দুপুর ২টোয় বৃন্দাবনেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। স্বামী ভজনানন্দজি মহারাজের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী, ভক্ত ও অনুরাগীদের মধ্যে। মহারাজের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১৯৩৬ সালের ১ জুলাই কেরলের এর্নাকুলাম জেলায় জন্মগ্রহণ করেন স্বামী ভজনানন্দজি মহারাজ। ১৯৬১ সালে বেঙ্গালুরু মঠের মাধ্যমে রামকৃষ্ণ সঙ্ঘে যোগ দেন তিনি। ১৯৭১ সালে রামকৃষ্ণ মঠের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজির কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে বেঙ্গালুরুতে থাকার পর ১৯৭৮ সালে মায়াবতীর অদ্বৈত আশ্রমে চলে যান তিনি। দীর্ঘদিন বেঙ্গালুরু মঠে বিভিন্ন দায়িত্ব সামলানোর পর মায়াবতীর অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত রামকৃষ্ণ সঙ্ঘের ইংরেজি মুখপত্র ‘প্রবুদ্ধ ভারত’-এর সম্পাদক হন। আট বছর এই দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯০ সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নিযুক্ত হন স্বামী ভজনানন্দজি। ১৯৯২ সালে দুই প্রতিষ্ঠানের সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘ ২৫ বছর সেই দায়িত্ব পালনের পর ২০২২ সালের এপ্রিল মাসে রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি নির্বাচিত হন। বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রেও প্রায় তিন দশক আচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷

মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে লেখেন, ‘রামকৃষ্ণ মঠ ও মিশনের পরমপূজনীয় সহ-অধ্যক্ষ স্বামী ভজনানন্দজী মহারাজের মহাপ্রয়াণে মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর শ্রী রামকৃষ্ণলোকে গমন আধ্যাত্মিক জগতের এক অপূরণীয় ক্ষতি। শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ প্রচার এবং মানবসেবায় তাঁর আজীবন ত্যাগ ও নিষ্ঠা চিরস্মরণীয় হয়ে থাকবে । বেলুড় মঠের সন্ন্যাসীগণ ও অগণিত ভক্তবৃন্দের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওঁ শান্তি।’

2 Views 0 Likes 0 Comments

Related News

গেরুয়া শাড়ি পরে স্কুলে আসায় নিষেধাজ্ঞা! মিশনারি স্কুলকে কড়া বার্তা শমীকের
রাজ্য

গেরুয়া শাড়ি পরে স্কুলে আসায় নিষেধাজ্ঞা! মিশনারি স্কুলকে কড়া বার্তা শমীকের

নিউজ ডেস্ক: এবার খ্রিস্টান মিশনারি স্কুল বন্ধ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। একই সঙ্গে কলকাতার ওই নামী মিশনারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। তাঁর হুঁশিয়ারি, ধর্মের কারণে বা...

১৬ নভে ২০২৬, ০৮:১২ পিএম · 2 মিনিট
Jagadhatri Puja: কাঁথির শান্তিকুঞ্জে জগদ্ধাত্রী পুজোর আমেজ, সপ্তমীতে পুষ্পাঞ্জলি ও আরতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজ্য

Jagadhatri Puja: কাঁথির শান্তিকুঞ্জে জগদ্ধাত্রী পুজোর আমেজ, সপ্তমীতে পুষ্পাঞ্জলি ও...

মহাসপ্তমীর সকালে দেবী জগদ্ধাত্রীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভোগ নিবেদন, আরতি এবং বিশেষ প্রার্থনাতেও অংশ নেন তিনি। পুজোর এই পবিত্র মুহূর্তে তাঁর পাশে উপস্থিত ছিলেন পরিবারের প্রবীণ সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী এবং সাংসদ সৌমেন্দু অধিকারী।

১৬ নভে ২০২৬, ০৮:০২ পিএম · 1 মিনিট
BJP Leader Arrested : মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!
রাজ্য

BJP Leader Arrested : মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফ...

ঘটনার কেন্দ্রে নন্দকুমারের চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা অভিজিৎ করন। তিনি বিজেপির নন্দকুমার ১ মন্ডল কমিটির সহ-সভাপতি।

১৬ নভে ২০২৬, ০৭:৫৬ পিএম · 2 মিনিট
Canning East : ৫ লক্ষ টাকা দাবি! ভাইরাল ফোনালাপে বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থানায় তৃণমূল উপপ্রধান
রাজ্য

Canning East : ৫ লক্ষ টাকা দাবি! ভাইরাল ফোনালাপে বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভ...

বিজেপির ৪ নম্বর মন্ডল সভাপতি শ্রীবাস মন্ডল এর দিকে। তাঁর বিরুদ্ধে ৫ লক্ষ টাকা দাবি করার অভিযোগ তুলেছেন বোদরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মুরারি মোহন সরদার।

১৬ নভে ২০২৬, ০৪:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.