JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৪:৪০ পিএম
Breaking
Canning East : ৫ লক্ষ টাকা দাবি! ভাইরাল ফোনালাপে বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থা... Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা... মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Debanshu Bhattacharya: রাজনীতির মঞ্চ থেকে ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস! বাগদান সারলেন দেবাং... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ... Canning East : ৫ লক্ষ টাকা দাবি! ভাইরাল ফোনালাপে বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থা... Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ Weather: বঙ্গোপসাগরে ভয়ংকর রূপ নিচ্ছে ‘আকভান’! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, জা... মাকে শ্বাসরোধ করে খুন! ১০০ ডায়াল করে নিজেই জানালেন ছেলে Debanshu Bhattacharya: রাজনীতির মঞ্চ থেকে ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস! বাগদান সারলেন দেবাং... Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে! SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়... ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণ...

Canning East : ৫ লক্ষ টাকা দাবি! ভাইরাল ফোনালাপে বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থানায় তৃণমূল উপপ্রধান

Canning East : ৫ লক্ষ টাকা দাবি! ভাইরাল ফোনালাপে বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থানায় তৃণমূল উপপ্রধান
বিতর্কে বিজেপি নেতা ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: রাজনৈতিক পালা বদলের পর থেকে এলাকায় নতুন করে শুরু হয়েছে নানা সমীকরণ। তার মধ্যেই  একটি ফোনালাপ প্রকাশে আসতেই শুরু হয়েছে জোরে চর্চা। কথোপকথনের কয়েকটি অংশ ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে হুমকি, এমনকি আত্মহত্যার প্রসঙ্গ উঠে এসেছে ওই অডিওতে বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং পূর্বের রাজনৈতিক মহলে শুরু হয়েছে উত্তেজনা।

অভিযোগের তীর ক্যানিং পূর্বের বিজেপির ৪ নম্বর মন্ডল সভাপতি শ্রীবাস মন্ডল এর দিকে। তাঁর বিরুদ্ধে ৫ লক্ষ টাকা দাবি করার অভিযোগ তুলেছেন বোদরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মুরারি মোহন সরদার। অভিযোগকারীর দাবি, তাঁর কাছে ওই বিপুল পরিমাণ টাকা চাওয়া হয়েছিল। কিন্তু সেই টাকা দিতে না পারাই তাঁকে মানসিক চাপের মধ্যে রাখা হয় এবং হুমকিও দেওয়া হয়।

এই বিতর্কে সূত্রপাত একটি ভাইরাল ফোনালাপকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই অডিওতে মুরারী মোহন সরদারকে টাকা দিতে পারার কারণে অসহায়তার কথা বলতে শোনা যাচ্ছে বলে দাবি। এমনকি টাকা দিতে না পারলে আত্মহত্যা করতে হবে বলেও আক্ষেপ প্রকাশ করতে শোনা যায় তাঁকে। পাল্টা কথোপকথনে অভিযুক্ত শ্রীবাস মণ্ডলকে 'তাহলে সেটাই কর' বলতে শোনা গিয়েছে বলে অভিযোগ। এই কথোপকথন সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

ঘটনাকে আর হালকা ভাবে নিতে নারাজ অভিযোগকারী। ইতিমধ্যেই অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে ভাঙ্গড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মুরারি মোহন সরদার। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে। অন্যদিকে, এই বিষয়ে সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলেও কোনও মন্তব্য করতে চাননি শ্রীবাস মন্ডল। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

তবে, ভাইরাল ভিডিওটির সত্যতা এবং কথোপকথনের সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে অভিযোগ ও অডিওতে শোনা কথাকে চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার।

2 Views 0 Likes 0 Comments

Related News

Fire Accident: ছটপুজোর সকালেই পুলিশ সুপারের দফতরে আগুন! ছাদে রাখা নথিপত্র পুড়ে ছাই
রাজ্য

Fire Accident: ছটপুজোর সকালেই পুলিশ সুপারের দফতরে আগুন! ছাদে রাখা নথিপত্র পুড়ে ছা...

নিউজ ডেস্ক: ছটপুজোর উৎসবের সকালেই জেলা পুলিশ সুপারের দফতরে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। সোমবার সকালে সাগরদিঘি সংলগ্ন জেলা পুলিশ সুপারের আরক্ষা ভবনের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহ...

১৬ নভে ২০২৬, ০১:১২ পিএম · 1 মিনিট
Ratan Sheikh: বীরভূমে কেন গুলি চালাতে বাধ্য হল পুলিশ? এনকাউন্টারের নেপথ্যে চাঞ্চল্যকর দাবি SP-র!
রাজ্য

Ratan Sheikh: বীরভূমে কেন গুলি চালাতে বাধ্য হল পুলিশ? এনকাউন্টারের নেপথ্যে চাঞ্চল্...

বীরভূম: পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল রতন শেখের। রবিবার বীরভূমে পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁর। পুলিশি দাবি, আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। কী ঘটেছিল সেদিন? কেন অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালাতে হল? সো...

১৬ নভে ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট
Ratan Sheikh: রতনের এনকাউন্টারের পর কান্নায় ভেঙে পড়লেন বৌদি
রাজ্য

Ratan Sheikh: রতনের এনকাউন্টারের পর কান্নায় ভেঙে পড়লেন বৌদি

বীরভূম: পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে নানুরের অভিযুক্ত রতন শেখের। পুলিশকর্মীকে গুলি করে পালানোর অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তির মৃত্যুর পর এবার মুখ খুললেন তাঁর বৌদি চম্পা বিবি। রতনের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তির দাবি থাকলেও ত...

১৬ নভে ২০২৬, ১২:৪০ পিএম · 2 মিনিট
Ratna Debnath: ‘বিজেপি ক্ষমতায় না এলেই কি ভালো হত?’ রত্নার মন্তব্যে তোলপাড়, এবার প্রকাশ্যে বিধায়ককে তুলোধনা অর্জুন-দিলীপের!
রাজ্য

Ratna Debnath: ‘বিজেপি ক্ষমতায় না এলেই কি ভালো হত?’ রত্নার মন্তব্যে তোলপাড়, এবার...

পানিহাটি: পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। দলের অন্দরের সংঘাত, কর্মীদের মধ্যে বিবাদ এবং মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবার প্রকাশ্যে এসেছে রাজনৈতিক অস্বস্তি। মৃত কর্মীর...

১৬ নভে ২০২৬, ১২:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.