নিউজ ডেস্ক: ছটপুজোর উৎসবের সকালেই জেলা পুলিশ সুপারের দফতরে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। সোমবার সকালে সাগরদিঘি সংলগ্ন জেলা পুলিশ সুপারের আরক্ষা ভবনের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বিভাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিয়ে এখনও তৈরি হয়েছে ধোঁয়াশা।
আসছে বিস্তারিত




