JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০২:১৭ পিএম
Breaking
Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সামনে শতাধ... Fire Accident: ছটপুজোর সকালেই পুলিশ সুপারের দফতরে আগুন! ছাদে রাখা নথিপত্র পুড়ে ছাই আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণালের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের Shreyas Iyer: ঠিক পথেই বিশ্বকাপের প্রস্তুতি Ratan Sheikh: বীরভূমে কেন গুলি চালাতে বাধ্য হল পুলিশ? এনকাউন্টারের নেপথ্যে চাঞ্চল্যকর দাবি... Afghanistan Cricket: ফের আফগানিস্তানে তালিবান নিষেধাজ্ঞা! সম্প্রচার করা যাবে না ক্রিকেট ধা... England vs Spain: স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত দৌড় থামাল ইংল্যান্ড, জিতল জিদানের ফ্রান্স-বে... Ritabrata Banerjee: প্রতীক বিতর্কের মাঝেই সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সামনে শতাধ... Fire Accident: ছটপুজোর সকালেই পুলিশ সুপারের দফতরে আগুন! ছাদে রাখা নথিপত্র পুড়ে ছাই আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণালের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের Shreyas Iyer: ঠিক পথেই বিশ্বকাপের প্রস্তুতি Ratan Sheikh: বীরভূমে কেন গুলি চালাতে বাধ্য হল পুলিশ? এনকাউন্টারের নেপথ্যে চাঞ্চল্যকর দাবি... Afghanistan Cricket: ফের আফগানিস্তানে তালিবান নিষেধাজ্ঞা! সম্প্রচার করা যাবে না ক্রিকেট ধা... England vs Spain: স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত দৌড় থামাল ইংল্যান্ড, জিতল জিদানের ফ্রান্স-বে...

London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সামনে শতাধিক বিক্ষোভকারী, নামল পুলিশ!

London Restaurant Controversy : ‘নন-হালাল’ বোর্ড ঘিরে লন্ডনে তাণ্ডব! রেস্তোরাঁর সামনে শতাধিক বিক্ষোভকারী, নামল পুলিশ!
খাবারের নীতি থেকে ধর্মীয় সংঘাত ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: লন্ডনের একটি তৈরি হওয়া রেস্তোরাঁকে ঘিরে শুরু হওয়া বিতর্ক ক্রমশ বড় আকার ধারণ করেছে। খাবারের ধরন, ধর্মীয় বিশ্বাস এবং ব্যক্তিগত মতামতকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রেস্তোরাঁর সামনে মোতায়েন করতে হয় পুলিশ ও বেসরকারি নিরাপত্তা বাহিনীদের। শুক্রবার রাতে পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ঘটনার কেন্দ্রে রয়েছে হরমোন সিং কাপুরের মালিকাধীন 'সিংস ডাইন'। আগে এই রেস্তোরাঁর নাম ছিল রংরেজ। রেস্তোরার বাইরে হাতে লেখা একটি বোর্ডে 'প্রাউডলি নন হালাল' কথাটি উল্লেখ করা হয়েছিল। মালিকের দাবি শিখ ধর্মীয় বিশ্বাস ও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই নোটিশ প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয় বিতর্ক। বিশেষ করে সমাজ মাধ্যমে ইসলাম হালাল পদ্ধতিতে মাংস প্রস্তুত এবং গাজায় চলতে থাকা সংঘাতকে নিয়ে কাপুরের বিভিন্ন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

শুক্রবার রাতে রেস্তোরার সামনে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী। তাঁদের হাতে ছিল প্যালেস্টাইনের পতাকা। রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়ার দাবিতে স্লোগানও তোলেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছয় মেট্রোপলিটন পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে রেস্তোরাঁর দূরত্ব বজায় রাখতে পুলিশ কর্মীরা নিরাপত্তা বলয় তৈরি করে।

এদিকে রেস্তোরাঁর মালিক ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। কাপুরের দাবি, সমাজ মাধ্যমে একটি পোষ্টের জেরে তাঁকে সাময়িকভাবে গ্রেফতার করেছিল পুলিশ। পাশাপাশি তিনি ও তাঁর পরিবারের সদস্যেরা শত শত মৃত্যুর হুমকি পেয়েছেন বলে অভিযোগ জানান। এমনকি রেস্তোরাঁর জানালায় ডিম ছোড়া এবং বিভিন্নভাবে হেনস্থার ঘটনা ঘটেছে বলেও দাবি তাঁর।

পরিস্থিতি সামাল দিতে রেস্তোরার বাইরে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়। অভিনেতা জন ক্লিজ এই নিরাপত্তারক্ষীদের ব্যবস্থা করেছেন বলে জানা যায়। সব মিলিয়ে একটি খাবারের নীতি ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং সামাজিক সম্প্রীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Jensen Huang: পদত্যাগের পরেই জেনসেন হুয়াংকে ফেরানোর তোড়জোড়, তৈরি ‘ওয়ার রুম’!
বিদেশ

Jensen Huang: পদত্যাগের পরেই জেনসেন হুয়াংকে ফেরানোর তোড়জোড়, তৈরি ‘ওয়ার রুম’!

নিউজ ডেস্ক: ব্যক্তিগত বিতর্কের জেরে শীর্ষ পদ ছাড়ার কয়েক দিনের মধ্যেই ফের Nvidia-র CEO পদে ফিরতে পারেন জেনসেন হুয়াং! তাঁকে পুনরায় সংস্থার নেতৃত্বে ফেরানোর জন্য নাকি ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছেন সিলিকন ভ্যালির একাধিক প্রভ...

১৬ নভে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
Amazon Leo: মহাকাশে পৌঁছনোর 10 মিনিটের মধ্যেই বিপর্যয়! আমাজনের 40টি উপগ্রহ নিয়ে ভেঙে পড়ল মার্কিন রকেট
বিদেশ

Amazon Leo: মহাকাশে পৌঁছনোর 10 মিনিটের মধ্যেই বিপর্যয়! আমাজনের 40টি উপগ্রহ নিয়ে ভে...

ওয়াশিংটন: মহাকাশ অভিযানে বড়সড় বিপর্যয়। উৎক্ষেপণের মাত্র 10 মিনিটের মাথায় যান্ত্রিক গোলযোগের জেরে ব্যর্থ হল আমেরিকার শক্তিশালী ভলকান রকেটের অভিযান। সঙ্গে মহাকাশে পৌঁছনোর আগেই হারিয়ে গেল আমাজনের 40টি কৃত্রিম উপগ্রহ। রবিব...

১৬ নভে ২০২৬, ১১:০২ এএম · 3 মিনিট
Phuket Fire: থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১১ জনের! আহত ১৬
বিদেশ

Phuket Fire: থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১১ জনের! আহত ১৬

ব্যাংকক: পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ১১ জনের। আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার ভোররাতে ফুকেটের পর্যটনকেন্দ্র পাটং এলাকার একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্...

১৬ নভে ২০২৬, ১০:৪২ এএম · 2 মিনিট
China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা
বিদেশ

China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা

চীনের তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান CE-25A সফলভাবে প্রথমবার চালকসহ পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে। ২০২৬ সালের ১৪ নভেম্বর পূর্ব চীনের শানডং প্রদেশের বিনঝৌ

১৫ নভে ২০২৬, ০৭:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.