JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ০৭:৩৩ পিএম
Breaking
China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা! উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা! উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড

China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা

China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা
এক চার্জেই ৪০০ কিমি! ছবি: সংগৃহীত

বিমান চলাচলের দুনিয়ায় কি এবার বদল আসতে চলেছে? এতদিন আকাশ পথের যাতায়াতের ক্ষেত্রে জ্বালানি নির্ভর বিমানের ওপরেই ছিল মূল ভরসা। কিন্তু সেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন প্রযুক্তির দিকে এগোচ্ছে এক দেশ। এমন এক উড়ানের পরীক্ষা সফল হয়েছে, যা চলবে সম্পূর্ণ বিদ্যুতের শক্তিতে। শুধু তাই নয় যাত্রী পরিবহনের ক্ষমতা থেকে শুরু করে গতিবেগ, সব ক্ষেত্রেই নজর  কাড়ছে এই নতুন বিমান। আন্তর্জাতিক বিমান পরিবহন যা আগামী দিনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

চীনের তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান CE-25A সফলভাবে প্রথমবার চালকসহ পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে। ২০২৬ সালের ১৪ নভেম্বর পূর্ব চীনের শানডং প্রদেশের  বিনঝৌ শহরে এই ঐতিহাসিক পরীক্ষা চালানো হয়েছে। বিমানটি তৈরি করেছে কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অফ চায়না। সংস্থাটির দাবি, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমান ভবিষ্যতে আঞ্চলিক বিমান পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

প্রথম চালকসহ উড়ানে বিমানে ছিল দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার। মোট ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ছিল বিমানটি। এই সময়ের মধ্যে ৬০.৪ কিলোমিটার পথ অতিক্রম করে। পরীক্ষামূলক উড়ানের মাধ্যমে বিমানের উড়ান ক্ষমতা ও বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়েছে।

CE-25A এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর গতি ও যাত্রী পরিবহনের ক্ষমতা। ঘন্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এই বিমানটি। একবার চার্জে প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে পারবে বিমানটি। এতে একসঙ্গে সর্বোচ্চ ১৯ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। মূলত স্বল্প দূরত্বের শহর ভিত্তিক বিমান পরিষেবার কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে।

তবে এই সাফল্য একদিনে আসেনি। চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রথমবার চালকবিহীন স্বয়ংক্রিয় উড়ান সম্পন্ন করেছিল CE-25A। এরপর আরও ১৯ টি চালক বিহীন পরীক্ষামূলক উড়ান চালানো হয়েছে। এই প্রকল্পে COMAC এর সঙ্গে কাজ করেছে ব্যাটারি প্রস্তুতকারী সংস্থা CATL এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়।

ইতিমধ্যেই চীনের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানটির টাইপ সার্টিফিকেশন আবেদন গ্রহণ করেছে। তবে নিয়মিত বাণিজ্যিক যাত্রী পরিষেবা শুরু করার অনুমতি এখনও মেলেনি। ফলে বিদ্যুৎচালিত বিমান পরিবহনের ভবিষ্যৎ কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর প্রযুক্তি মহলের।

2 Views 0 Likes 0 Comments

Related News

Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা!
বিদেশ

Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা!

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ললিত মোদী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ব্রিটেনে তাঁর বাড়ি। সেই সূত্রেই নাগরিকত্ব গ্রহণ তাঁর জীবনের নতুন অধ্যায়।

১৫ নভে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল
বিদেশ

Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল

ক্যানারি: পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছনোর মরিয়া চেষ্টা। মাত্র ২৪ ঘণ্টায় ১৪টি নৌকা থেকে ১,৪৮৮ জন অভিবাসীকে উদ্ধার করল স্পেনের উপকূলরক্ষী বাহিনী। ২০২০ সালের পর এক দিনে এত ব...

১৫ নভে ২০২৬, ০৬:৫১ পিএম · 3 মিনিট
প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড
বিদেশ

প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারা...

অনলাইনে অন্তত ৭০ জন নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে যৌন নিপীড়ন ও আপত্তিকর কাজ করতে বাধ্য করার দায়ে এক ভারতীয় ছাত্রকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম বিলাল কাজি বয়স ২৭। গত শুক্রবার চেস্টার ক্রাউন কোর্টে শিশু যৌন নিপীড়নের ৩৭টি অভিযোগ স্বীকার করে নেওয়ার পর বিচারক স্টিভেন এভারেট তাকে এই কঠোর সাজা শোনান। আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলাল আদতে মুম্বইয়ের বাসিন্দা। তিনি ব্রিটেনের ইউনিভার্সিটি অফ চেস্টারে রসায়ন নিয়ে পিএইচডি করছিলেন এবং পরবর্তীকালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন। জানা গিয়েছে, স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি বেআইনিভাবে ব্রিটেনে বসবাস করছিলেন।

১৫ নভে ২০২৬, ০৬:৩৩ পিএম · 3 মিনিট
ট্রেডমিলে দৌড়তে গিয়েই বিপত্তি! তিনতলার খোলা জানালা দিয়ে পড়ে মৃত্যু ২২ বছরের তরুণীর, ভাইরাল সিসিটিভি ফুটেজ
বিদেশ

ট্রেডমিলে দৌড়তে গিয়েই বিপত্তি! তিনতলার খোলা জানালা দিয়ে পড়ে মৃত্যু ২২ বছরের তর...

ইন্দোনেশিয়ায় জিমে শরীরচর্চা করার সময় ট্রেডমিল থেকে পা পিছলে তিনতলার একটি খোলা জানালা দিয়ে নিচে পড়ে ২২ বছর বয়সি এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জিমের সিসিটিভি ফুটেজের একটি ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পর ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। তবে তদন্ত ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মর্মান্তিক এই দুর্ঘটনাটি মূলত ২০২৪ সালের ১৮ জুন ঘটেছিল।

১৫ নভে ২০২৬, ০৫:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.