JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ০৭:২৯ পিএম
Breaking
Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা! উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড Encounter: ৬ মাসে ৫ নং, শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা! উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড Encounter: ৬ মাসে ৫ নং, শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত

Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা!

Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা!
ললিতের নাগরিকত্ব ছবি: সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক:  ভারত ছেড়ে পাড়ি দেওয়ার পর কেটে গেছে দীর্ঘ ষোল বছর। এই দীর্ঘ সময় তাঁকে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক, আইনি জটিলতা এবং দেশে ফেরা নানা জল্পনা। কখনও আইনি স্বস্তির খবর, কখনও আবার ভারতে ফিরে আসার ইঙ্গিত, তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা কম হয়নি। কিন্তু এবার সমস্ত জল্পনায় নতুন মাত্রা যোগ করে নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনলেন আইপিএল এর প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী।

প্রায় ১৬ বছর আনুষ্ঠানিকভাবে ব্রিটেনে নাগরিকত্ব গ্রহণ করেছেন ললিত মোদী। ১৪ থেকে ১৫ নভেম্বর ২০২৬ অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে এই খবর ঘোষণা করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫  সেপ্টেম্বরে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন তিনি। দীর্ঘদিনের বসবাসের দেশকেই এবার আনুষ্ঠানিকভাবে নিজের নাগরিক পরিচয় এর অংশ করে নিলেন আইপিএলের এই প্রাক্তন কর্তা।

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ললিত মোদী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ব্রিটেনে তাঁর বাড়ি। সেই সূত্রেই নাগরিকত্ব গ্রহণ তাঁর জীবনের নতুন অধ্যায়। উল্লেখ্য ২০১০ সালে ভারত ছেড়ে ব্রিটেনে চলে যান তিনি। ইন্ডিয়ান প্রেমিয়াম লিগের চেয়ারম্যান থাকাকালীন তার বিরুদ্ধে আর্থিক নিয়ম এবং একাধিক অসৎ আচরনের অভিযোগ ওঠে। সেই সময় ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্তের মুখে পড়েন তিনি। এরপর থেকেই লন্ডনে বসবাস করছে ললিত।

তবে, সাম্প্রতিক সময়ে তাঁর ভারতে ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছিল। ২০২৬ সালের জুলাই মাসে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এর অধীনে ED একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ট্রাইবুনাল খারিজ করে দেওয়াই আইনি স্বস্তি পান তিনি। এরপর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন আইপিএল এর প্রাক্তন চেয়ারম্যান।

কিন্তু, সেই জল্পনার মধ্যেই ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণের ঘোষণা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। আপাতত ভারতে ফেরার বদলে ব্রিটেনেই নিজের ভবিষ্যৎ গড়ার দিকেই কি এগোচ্ছেন তিনি? যদিও নাগরিকত্ব গ্রহণের অর্থ এই নয় যে ভারতে ফেরার পথ আইনত বন্ধ হয়ে গেল।

আইপিএলের সূচনা লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ললিত মোদীর এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ক্রীড়া ও রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ১৬ বছরের প্রবাস জীবনের পর তাঁর নাগরিকত্ব বদলের সিদ্ধান্ত এখন নজর কাড়ছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল
বিদেশ

Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল

ক্যানারি: পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছনোর মরিয়া চেষ্টা। মাত্র ২৪ ঘণ্টায় ১৪টি নৌকা থেকে ১,৪৮৮ জন অভিবাসীকে উদ্ধার করল স্পেনের উপকূলরক্ষী বাহিনী। ২০২০ সালের পর এক দিনে এত ব...

১৫ নভে ২০২৬, ০৬:৫১ পিএম · 3 মিনিট
প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড
বিদেশ

প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারা...

অনলাইনে অন্তত ৭০ জন নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে যৌন নিপীড়ন ও আপত্তিকর কাজ করতে বাধ্য করার দায়ে এক ভারতীয় ছাত্রকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম বিলাল কাজি বয়স ২৭। গত শুক্রবার চেস্টার ক্রাউন কোর্টে শিশু যৌন নিপীড়নের ৩৭টি অভিযোগ স্বীকার করে নেওয়ার পর বিচারক স্টিভেন এভারেট তাকে এই কঠোর সাজা শোনান। আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলাল আদতে মুম্বইয়ের বাসিন্দা। তিনি ব্রিটেনের ইউনিভার্সিটি অফ চেস্টারে রসায়ন নিয়ে পিএইচডি করছিলেন এবং পরবর্তীকালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন। জানা গিয়েছে, স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি বেআইনিভাবে ব্রিটেনে বসবাস করছিলেন।

১৫ নভে ২০২৬, ০৬:৩৩ পিএম · 3 মিনিট
ট্রেডমিলে দৌড়তে গিয়েই বিপত্তি! তিনতলার খোলা জানালা দিয়ে পড়ে মৃত্যু ২২ বছরের তরুণীর, ভাইরাল সিসিটিভি ফুটেজ
বিদেশ

ট্রেডমিলে দৌড়তে গিয়েই বিপত্তি! তিনতলার খোলা জানালা দিয়ে পড়ে মৃত্যু ২২ বছরের তর...

ইন্দোনেশিয়ায় জিমে শরীরচর্চা করার সময় ট্রেডমিল থেকে পা পিছলে তিনতলার একটি খোলা জানালা দিয়ে নিচে পড়ে ২২ বছর বয়সি এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জিমের সিসিটিভি ফুটেজের একটি ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পর ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। তবে তদন্ত ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মর্মান্তিক এই দুর্ঘটনাটি মূলত ২০২৪ সালের ১৮ জুন ঘটেছিল।

১৫ নভে ২০২৬, ০৫:৩৫ পিএম · 2 মিনিট
Australia: অস্ট্রেলিয়ায় নতুন আইন, সিলের ৩০ মিটারের মধ্যে গেলেই শাস্তি
বিদেশ

Australia: অস্ট্রেলিয়ায় নতুন আইন, সিলের ৩০ মিটারের মধ্যে গেলেই শাস্তি

নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা। কখনও রাস্তার পাশে, কখনও গাড়ির কাছে, আবার কখনও লোকালয়ের মধ্যে দিব্যি ঘুরে বেড়ায় সে। অস্ট্রেলিয়ার তাসমানিয়ার সেই ‘নিল দ্য সিল’-কে দেখতে এখন পর্যটকদের ভিড় সামলানোই বড় চ্যালেঞ...

১৫ নভে ২০২৬, ০৫:০৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.