JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ০৭:০৬ পিএম
Breaking
উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড Encounter: ৬ মাসে ৫ নং এনকাউন্টার, রাজ্যে ফের এনকাউন্টার ট্রেডমিলে দৌড়তে গিয়েই বিপত্তি! তিনতলার খোলা জানালা দিয়ে পড়ে মৃত্যু ২২ বছরের তরুণীর, ভা... উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড Encounter: ৬ মাসে ৫ নং এনকাউন্টার, রাজ্যে ফের এনকাউন্টার ট্রেডমিলে দৌড়তে গিয়েই বিপত্তি! তিনতলার খোলা জানালা দিয়ে পড়ে মৃত্যু ২২ বছরের তরুণীর, ভা...

‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের

‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ছটপুজো উপলক্ষে রামপুরহাটে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এবার রামপুরহাট পুরসভার এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। খাদ্যাভ্যাসের উপর এভাবে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার অধিকার পুরসভার আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রবিবার, ১৫ নভেম্বর কলকাতা থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে তিনি অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শুভঙ্কর সরকারের প্রশ্ন, কোন দিন কোন দোকান বন্ধ থাকবে, কিংবা খাবার ঢেকে রাখতে হবে কি না, তা ঠিক করার এক্তিয়ার কি পুর প্রশাসনের রয়েছে? এই নির্দেশিকা আদতে কার সিদ্ধান্ত, তা রাজ্য সরকার ও প্রশাসনের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, নির্দেশিকাটি যদি পুরসভার সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে কোন আধিকারিক বা ব্যক্তি এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আর যদি এটি রাজ্য সরকারের সিদ্ধান্ত হয়, তাহলে তা আরও উদ্বেগজনক।

প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, মানুষের খাদ্যাভ্যাসের উপর এভাবে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া মনুবাদী চিন্তাভাবনার বহিঃপ্রকাশ। প্রশাসন আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে নাকি প্রশাসনই পুরোপুরি আরএসএসের আদর্শে পরিচালিত হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। একইসঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন শুভঙ্কর। তাঁর কটাক্ষ, মুখ আর মুখোশের খেলা বন্ধ করে খোলাখুলি নিজেদের অবস্থান জানাক বিজেপি। রামপুরহাট পুরসভার নির্দেশিকা কেন এবং প্রশাসনের কোন স্তরের নির্দেশে জারি করা হয়েছে, তার জবাবদিহিও দাবি করেছে কংগ্রেস। অবিলম্বে নির্দেশিকা প্রত্যাহার না হলে এই ইস্যুতে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি, ছটপুজো উপলক্ষে পর পর দু’দিন মাংসের দোকান বন্ধ রাখার একটি নোটিস দেয়। বীরভূমের রামপুরহাট পুরসভা। যদি কেউ ওই দিন গুলোতে মাংসের দোকান খোলা রাখেন, তবে তাঁদের বিরুদ্ধে  আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। রামপুরহাট শহরের কোর্টের গলিতে রাস্তার ধারে থাকা তিনটি মাংসের দোকানের নোটিস পৌঁছে দিয়েছে পুরসভা। রামপুরহাট পুরসভার নোটিসে বলা হয়েছে, আগামী ১৫ ও ১৬ নভেম্বর, অর্থাৎ ছটপুজোর দু’দিন দোকান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাকি দিনগুলিতে দোকান খোলা থাকলেও বিক্রির জন্য কেটে রাখা  মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। পুরসভার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মাংস ব্যবসায়ীরা। এবার সরব হয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।

4 Views 0 Likes 0 Comments

Related News

Encounter: ৬ মাসে ৫ নং এনকাউন্টার, রাজ্যে ফের এনকাউন্টার
রাজ্য

Encounter: ৬ মাসে ৫ নং এনকাউন্টার, রাজ্যে ফের এনকাউন্টার

নিউজ ডেস্ক: রাজ্যে ফের এনকাউন্টার৷ নিহত রতন শেখ৷ এ নিয়ে পাঁচ মাসে রাজ্যে পাঁচটি এনকাউন্টার করল পুলিশ৷ 

১৫ নভে ২০২৬, ০৬:৩১ পিএম · 1 মিনিট
ছটের শাড়ি বিলি করতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান! বিজেপি বিধায়ক কৌস্তভকে ঘিরে বিক্ষোভ ব্যারাকপুরে
রাজ্য

ছটের শাড়ি বিলি করতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান! বিজেপি বিধায়ক কৌস্তভকে ঘিরে বিক্ষোভ...

নিউজ ডেস্ক: এবার ছটপুজোর শাড়ি বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। নিজের বিধানসভা এলাকাতেই তাঁকে ঘিরে উঠল ‘চোর চোর’, ‘গো ব্যাক’ স্লোগান। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীদেরই একাংশ...

১৫ নভে ২০২৬, ০৪:০২ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari : শান্তিনিকেতনকাণ্ডে পুলিশকে গুলি, আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari : শান্তিনিকেতনকাণ্ডে পুলিশকে গুলি, আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে...

শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহত পুলিশকর্মীর সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকেও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।

১৫ নভে ২০২৬, ০৮:৫৬ এএম · 1 মিনিট
ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল
রাজ্য

ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল

ছটপুজো উপলক্ষে পর পর দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। বীরভূমের রামপুরহাট পুরসভার এমনই নির্দেশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদি কেউ ওই দিন গুলোতে মাংসের দোকান খোলা রাখেন, তবে তাঁদের বিরুদ্ধে  আইনি ব্যবস্থা নেও...

১৪ নভে ২০২৬, ১০:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.